প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, জাতীয় সংকট মোকাবেলায় সরকার এবং বিরোধী দল একসঙ্গে কাজ করলে অনেক ধরনের সমস্যার সমাধান করা সম্ভব হতে পারে।
আজ শুক্রবার সকালে বাগেরহাট জেলা জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেয়ার আগে তিনি সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন।
মতবিনিময়কালে তেলের সংকট নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, সরকার এবং বিরোধী দল যখন একত্রে পদক্ষেপ নেয়, তখনই জ্বালানি তেলের সংকট কেটে যায়। অথচ এখানে কেউ অতিরিক্ত তেল সরবরাহ করেনি। এখানে বোঝা যায় যে, সমন্বিত উদ্যোগ অনেক সংকটের কার্যকর সমাধান দিতে সক্ষম।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।
তিনি অতীতে সংসদে মারামারি, হাতাহাতি এবং এমনকি হত্যাকাণ্ডের ঘটনাগুলি উল্লেখ করেন।
তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য একটি সভ্য, গণতান্ত্রিক এবং শালীন সংসদীয় সংস্কৃতি প্রতিষ্ঠা করা। উসকানি এলেও তারা শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার পক্ষে থাকবে।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই বলে তিনি মনে করেন।
তিনি বলেন, কারণ এত নির্যাতন, এত হত্যাকাণ্ড এবং এত মানুষের আহত হওয়ার পরও তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাটের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, মনজুরুল হক রাহাদ এবং অধ্যক্ষ আব্দুল আলীম ও জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম উপস্থিত ছিলেন।
পরে তিনি বাগেরহাট কামিল মাদরাসা মাঠে আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন