ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন টরন্টো, বিশ্বকাপ ফাইনাল ঘিরে বাড়ছে উদ্বেগ


দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন টরন্টো, বিশ্বকাপ ফাইনাল ঘিরে বাড়ছে উদ্বেগ

কানাডার অন্টারিও প্রদেশে চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে দেশটির বৃহত্তম শহর টরন্টো। বেড়ে যাওয়া বায়ুদূষণের মাত্রার কারণে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে টরন্টোর নাম। একই সঙ্গে, ধোঁয়ার প্রভাব যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যায় ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা।

কানাডার পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, টরন্টোর এয়ার কোয়ালিটি হেলথ ইনডেক্স বর্তমানে ১০+ এ পৌঁছেছে, যা ‘অত্যন্ত উচ্চ ঝুঁকি’ হিসেবে গণ্য করা হয়। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাত পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। দাবানলের ধোঁয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া, নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, মেইন এবং নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক সিটির কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে যাওয়া এবং কঠোর শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। আবহাওয়া বিভাগ জানাচ্ছে, সপ্তাহের শেষ পর্যন্ত ধোঁয়ার প্রভাব থাকতে পারে।

এদিকে, আগামী রবিবার নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ফাইনাল, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ৮০ হাজারেরও বেশি দর্শক উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বড় পর্দায় খেলা উপভোগ করতে প্রায় ৫০ হাজার মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, বায়ুর মানের অবনতি পরিস্থিতি সন্তোষজনক খেলার ওপর প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস টরন্টোতে রয়েছে। এ বায়ুদূষণের তালিকায় শহরটি কঙ্গোর কিনশাসা ও ভারতের নয়াদিল্লিকেও ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, দাবানলের ধোঁয়ার সাথে সাথে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রাও দূষণের মাত্রা বৃদ্ধি করতে প্রভাব ফেলছে।

কানাডাজুড়ে বর্তমানে ৮৩৫টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে ১১২টি আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানিটোবা, সাসকাচেওয়ান এবং অন্টারিও প্রদেশ। চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে, অন্টারিওর আর্মস্ট্রং এলাকার কাছে একটি কানাডিয়ান ন্যাশনাল ট্রেন চারদিক থেকে দাবানলে ঘিরে রয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ওই এলাকার বাসিন্দা ও রেলকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে রেল চলাচলও বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের জালে ধরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের জালে ধরা

কক্সবাজারের মহেশখালী থানার বহুল আলোচিত রহমত উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) র‌্যাব-৭ ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার মো. এনাম (৩৫) মহেশখালী উপজেলার রাজুয়ারঘোনা এলাকার আবু তাহেরের ছেলে। তিনি মহেশখালী থানায় ২০২০ সালের ১৯ মে হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ২০২০ সালের রহমত উল্লাহ হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. এনাম হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই এলাকার মাহাবুব মিয়ার বাড়িতে অবস্থান করছেন। পরে বুধবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজারের চকরিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দ-গ্ধ হয়ে চমেক হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দ-গ্ধ হয়ে চমেক হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় হঠাৎ করে আগুন লেগে যায়। এতে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বোয়ালখালী থানার পশ্চিমবঙ্গ বানু মেম্বার টেক পৌরসভা এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা মেডিকেল ওয়ান এসআই আলা উদ্দিন।

প্রাথমিকভাবে জানা গেছে, শ্রমিকরা যখন কাজ করছিলেন, তখন হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই ঘটনায় ১০ জন শ্রমিক দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন চট্টগ্রামের বোয়ালখালী থানার রুহুল আমিনের ছেলে দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়া থানার বিরাজ মোহন দাশের ছেলে উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাট থানার আবুল কালামের ছেলে মোহাম্মদ লিটন (২৮), লোহাগড়া থানার ছালে আহমদের ছেলে সিরাজুল ইসলাম (৩৪), রাউজান থানার মৃত আমিনুল হকের ছেলে জাহিদুল আলম (৪২), বোয়ালখালী থানার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালী থানার নূর চ্চাপার ছেলে নূর নবী (২৫), পটিয়া থানার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আলম (৪৫), পটিয়া থানার খায়ের আহমদের ছেলে মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশ থানার আলতাজ মিয়ার ছেলে সেলিম উদ্দিন (৩০)।

চিকিৎসকরা জানিয়েছে, দগ্ধদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের বিশেষ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের বীরদের স্মরণে আবেগঘন আলোচনা, খোকনের কণ্ঠে গুমের বেদনা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


জুলাইয়ের বীরদের স্মরণে আবেগঘন আলোচনা, খোকনের কণ্ঠে গুমের বেদনা

জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে মাদারীপুর জেলার কালকিনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় ১৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কালকিনি উপজেলা পরিষদ সভাকক্ষে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন। সভাটির সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীন।

এ সময়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শহিদ পরিবারের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যরা তাঁদের স্বজন হারানোর বেদনাময় স্মৃতিচারণ করেন। বক্তব্য দিতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আবেগঘন মুহূর্তে, মাদারীপুরের শহিদ শিফাতের বাবা কামাল বেপারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ফ্যাসিস্ট হাসিনার বাহিনী আমার ছেলের বুক ঝাঁঝরা করে দিয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় কষ্ট আর হতে পারে না।” তাঁর এই বক্তব্যে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আনিছুর রহমান তালুকদার খোকনের ভূমিকা এবং গুমের সময় তাঁর ওপর চালানো নির্যাতনের ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়। ভিডিওটি প্রদর্শনের সময় সভাকক্ষে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই দীর্ঘদিন গুম ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনাগুলো দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি।

প্রধান অতিথির বক্তব্যে আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, “আমি গুম হয়েছিলাম, নির্যাতন সহ্য করেছি। কিন্তু আল্লাহর রহমতে ফিরে এসেছি। আমার সন্তানরা আজ আমাকে দেখতে পায়। কিন্তু যারা গুম হয়ে আর ফিরে আসেননি, তাদের পরিবারের ত্যাগ ও কষ্ট অনেক বড়। আমরা সেই আত্মত্যাগ কখনো ভুলতে পারি না।”

তিনি আরো জানান, “১৬ জুলাই আবু সাঈদ নিজের জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে বুলেট গ্রহণ করেছিলেন। জুলাই আন্দোলনের সেই বীর শহিদদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই দেশের গণতান্ত্রিক আন্দোলন নতুন শক্তি পেয়েছে।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি আরো বলেন, “তারেক রহমান দীর্ঘদিন ধরে নানা ধরনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। তাই আমি মনে করি, তিনি নির্যাতিত মানুষের প্রতিনিধি এবং নির্যাতিত মানুষের অভিভাবক।”

এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারদায় ৪২তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


সারদায় ৪২তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজশাহীতে ৪২তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে ১৯ জন নারী এবং ৪৮১ জন পুরুষসহ মোট ৫০০ শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন।

প্যারেডে পরিদর্শনের পর আইজিপি আলী হোসেন ফকির বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি জি এম আজিজুর রহমান।

এক বছর মেয়াদি এই প্রশিক্ষণে বেস্ট ক্যাডেট হিসেবে শাহরিয়ার হাসান সিজান, বেস্ট একাডেমিক হিসেবে সাইফুল ইসলাম, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ ক্যাডেট তৌকির আহমেদ, বেস্ট সুইমার আশরাফুল ইসলাম এবং বেস্ট শুটার কামরান শেখ পুরষ্কার পেয়েছেন।

পুলিশের আইজিপি আলী হোসেন ফকির বক্তব্যে বলেন, ‘সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং এবং সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মত অপরাধ বর্তমানে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এসব অপরাধ মোকাবেলায় দক্ষতার বিকল্প নেই। নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে, প্রতিনিয়ত আপডেট হতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ফরেনসিকের মত জ্ঞান অর্জন করা অপরিহার্য।’

আইজিপি আলী হোসেন ফকির আরও বলেন, ‘সব প্রকার ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত, সব শ্রেণিপেশার নাগরিকদের নিরাপত্তা বিধান এবং আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’

পুলিশের নবীন সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে। পুলিশ সদস্যদের আচরণ দ্বারা প্রতিনিয়ত প্রমাণ দিতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা হবে বাংলাদেশ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।’

সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ৪২তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণে মোট ৫০০ এসআই ছিলেন। তারা ২০২৫ সালে সারদায় বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। আজ তাদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো। তার পর তারা মৌলিক প্রশিক্ষণ শেষে দুই বছরের বাস্তব প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%