১২:০৪ এম
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা এবং ৫৮ লাখ টাকা উদ্ধার করেছে।
এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন নরসিংদীর মাধবদী থানার চর দিঘলদী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬) এবং অন্যজন হলেন নরসিংদীর রায়পুরা থানার মৃত আমির হোসেনের ছেলে মো. শাওন (২৬)। তারা টঙ্গীর আউচপাড়া এলাকার আক্কেল আলী সড়কে ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন সালামত মোল্লা রোডের একটি সাততলা ভবনের নিচতলার একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় দুইজনে আটক হন এবং তাদের কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান কালের কণ্ঠকে জানান, ‘সাম্প্রতিক সময়ে ইয়াবার বড় চালান ধরা পড়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন