০৬:০৮ পি.এম
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা সাবেক মেয়র এবং উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদারের বিরুদ্ধে মিথ্যা জমি দখলের অভিযোগ এবং ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে, কলাপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে দেবাশীষ সিকদার এই দাবি করেন।
দেবাশীষ সিকদার আরও বলেন, তিন একর সাড়ে ৭১ শতাংশ জমি নিয়ে পরেশ চন্দ্র মন্ডলের ওয়ারিশদের সাথে বিরোধ চলছে। এই বিরোধ সম্পর্কে চারটি হিন্দু পরিবারের ওয়ারিশরা উপজেলা বিএনপি সভাপতিকে জানালে তিনি সুষ্ঠু সমাধানের প্রতিশ্রুতি দেন এবং থানাকে এই বিষয় নিয়ে সুষ্ঠু ফয়সালার জন্য বলেন। কিন্তু খোকন মন্ডল এবং তার সহযোগীরা এই বিষয়টি নিয়ে বিএনপি সভাপতিকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করেন।
তিনি যোগ করেন, আদালতের নির্দেশ অমান্য করে বিরোধীয় ভূমিতে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে খোকন মন্ডল ও তার সহযোগীরা। এর ফলে পুলিন চন্দ্র হাওলাদারের চারটি পরিবার ভোগছে চরম নিরাপত্তাহীনতায়। সংবাদ সম্মেলনে উপস্থিত চারটি হিন্দু পরিবারের সদস্যরা জানান, তাদের সহায়তায় এগিয়ে আসার কারণে খোকন মন্ডল উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও তার পুত্রকে জড়িয়ে মিথ্যা জমি দখলের অভিযোগ আনেন। তারা প্রশাসনের সহায়তা কামনা করেন এবং তাদের জমি জবর দখলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
উল্লেখযোগ্য বিষয় হলো, গত ২৯ জুলাই বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিনের সংবাদ নামক একটি আঞ্চলিক পত্রিকায় কলাপাড়া বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। এই প্রতিবেদনটি উপজেলা বিএনপির সভাপতি ও তাঁর পুত্রের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করে, যা বাস্তবতার সাথে কোন পার্থক্য নেই। জনৈক খোকন মন্ডলের সাথে তার সম্প্রদায়ের এক ব্যক্তির সাথে উল্লেখিত জমি নিয়ে সিভিল আদালতে মামলা চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন