০৭:৩৪ পি.এম
বিশ্বকাপে অংশ নেয়া ১৩টি দেশের ফুটবল সংস্থা উয়েফা সভাপতির আলেক্সান্দার সেফেরিনের সমালোচনা করেছে। তিনি বলেছিলেন, এবারের সম্প্রসারিত বিশ্বকাপে অনেক ম্যাচ হবে “সম্পূর্ণ গুরুত্বহীণ”। এই মন্তব্যের কারণে উয়েফা প্রধান বিতর্কের মুখে পড়েছেন।
বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণকারী কেপ ভার্ডে, কুরাসাও, উজবেকিস্তানসহ ১৩টি দেশের ফুটবল সংস্থাগুলি যৌথ বিবৃতিতে জানায়, তারা স্লোভেনিয়ার সংবাদপত্র ডেলোতে প্রকাশিত সেফেরিনের মন্তব্যকে সম্মান বজায় রেখে তবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।
বিবৃতিতে তারা বলে, “আমাদের দেশগুলোর জন্য বিশ্বকাপের কোনো ম্যাচই গুরুত্বহীন নয়। এই ম্যাচগুলোকে কম গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা বিরাট হতাশাজনক বিষয়। এটি বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচ, ক্লাব, ফুটবল সংগঠক এবং সমর্থকদের প্রচেষ্টা, ত্যাগ ও স্বপ্নকে যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছিল।”
আরও পড়ুন: মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৬৪ জন আহত
হয়েছে সংবাদে বলা হয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে সেফেরিন মন্তব্য করেছিলেন যে, বিশ্বকাপে দলের সংখ্যা ২০২২ সালের ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করলে প্রতিযোগিতার মান কিছুটা কমে যাবে। সেফেরিনের উদ্ধৃতি অনুযায়ী, তিনি বলেন, “আমাদের অনেক ম্যাচ আছে, যেগুলো একেবারেই অনাকর্ষণীয়।”
তবে একটি স্লোভেনিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাকে এ কথাও বলতে দেখা যায়, “অন্যদিকে, ছোট দেশগুলোও এখন অংশ নিতে পারে এবং বিশ্বকাপের আবহ অনুভব করতে পারে, যা একটি বড় বিষয়।”
১৩টি দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশই সম্মানের দাবিদার।
এতে আরও উল্লেখ করা হয়, “প্রতিটি দল নিজেদের যোগ্যতায় এখানে এসেছে। প্রতিটি সমর্থকের স্বপ্ন দেখার অধিকার রয়েছে। বিশ্বের কোটি মানুষের কাছে প্রতিটি ম্যাচেরই গুরুত্ব রয়েছে। সুতরাং, আমরা উয়েফা সভাপতির মন্তব্য প্রত্যাখ্যান করছি।”
আরও পড়ুন: শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছে সরকার
এই বিবৃতির সঙ্গে অন্যান্য স্বাক্ষরকারী হিসেবে ডিআর কঙ্গো, হাইতি, আলজেরিয়া, তিউনিশিয়া, মরক্কো, মিশর, ঘানা, সেনেগাল, আইভরি কোস্ট এবং দক্ষিণ আফ্রিকার ফুটবল ফেডারেশন রয়েছে।
এ ব্যাপারে উয়েফার সঙ্গে যোগাযোগ করলে সংস্থার একজন মুখপাত্র সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি সাংবাদিকদের জানান যে, সেফেরিনের দেয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ সম্প্রসারণ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন