ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ভালুকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত


ভালুকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার চাপড়বাড়ী দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘ক্লিন সানডে’ কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসার শ্রেণিকক্ষ, আঙিনা ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার করেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হয়নি, তদন্ত চলছে

কর্মসূচিতে মাদ্রাসার সুপার মাওলানা মো. মোবাশ্যারুল ইসলামসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

মাদরাসার সুপার মাওলানা মো. মোবাশ্যারুল ইসলাম বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি আমাদের নিয়মিত অভ্যাসের অংশ হওয়া উচিত। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা তৈরি করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ। নিজেদের প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


হামের উপসর্গে ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন। রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৭৫টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৮টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৭৩টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৭৫টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮৮। এই সময়ে ৯৩৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪২টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ১১৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৮ হাজার ৩৮২ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাশেদ খান

জামায়াত কখনোই সিদ্ধান্তে স্থির থাকতে পারে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


জামায়াত কখনোই সিদ্ধান্তে স্থির থাকতে পারে না

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনও তাদের সিদ্ধান্তে স্থির থাকতে পারে না। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করার জন্য তিনি জামায়াত-এনসিপিকে ধন্যবাদ জানিয়েছেন।

আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাশেদ খান এসব মন্তব্য করেন। তিনি ফেসবুক পোস্টে বলেন, জামায়াত কখনোই সিদ্ধান্তে স্থির থাকতে পারে না, সেটার প্রমাণ তারা আবারো দিলো রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির আগে প্রার্থী ঘোষণা করে।

তিনি আরও জানান, এর আগে জুলাই মাসে জাতীয় সনদে স্বাক্ষরের সময়েও জামায়াত তাদের সিদ্ধান্ত পাল্টিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী দেবে না—এমন সংবাদের পর রাশেদ খান প্রশ্ন তুলেছিলেন, জাতীয় নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না বুঝতে পেরেও জামায়াত-এনসপি নির্বাচন বর্জন করেছিল কি না?

রাশেদ খান নির্বাচনে জয় পাওয়ার চেয়ে অংশগ্রহণ করাকেই গণতান্ত্রিক সৌন্দর্য হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ঠিক জাতীয় নির্বাচনের পর রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করা বিরোধী দলের দায়িত্ব।

তিনি জানান, বিরোধী দল হিসেবে কার্যকরভাবে ফাংশন করতে হলে, হেরে যাওয়ার নিশ্চিত সম্ভাবনা না থাকলেও নির্বাচনী প্রক্রিয়াগুলোতে অংশগ্রহণ করতে হবে। এটিই সংসদীয় রাজনীতি। জামায়াত-এনসিপিকে নির্বাচনে অংশগ্রহণ করায় অসংখ্য ধন্যবাদ জানিয়ে তিনি মন্তব্য করেন।

আজ রবিবার দুপুরে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছেন ১১ দলীয় জোট।

জোটের বৈঠকের পর জোটের অন্যতম শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

রাশেদ খান ওই পোস্টে উল্লেখ করেন, আমার ধারণা, কর্নেল অলি আহমদ হয়তো জামায়াত-এনসিপির কাছেও একটি প্রতিবন্ধকতা হয়ে উঠছে। এজন্য তাকে কৌশলে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করে জোটের নেতৃত্ব থেকে বিদায় জানানো হয়েছে।

তিনি বলেন, অলি আহমদের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা নেই। আবার প্রার্থী হওয়ার পর তার জাতীয় রাজনীতি করার সুযোগও আর থাকবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসটি বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে। অন্তত রবিবার বেলা ১১টায় দিবসটি পালন উপলক্ষে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বিভিন্ন বিশিষ্ট বক্তারা বক্তব্য রাখেন, এর মধ্যে আদিবাসী নেতা প্রদীপ হেমব্রম, কর্ণে লিউস মুর্মু, কলপনা মুর্মু, নিকোলাস মুর্মু, মনিকা সরেন, সিপানুয়েল মুর্মু প্রমুখ উল্লেখযোগ্য ছিলেন।

অনুষ্ঠানে এ ছাড়াও বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেজিস্টার্ড হকার ছাড়া কেউ রাস্তায় বসতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


রেজিস্টার্ড হকার ছাড়া কেউ রাস্তায় বসতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম জানিয়ে দিয়েছেন, রেজিস্টার্ড হকার ছাড়া কেউ রাস্তায় বসতে পারবে না। তিনি বলেছেন, এক সপ্তাহের মধ্যে হকার সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

আজ রবিবার (৯ জুলাই) সকালে প্রেসক্লাবে কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

প্রশাসক উক্ত সভায় বলেন, ‘হকার সমস্যা একটি চিরস্থায়ী সমস্যা। এ সমস্যার চিরস্থায়ী সমাধানে হকারদের সহযোগিতা দরকার। হকারদের পুনর্বাসনের জন্য বিভিন্ন সময়ে উদ্যোগ নিলেও কোনো সমাধান হয়নি।’

তিনি আরও বলেন, ‘হকার পুনর্বাসনে প্রতি সপ্তাহে বিভিন্ন হকার্স সমিতির দুইজনকে নিয়ে বসে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।’

প্রশাসক এ সময়ে বলেন, ‘হকারদের শৃঙ্খলায় রাখতে আইডি কার্ড এবং তালিকা করে নিবন্ধনের আওতায় আনা হবে।’ তিনি হকারদের জন্য হলিডে মার্কেট করার কথাও উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%