০৪:৪১ পি.এম
ভারতের ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। আজ শুক্রবার, ৭ আগস্ট, আন্দোলন ১৪তম দিনে গিয়ে পৌঁছেছে। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলমান অবস্থান কর্মসূচিতে শত শত শিক্ষার্থী যোগ দিয়েছেন। টানা অনশনের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে এক আন্দোলনকারী।
এদিকে, আন্দোলনকারীদের দাবি আদায়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সমর্থন প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি। সরকারের সঙ্গে সংলাপের উদ্যোগ নেয়া হলেও, পরীক্ষা বাতিল এবং তদন্তের দাবিতে অনড় রয়েছেন শিক্ষার্থীরা।
নিয়োগ পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলন চলছে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে, আজ শুক্রবার একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার অনুরোধ সত্ত্বেও পরিস্থিতির প্রেক্ষিতে দীর্ঘ সময় ধরে চিকিৎসক ঘটনাস্থলে আসেননি।
আরও পড়ুন: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো নিযুক্ত
এদিকে, অচলাবস্থা কাটানোর লক্ষ্যে আলোচনা প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আন্দোলনকারীদের সঙ্গে সংলাপে বসার আশ্বাস দিয়েছেন, এবং প্রশ্নফাঁসকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। তবে, পরীক্ষা বাতিল এবং তদন্তের দাবিতে অনড় রয়েছেন শিক্ষার্থীরা।
চলমান আন্দোলনে রাজনৈতিক সমর্থনও পাচ্ছেন বিক্ষোভকারীরা। ইতিমধ্যে, আন্দোলনে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। আন্দোলনকারীদের দাবি ও পরিস্থিতির বিস্তারিত জানতে চেয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। রাজ্য সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শিক্ষার্থীদের মূল দাবি হলো, জেপিএসসির ১৪তম সিভিল সার্ভিস পরীক্ষা বাতিল করতে হবে। অনিয়মের স্বাধীন তদন্ত করা উচিত সিবিআই অথবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতিদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে।
এছাড়া, জেপিএসসি ও জেএসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের দাবিও তুলেছেন তারা। এরই মধ্যে, অধিবেশন চলা ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে মিছিলের ঘোষণা করেছে দুটি ছাত্র সংগঠন।
আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরাইলের অভিযানে ৩৬ ফিলিস্তিনি গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন