ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাঝ আকাশে অ্যাজমা অ্যাটাকে ভারতীয় যাত্রীর মৃত্যু


মাঝ আকাশে অ্যাজমা অ্যাটাকে ভারতীয় যাত্রীর মৃত্যু

কুয়ালালামপুর থেকে সিডনিগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৫৮ বছর বয়সি এক ভারতীয় যাত্রীর মৃত্যু ঘটে। তবে এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।

পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় আট ঘণ্টার যাত্রাপথে ওই যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি ফ্লাইটের মধ্যেই একটি ‘মেডিকেল ইমার্জেন্সি’র শিকার হন।

ডেইলি মেইলের সংবাদে বলা হয়েছে, ওই যাত্রীর অ্যাজমার সমস্যা দেখা দিয়েছিল। পরবর্তীতে তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, ১৬ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৫টা ৫০ মিনিটে সিডনি বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে পুলিশ সদস্যদের পাঠানো হয়। কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইটে এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন—এমন খবর পাওয়ার পর তারা সেখানে পৌঁছান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ফ্লাইটের ক্রু সদস্য ও সহযাত্রীরা ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। তবে পরে তার মৃত্যু ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিকে সন্দেহজনক মৃত্যু হিসেবে দেখা হচ্ছে না। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আর কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে বলেও মনে করা হচ্ছে না।

এদিকে, মালয়েশিয়া এয়ারলাইন্স এবং সিডনি বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো ঘটনাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনেতা সাইদুর রহমান পাভেলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ভিডিও নিয়ে বিভিন্ন আলোচনা ও মন্তব্যের মধ্যে, পাভেল এবার বিষয়টি সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে উপস্থিত নারী সম্পর্কে পাভেল জানিয়েছেন, তিনি তার বান্ধবী। তবে, ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা চলছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি।

পাভেলের বক্তব্য অনুযায়ী, ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী। তাদের মধ্যে বন্ধুত্ব ও ব্যক্তিগত পরিচয়ের সম্পর্ক বিদ্যমান। তিনি এ ব্যাপারে নিশ্চিত করেছেন যে, এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে পাভেল তার অবস্থান স্পষ্ট করে বলেছেন, ভিডিওতে থাকা নারীকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, সেগুলো সঠিক নয়।

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন পাভেল। বিভিন্ন নাটক ও ধারাবাহিকে অভিনয় করে ইতোমধ্যে ছোট পর্দায় তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। তবে এবার অভিনয়ের পরিবর্তে, একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার রুপালি পর্দায় উপস্থাপন হতে যাচ্ছে। প্রথম ভারতরত্নপ্রাপ্ত এই সুরসম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এই বড় বাজেটের জীবনীভিত্তিক সিনেমাটি একাধিক ভারতীয় ভাষায় নির্মাণ করা হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) চেন্নাইয়ের ঐতিহ্যবাহী মিউজিক একাডেমিতে এম এস সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিনেমাটির মহরৎ ও পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম দৃশ্যের সূচনা করেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসন।

এ সময় এম এস সুব্বুলক্ষ্মীর পরিবারের সদস্য, খ্যাতিমান শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং ভারতীয় চলচ্চিত্র জগতের প্রযোজক ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।

দক্ষিণী সিনেমার নির্মাতা গৌতম তিন্নানুরি প্রায় এক বছর গবেষণা করে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন। প্রযোজক আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন। সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।

অনুষ্ঠানে পরিচালক গৌতম তিন্নানুরি মন্তব্য করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও পছন্দের সংখ্যা বাড়িয়ে খুব দ্রুত তারকা হওয়া সম্ভব। কিন্তু এম এস সুব্বুলক্ষ্মী তার জীবনজুড়ে সাধনা, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছিলেন। তিনি তার গানের পাশাপাশি সেই মহান ব্যক্তির জীবনও পুরো বিশ্বের সামনে তুলে ধরতে চান।

এদিকে কিংবদন্তি এই শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আবেগাপ্লুত রাশমিকা মান্দানা। অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, "আমার মনে হচ্ছে আমি এক ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি। আম্মার ঐতিহাসিক জীবনের একটি ছোট অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আম্মা নিজেই হয়তো আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছেন। আমি কথা দিচ্ছি, এই চরিত্রের প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে নিজের সেরাটা দেব।"

সিনেমাটির মহরৎ অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রশংসা করেন কমল হাসনও। এম এস সুব্বুলক্ষ্মীর সংগীত কীভাবে পুরো ভারতকে এক সুতোয় বেঁধেছিল, তা উল্লেখ করে তিনি রাশমিকার এই চরিত্রে অভিনয় নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান।

রসিকতা করে কমল হাসন বলেন, "আজকের দিনে রাশমিকা এই চরিত্রটি পাওয়ায় আমার এতটুকু হিংসা হচ্ছে না। কারণ আমি যদি নিজের দাড়িও কামিয়ে ফেলতাম, তাহলেও এম এস আম্মার চরিত্রের সঙ্গে সুবিচার করতে পারতাম না।"

তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম—এই চারটি প্রধান ভাষায় সিনেমাটি নির্মাণ ও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটির নাম ও প্রথম ঝলক খুব শিগগির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের লালপুরে অটোভ্যানের সঙ্গে সং-ঘ-র্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


নাটোরের লালপুরে অটোভ্যানের সঙ্গে সং-ঘ-র্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহর

নাটোরের লালপুরে একটি সড়ক দুর্ঘটনায় ১৮ বছর বয়সী মোটরসাইকেল চালক আব্দুল্লাহ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে লালপুর থানাধীন শিমুলতলা পুলিশ চেকপোস্টের নিকটবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ এবং স্থানীয় সূত্র অনুযায়ী, আব্দুল্লাহ, যিনি উত্তর লালপুর গ্রামের মৃত শহিদুজ্জামানের ছেলে, মোটরসাইকেল নিয়ে লালপুর থেকে গোপালপুরের দিকে যাচ্ছিলেন। শিমুলতলা পুলিশ চেকপোস্টের প্রায় ৫০ গজ উত্তরে পৌঁছানোর পর, বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অটোভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান এবং নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তার মৃত্যু আঘাতজনিত কারণে হয়েছে।

 

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের আবেদনের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত অটোভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিসহ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


কাউখালীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিসহ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বাজারের ‘কামরুল স্টোর’-এর মালিক মোহাম্মদ কামরুল ইসলামকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও সয়াবিন তেলের বোতলের মোড়কে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি লেখা থাকার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উত্তর বাজারের ‘বিসমিল্লাহ স্টোর’-এর মালিক মোঃ জাহাঙ্গীর হোসেনকে একই ধরনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম বখতিয়ার, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মেহেদী হাসান এবং কাউখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন,
"আমরা নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ কাউখালী বাজারে অভিযান পরিচালনা করেছি। দক্ষিণ ও উত্তর বাজারের দুটি দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%