০৪:৪৩ পি.এম
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আবারও ঘোষণা করেছে যে, বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন দেশ ও অঞ্চলে মৃত্যু এবং প্রতিবন্ধিতার প্রবণতা বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
সংস্থাটি জানায়, জাতীয় পর্যায়ের জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন তথ্য, ডব্লিউএইচওর কারিগরি কর্মসূচির হিসাব এবং জাতিসংঘের সহযোগী সংস্থাগুলোর তথ্য ব্যবহার করা হয়েছে।
জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটির সর্বশেষ ‘গ্লোবাল হেলথ এস্টিমেটস’ অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে মানুষের গড় আয়ু বেড়ে ৭৩ দশমিক ৩ বছর হয়েছে। ২০১৯ সালে এই হার ছিল ৭৩ দশমিক ৪ বছর। অর্থাৎ মহামারির পূর্বের অবস্থার তুলনায় এটি মাত্র শূন্য দশমিক ১ বছর কম।
আরও পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান গ্রহণ করে রাজ্যকে বৃহত্তর বাংলাদেশে পরিণত করতে চেয়েছিল তৃণমূল
তবে, সুস্থভাবে বেঁচে থাকার সময় বা ‘হেলদি লাইফ এক্সপেক্টেন্সি’ পুনরুদ্ধারে তুলনামূলকভাবে ধীরগতিতে এগোচ্ছে। ২০২৩ সালে গড় সুস্থ জীবনকাল ৬২ দশমিক ৮ বছর হয়েছে, যা ২০১৯ সালের তুলনায় এখনও শূন্য দশমিক ৪ বছর কম।
ডব্লিউএইচওর ডেটা, ডিজিটাল হেলথ, অ্যানালিটিকস ও এআই বিভাগের পরিচালক ড. অ্যালাঁ ল্যাব্রিক মন্তব্য করেন, ‘দীর্ঘদিন বেঁচে থাকা জনস্বাস্থ্যের অন্যতম বড় অর্জন।’
তিনি আরও বলেন, ‘পরবর্তী চ্যালেঞ্জ হলো মানুষের জীবনে যুক্ত হওয়া অতিরিক্ত বছরগুলো যেন সুস্থভাবে কাটে। একই সঙ্গে জনসংখ্যার পরিবর্তিত চাহিদা মোকাবেলায় স্বাস্থ্যব্যবস্থাগুলোও যেন প্রস্তুত থাকে।’
আরও পড়ুন: জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা টোকিওতে মারা গেছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন