ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকার বাতাস মাঝারি, বায়ুদূষণে শীর্ষে লাহোর


ঢাকার বাতাস মাঝারি, বায়ুদূষণে শীর্ষে লাহোর

পৃথিবীতে জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুমান স্কোর ৬৮ নিয়ে তালিকার ৩১ নম্বরে অবস্থান করছে।

এই স্কোরকে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে, পাকিস্তানের লাহোর ১৯৮ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে। লাহোরের বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় পাকিস্তানের লাহোর ১৯৮ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে ভারতের কলকাতা ১৭৮ স্কোর নিয়ে রয়েছে, তৃতীয় স্থানে ভিয়েতনামের হ্যানয় একই স্কোর নিয়ে অবস্থান করছে, চতুর্থ স্থানে মালয়েশিয়ার কুচিং শহর ১৫৭ স্কোর নিয়ে রয়েছে এবং পঞ্চম স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১৩৯।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘অনেক ভালো’ হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৪, জব্দ বিপুল সিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৪, জব্দ বিপুল সিম

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ের মধ্যে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৪ জন, ওয়ারীতে ৬৩ জন, মতিঝিলে ৭৪ জন, তেজগাঁওয়ে ১০২ জন, মিরপুরে ৮০ জন, গুলশানে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানের সময় পুলিশ বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১টি ইয়াবা এবং ৬২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে। পাশাপাশি দুটি মোটরসাইকেল, দুটি সুইচ গিয়ার, দুই ভিকটিম, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ এবং ১৩টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিম ও ভিওআইপি সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বাংলালিংকের ১৮ হাজার ৭৭টি, রবির ১ হাজার ২৬২টি, গ্রামীণফোনের ৭০০টি, এয়ারটেলের ১৫০টি এবং অন্যান্য ৭৯৮টি সিমসহ ১০টি ভিওআইপি মেশিন অন্তর্ভুক্ত রয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক হাতছাড়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক হাতছাড়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক রক্ষা করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। নাগোয়ার কারোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানের ব্যবধানে পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর ফলে হাংজু এশিয়ান গেমসে পাকিস্তানকে পরাজিত করে অর্জিত ব্রোঞ্জ এবার বাংলাদেশের হাতছাড়া হলো।

কারোগি স্পোর্টস পার্কে দর্শকদের জন্য কোনো গ্যালারি না থাকলেও, কিছু বাংলাদেশি প্রবাসী মাঠে এসে জ্যোতিদের খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে হতাশ হয়ে তাদের ফিরতে হয়েছে।

র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চীনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ। কিন্তু শেষ চারে ভারতের কাছে ১১৪ রানে পরাজিত হয়ে টাইগ্রেসরা ব্রোঞ্জের লড়াইয়ে অংশ নেয়। পাকিস্তানের বিরুদ্ধে তাদের পারফরম্যান্সও হতাশাজনক ছিল।

প্রথমে ব্যাটিং করে পাকিস্তান ২০ ওভারে ৫ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে। ফাতিমা সানার দুর্দান্ত ব্যাটিংয়ের ফলে তারা বড় স্কোর গড়ে। ইনিংসের শুরুতেই বাংলাদেশের একটি ক্যাচ মিসের সুযোগ পাকিস্তান কাজে লাগায়।

১৪৬ রানের লক্ষ্য আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে অস্বাভাবিক কিছু নয়। এই ভেন্যুতেই এশিয়ান গেমসে নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করেছিলেন ভারতের শেফালি ভার্মা। মাত্র দুদিন আগে পাকিস্তানের বিপক্ষে ১৭০ রানের বেশি তাড়া করে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ে সেই আত্মবিশ্বাসের অভাব ছিল।

রান তাড়ায় বাংলাদেশ মাত্র ২০ রানে তিন উইকেট হারায়। ভুল শট নির্বাচনের কারণে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তাদের মধ্যে ৪৭ রানের জুটি গড়ে।

কিন্তু ওভারপ্রতি রানের চাপ বাড়তে থাকায় দ্রুত রান তুলতে গিয়ে বড় শট খেলার চেষ্টা করেন জ্যোতি। শেষ পর্যন্ত ক্যাচ দিয়ে তাকে ফিরতে হয়। জ্যোতির বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পাকিস্তানের হাতে চলে যায়।

এক প্রান্তে সুপ্তা লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়া অব্যাহত থাকে। পাকিস্তানি স্পিনার উম্মে হানি বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামান। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে তিনি ৩ উইকেট নেন।

শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি করতে পারেনি। ফলে ৩১ রানের জয় নিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে পাকিস্তান।

ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের ফিল্ডিং। পাকিস্তানের ফাতিমা সানা ইনিংসের শুরুতেই ক্যাচ দিয়েছিলেন। সেই সুযোগ হাতছাড়া করায় পরে তিনি বড় ইনিংস খেলেন। বিপরীতে পাকিস্তানের ফিল্ডাররা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে দুটি দারুণ ক্যাচ নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে।

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দল এবার ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে। দুই ম্যাচেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই প্রত্যাশিত পারফরম্যান্স দেখা যায়নি। বিশেষ করে ব্রোঞ্জ পদকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল রক্ষণাত্মক ও ভুলে ভরা। ফলে এশিয়ান গেমসে আরেকটি পদকের সুযোগ হাতছাড়া করেই ফিরতে হচ্ছে জ্যোতিদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি

আন্তর্জাতিক ডেস্ক

আবুল কাশেম রুমন, প্রতিনিধি

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি

সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগিতে তাড়িয়েছে। শরতের নীল আকাশ কাঁপিয়ে নামছে তীব্র দাবদাহ। আশ্বিনের চেনা স্নিগ্ধ রূপ ছাপিয়ে এক অদ্ভুত ও প্রখর তাপপ্রবাহে পুড়ছে চারপাশ। যে ঋতুতে শিউলি ঝরার আর কাশবনের দোলায় মন জুড়ানোর কথা, সেখানে এক অগ্নিকুন্ড যেন গ্রাস করেছে প্রকৃতিকে। এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন স্থানে আবার তাপপ্রবাহ শুররু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট ও শ্রীমঙ্গলসহ দেশের ১৮ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। এর আগে চলতি মাসে দুই দফায় তাপপ্রবাহ বয়ে যায়। আবহাওয়ার অফিস অবশ্য বলেছে, আজ মঙ্গলবার থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে।
রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যদি কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি  সেলসিয়াস হয়, তবে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।
যেসব জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে, সেগুলোর মধ্যে রয়েছে সিলেট ৩৬ দশমিক ৫, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৩৭ দশমিক ৭, টাঙ্গাইল ৩৬ দশমিক ৮, সিরাজগঞ্জের তাড়াশে ৩৬ দশমিক ৫, ঢাকা ৩৬ দশমিক ৭, পাবনার ঈশ্বরদীতে ৩৬, ফরিদপুর ৩৭, গোপালগঞ্জ ৩৬ দশমিক ২, কিশোরগঞ্জের নিকলী ৩৬, রাজশাহী ৩৬ দশমিক ৫, ময়মনসিংহ ৩৬ দশকি ৪,  নেত্রকোনা ৩৬, সিলেট ৩৬ দশমিক ১, টাঙ্গাইল ৩৬ দশমিক ৮, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৩৭ দশমিক ৭, খুলনা ৩৭, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ৩৬, যশোর ৩৬ দশকি ২, চুয়াডাঙ্গা ৩৭, চট্টগ্রামের সন্দ্বীপ ৩৬ দশমিক ১, ফেনী ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গত মঙ্গলবার দেশের ২৫ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। এর পরদিন ১১ জেলায় তাপপ্রবাহ ছিল। দুই দিনের বিরতির পর শনিবার আবার তাপপ্রবাহ শুরু হয়। তবে রোববার বৃষ্টি বেড়ে গেলে তাপপ্রবাহ কমে যায়। গতকাল আবার তাপপ্রবাহ শুরু হলো। তবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আজ থেকে তাপপ্রবাহের পরিধি কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যেই জানিয়েছে, সাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি সৃষ্টি হয়েছে মূলত উত্তর আন্দামান সাগরে। এটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে অধিদপ্তরের সূত্রগুলো জানিয়েছে। তবে এটি ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের দিকে যেতে পারে। এর প্রভাবে অবশ্য বাংলাদেশের উপকূলে আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে।

 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে গলায় গামছা পেঁচানো যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


বালিয়াকান্দিতে গলায় গামছা পেঁচানো যুবকের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আমিরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়িয়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি মেহগনি গাছের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। নিহত আমিরুল ইসলাম ওই গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে।
 
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা থেকে মঙ্গলবার ভোর ৫টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। সকালে পরিবারের লোকজন আমিরুলকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর বড় ভাই জহিরুল শেখ বাড়ির পাশে মেহগনি গাছের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় আমিরুলকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে গাছ থেকে নামানো হয়।
 
খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
 
বালিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে প্রতীয়মান হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পারিপার্শ্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%