প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই বিক্ষোভের ধারাবাহিকতায় মুম্বাই শহরেও চলছে প্রতিবাদ। তবে, বিক্ষোভে অংশগ্রহণকারী এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
গতকাল শুক্রবার শহরের শিবাজি পার্কে এই ঘটনা ঘটে। হৃদরোগে আক্রান্ত হন গোপালকৃষ্ণ সুব্বাইয়া পিল্লাই নামের ওই ব্যক্তি। এনডিটিভির খবর অনুযায়ী, ৭৫ বছর বয়সী গোপালকৃষ্ণ মুম্বাইয়ের পাশ্ববর্তী থানে জেলার বাসিন্দা ছিলেন।
শিবাজি পার্ক থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টার দিকে গোপালকৃষ্ণ সিজেপির বিক্ষোভে অংশ নিতে সেখানে উপস্থিত হন। ৫টার দিকে তার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
বিকেল ৪টার দিকে প্রখর রোদে সিজেপির এই বিক্ষোভ শুরু হয়েছিল। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও এই বিখ্যাত মাঠের আশপাশে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন