০৬:৪১ পি.এম
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করার একটি ছবি প্রকাশের পর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানসিক রোগের চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই মন্তব্যটি করেন।
আব্বাস আরাগচি তার পোস্টে উল্লেখ করেছেন, ‘স্কিজোফ্রেনিয়া’ একটি জটিল ও তীব্র ধরনের মানসিক রোগ, যা চিন্তাভাবনায় ব্যাঘাত এবং বাস্তবতা সম্পর্কে বিকৃত ধারণার মাধ্যমে প্রকাশ পায়। এই রোগের সাধারণ উপসর্গগুলোর মধ্যে হ্যালুসিনেশন ও বিভ্রান্তি অন্তর্ভুক্ত। মনোবিজ্ঞানীরা মনে করেন, এ ধরনের রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন।
এর আগে, ট্রাম্প কোনো ব্যাখ্যা ছাড়াই হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেন।
আরও পড়ুন: গৃহবন্দির শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
তার প্রশাসন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের পরও তেহরানের ওপর চাপ অব্যাহত রেখেছে।
অন্যদিকে, ইরান বারবার বলছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি তাদের নির্ধারিত শর্ত পূরণের ওপর নির্ভর করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই জলপথের নিয়ন্ত্রণ ও চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: কিউবায় সাংবাদিক ইয়োয়ানি সানচেজ ও দুই মানবাধিকারকর্মী মুক্তি পেলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন