০৭:৩৭ এম
ফেনীর পরশুরামে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে সম্ভাব্য নাশকতা ও মানব পাচারের অভিযোগে আব্দুর রহমান (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার মানগাজী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীনস্থ পরশুরাম বিওপি ও পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে আব্দুর রহমানকে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার দক্ষিণ গুথুমা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার রাতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়কের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন