০৪:৫২ পি.এম
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০) হত্যা মামলার প্রধান আসামি মো. মানিক হাওলাদার (৫০) কে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল। রবিবার (৪ অক্টোবর) রাতে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮ এর সূত্র থেকে জানা যায়, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় রবিবার রাতে মাদারীপুর সদর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকেই মানিক হাওলাদারকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
মামলার এজাহার অনুযায়ী, জেসমিন বেগম কাউখালীতে তার নিজবাড়িতে একা থাকতেন। গত ৩ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিট থেকে পরদিন সকাল ১০টার মধ্যে কোনো এক সময় কয়েকজন ব্যক্তি তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
এ ঘটনায় জেসমিনের বড় মেয়ে বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মানিক হাওলাদারকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু জানান, ‘গ্রেপ্তার মানিক হাওলাদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন