ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এরদোয়ান


প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এরদোয়ান

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

আরও পড়ুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেগে জেগেই ঘুমাচ্ছে!

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আজ প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দিনের সফরে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। সফরের অংশ হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলশানে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


গুলশানে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

রাজধানীর গুলশানে যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের (যুবলীগ, ছাত্রলীগ) নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা-১৭ আসনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গুলশান ২ নম্বর গোল চত্বর থেকে শুরু হয়ে গুলশান-১ এ গিয়ে শেষ হয়।

বিক্ষোভের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও যুবদল ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

মিছিলে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব শরিফুল ইসলাম মিলন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক ময়মনসিং সিদ্দিকী রনি, গুলশান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এ মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান কবিরসহ গুলশান থানার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ৩১-এর জন্য তিন প্রধান অগ্রাধিকার জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


কপ৩১-এর জন্য তিন প্রধান অগ্রাধিকার জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কপ৩১ জলবায়ু সম্মেলনের জন্য তিনটি প্রধান অগ্রাধিকার তুলে ধরেছেন, যা তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে।

একটি ভিডিও বার্তায় তিনি দ্রুত পরিবেশবান্ধব জ্বালানিতে উত্তরণের গুরুত্ব, সুনির্দিষ্ট জলবায়ু অর্থায়ন এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগণের সুরক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের প্রাক্কালে ড. খলিলুর বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলো ক্রমাগত তীব্র ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই বহুদিনের আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোকে এখন বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার সময় এসেছে।

প্রথম অগ্রাধিকার হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি উল্লেখ করেন, প্যারিস চুক্তির প্রতিশ্রুতিগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি। এর জন্য পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার দ্রুত বৃদ্ধি করতে হবে, বিদ্যুতের লাইন সম্প্রসারণ করতে হবে এবং গ্রিনহাউস গ্যাসের নির্গমন উল্লেখযোগ্য পরিমাণে কমাতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, ঐতিহাসিক জলবায়ু চুক্তি গ্রহণের এক দশকেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। এখন বিশ্ব সম্প্রদায়কে কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান ফলাফল অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে।

দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে জলবায়ু অর্থায়নের বিষয়টি তুলে ধরেন এই কূটনীতিক। তিনি জলবায়ু অভিযোজন, সহনশীলতা বৃদ্ধি এবং দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবিলায় সুনির্দিষ্ট ও সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেন।

খলিলুর রহমান আরও জানান, আর্থিক সহায়তা যেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ ও জনগণের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এতে তারা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবে।

মানবজীবন রক্ষা করাকে তৃতীয় অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেন তিনি। এই লক্ষ্যে আগাম সতর্কবার্তা ব্যবস্থা, দুর্যোগ প্রস্তুতি এবং স্থানীয় জনগণের সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধির তাগিদ দেন।

তিনি বলেন, চরম আবহাওয়া ও জলবায়ুজনিত দুর্যোগের কবলে থাকা ঝুঁকিপূর্ণ জনগণকে রক্ষায় এ ধরনের বিনিয়োগ অত্যন্ত প্রয়োজনীয়।

জাতিসংঘ সভাপতি বলেন, আন্তর্জাতিক জলবায়ু পদক্ষেপে এমন বাস্তবমুখী সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া উচিত, যা একদিকে স্থানীয় জনগণকে রক্ষা করবে এবং অন্যদিকে কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্বকে সহনশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।

২০১৫ সালে গৃহীত প্যারিস চুক্তির মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছিল।

তবে বাস্তবায়নের ঘাটতি, অপর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং ঘন ঘন জলবায়ু দুর্যোগের কারণে সেই লক্ষ্য অর্জন এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরায়েলি হামলায় বাবা-ছেলেসহ নিহত ছয় ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


গাজায় ইসরায়েলি হামলায় বাবা-ছেলেসহ নিহত ছয় ফিলিস্তিনি

গাজা উপত্যকায় নতুন করে চালানো তীব্র ইসরায়েলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে যে, নিহতদের মধ্যে একটি পিতা এবং তার অল্পবয়সী সন্তানও রয়েছেন।

এই প্রাণহানির ঘটনা চলমান সংঘাতের ভয়াবহতার মধ্যে পুরো উপত্যকায় নতুন করে শোক ও উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অবরুদ্ধ এই উপত্যকার বিভিন্ন স্থানে চালানো বোমা বর্ষণ ও গুলিবর্ষণে সাধারণ ফিলিস্তিনিরা হতাহত হয়েছেন।

যুদ্ধবিরতি এবং নানা আন্তর্জাতিক উদ্যোগ সত্ত্বেও গাজায় হামলা এবং বেসামরিক মানুষের প্রাণহানি থামছে না। বারবার এমন হামলায় চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটানো সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, গাজায় অব্যাহত এসব সামরিক অভিযানের ফলে যুদ্ধবিরতি প্রক্রিয়া চরম হুমকির মুখে পড়েছে এবং সাধারণ মানুষের দুর্দশা দিন দিন আরও তীব্র হচ্ছে। সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে খুঁজতে গিয়ে নাপিত আটক, পুলিশ বলছে যুবলীগ কর্মী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে খুঁজতে গিয়ে নাপিত আটক, পুলিশ বলছে যুবলীগ কর্মী

পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরার চেষ্টা করতে গিয়ে প্রতিবেশী নরেশ বিশ্বাস (২৪) নামের এক নাপিতকে আটক করেছে পুলিশ। পুলিশ দাবি করেছে, ‘নরেশ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী’ বলে পরিচিত।

মঙ্গলবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রাম থেকে নরেশকে আটক করা হয়। পরে তাকে বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে একই দিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

স্থানীয়রা জানিয়েছেন, আটক নরেশ বিশ্বাস পেশায় একজন নাপিত। স্থানীয়দের মতে, নিষিদ্ধ সদর ইউনিয়ন শাখার সভাপতি সুকেশ বিশ্বাস সম্প্রতি বিভিন্ন কর্মসূচি পালন করে সেগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেছেন। সম্প্রতি, ওই নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সুস্থতা কামনায় প্রতিবেশী নরেশের বাড়িতে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন সুকেশসহ কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে।

পুলিশ সুকেশকে ধরতে তার বাড়িতে অভিযান চালায়, কিন্তু সুকেশ পালিয়ে যায়। তবে তাকে না পেয়ে প্রতিবেশী নরেশকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক বাসিন্দা সাংবাদিকদের বলেছেন, নরেশ একজন নাপিত এবং তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন। তারা দাবি করেছেন, তাকে কখনো কোনো রাজনৈতিক মিছিল বা সভা-সমাবেশে দেখা যায়নি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম নরেশকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নরেশ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। বর্তমানে নেতারা মাঠে নেই, কর্মীরাই সক্রিয়। তিনি (নরেশ) অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে ককটেল হামলার পলাতক আসামি। এজন্য তাকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত বছরের মে মাসে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার পর বিএনপিকর্মী ময়ছের আলী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%