০৭:৫০ পি.এম
কুমিল্লার লাকসামে ফিল্মি স্টাইলে এক তরুণীকে বাড়ি থেকে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
মঙ্গলবার (২ জুন) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের প্লাটফর্ম ফেসবুকে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়।
২৮ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি ডুপ্লেক্স ভবনের ছাদ থেকে কয়েকজন তরুণীকে কাঁধে করে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। এ সময় বাড়ির আঙিনা ও ভবনের আশপাশে অনেক লোক জমায়েত ছিল।
আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত
পুলিশ জানায়, কুমিল্লার লাকসাম উপজেলার হারাখাল এলাকার তাহমিনা আক্তার স্মৃতি নামে এক তরুণীর সঙ্গে ফেনীর ফুলগাজী উপজেলার মো. মাসুদ (৩২) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই তরুণী এবং যুবক মাসুদ দূর সম্পর্কের মামা ও ভাগনি। সম্পর্কের একটি পর্যায়ে দুজন পালিয়ে বিয়ে করেন। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিবার মাসুদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করে। মামলার পর পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে, মাসুদকে আটক করে এবং মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় এবং স্মৃতিকে আদালতের মাধ্যমে তার পরিবারের জিম্মায় দেয়।
ওই অপহরণ মামলায় মাসুদ কয়েকদিন আগে জামিনে ছাড়া পেয়েছিল। গত সোমবার রাতে মাসুদ লোকজন নিয়ে এসে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে স্মৃতিকে আবার নিয়ে যায়।
লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী গণমাধ্যমকে বলেন, স্মৃতির সঙ্গে মাসুদের প্রেমের সম্পর্ক ছিল এবং তারা দুজন পালিয়ে বিয়েও করেছিল। কিন্তু মেয়ের অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে তার পরিবার অপহরণ মামলা করলে মাসুদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জামিনে বের হয়ে মাসুদ আবার স্মৃতিকে নিয়ে যায়।
তিনি আরও বলেন, এই ঘটনার পর তরুণীর পরিবার পুনরায় থানায় অভিযোগ করেছে। তদন্ত করে নতুন করে আবার আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন