ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আমবাজার ঘিরে যেসব এলাকায় ব্যাংক খোলা আজ


আমবাজার ঘিরে যেসব এলাকায় ব্যাংক খোলা আজ

রাজশাহী বিভাগের আমবাজার সংলগ্ন ব্যাংকের শাখাগুলো আজ (শনিবার, ২৭ জুন) সীমিত পরিসরে খোলা রয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট এন্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, চলমান আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা), নওগাঁ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা), রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠেছে স্থায়ীও অস্থায়ী আমের বাজার। এসব বাজার সংলগ্ন তফসিলি ব্যাংকের শাখাগুলোতে নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ বা জমা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি নিরসনের লক্ষ্যে আগামী ৩১ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন প্রতি শনিবার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকের স্বীয় বিবেচনায় সীমিত পরিসরে ব্যাংকের শাখা বা উপশাখা খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়ার প্রয়োজন রয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:১৩ এম


জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে অধিনায়ক হিসেবে শুরুর একাদশে তিনি থাকছেন না। তবে, বদলি হিসেবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লিও শুরুতে বেঞ্চে থাকবে। পরে ম্যাচের কোনো এক পর্যায়ে তাকে মাঠে নামানো হবে।’

অন্যদিকে, আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তাই, জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এই বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচটি গোলের সবই এসেছে মেসির পা থেকে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে তিনি জোড়া গোল করেছেন। এর মাধ্যমে তার বিশ্বকাপে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-এ, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। পরে, অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল করে সেই রেকর্ড ভাঙার পাশাপাশি এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন আর্জেন্টাইন মহাতারকা।

এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ২০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি। এটি তার ষষ্ঠ বিশ্বকাপ আসর এবং তিনি ইতোমধ্যে রেকর্ড ২৮টি বিশ্বকাপ ম্যাচ খেলে ফেলেছেন। টানা ছয়টি বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়েছেন তিনি, যা এর আগে কেবল ফ্রান্সের জুস্ত ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহোর ছিল।

বিশ্বকাপ শুরুর আগে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে সামান্য চোটে ভুগছিলেন মেসি। যদিও, টুর্নামেন্টে এখন পর্যন্ত তার ফিটনেস নিয়ে কোনো সমস্যা দেখা দেয়নি। এরপরও, নকআউট পর্বের আগে তাকে সতেজ রাখতে এই ম্যাচে বিশ্রাম দিচ্ছে আর্জেন্টিনা।

জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে, স্কালোনির দল নকআউট পর্বে নিজেদের অভিযান শুরু করবে। বিশ্বকাপের নতুন ৪৮ দলের ফরম্যাটে ফাইনালে উঠতে হলে আর্জেন্টিনাকে টানা পাঁচটি নকআউট ম্যাচ খেলতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীর দুই সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: গণিত শিক্ষক বদলিতে ক্ষোভ, অভিভাবক ও শিক্ষার্থীদের 

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:১৮ এম


কাউখালীর দুই সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: গণিত শিক্ষক বদলিতে ক্ষোভ, অভিভাবক ও শিক্ষার্থীদের 
পিরোজপুরের কাউখালীতে উপজেলার দুটি ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। এর ফলে বিদ্যালয় দুটির স্বাভাবিক পাঠদান কার্যক্রম সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কাউখালী সরকারি গাণ্ডতা (কেজি) ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ১৭টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ কর্মরত আছেন মাত্র ৫ জন শিক্ষক (যার মধ্যে একজন বি.এড প্রশিক্ষণে রয়েছেন)। বর্তমানে ৪০০ জন শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৪ জন শিক্ষক দিয়ে কোনো রকমে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে শ্রেণী কার্যক্রম। অন্যদিকে, কাউখালী এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৫০০ জন ছাত্রী থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র ৭ জন। শুধু তাই নয়, দুটি বিদ্যালয়ই দীর্ঘদিন ধরে স্থায়ী প্রধান শিক্ষকহীন থাকায় প্রশাসনিক ও একাডেমিক চেইন অব কমান্ড মারাত্মকভাবে ভেঙে পড়েছে। ইংরেজি, গণিত, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
এদিকে তীব্র শিক্ষক সংকটের মাঝেই গণিত শিক্ষকের বদলি এই
 মহাসংকটজনক পরিস্থিতির মধ্যেই গত ১৭ জুন কাউখালী কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মোঃ আমিনুর রহমানকে ঢাকার নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে। শিক্ষক সংকটে জর্জরিত বিদ্যালয়টি থেকে একমাত্র গণিত শিক্ষককে এভাবে বদলি করায় ফুঁসে উঠেছে শিক্ষার্থী ও অভিভাবক মহল। এর প্রতিবাদে এবং প্রয়োজনীয় শিক্ষক পদায়নের দাবিতে ইতিমধ্যেই ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
অভিভাবকরা বলেন, বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক নেই, তার ওপর সন্তানদের প্রিয় গণিত শিক্ষক আমিনুর রহমান স্যারকে বদলি করা হলো। এমনিতেই গণিত-ইংরেজিতে কোনো শিক্ষক ছিল না, এখন যেটুকু ভরসা ছিল তাও শেষ। আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা অবিলম্বে এই বদলি আদেশ বাতিল এবং নতুন শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছি।
আরেক অভিভাবকরা আরো বলেন, ৫০০ শিক্ষার্থীর জন্য মাত্র ৭ জন শিক্ষক দিয়ে কীভাবে একটা বালিকা বিদ্যালয় চলে? শিক্ষকরা ক্লাসে এসে শুধু হাজিরা নেন, পড়া দেওয়ার সময় পান না। প্রাইভেট-কোচিং করার সামর্থ্য সবার থাকে না। আমরা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি।
কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন হালদার শিক্ষক সংকটের সত্যতা স্বীকার করে বলেন, "দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিক্ষা নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু সীমিত জনবল দিয়ে এত শিক্ষার্থী সামলানো অসম্ভব। এর মধ্যে গণিত শিক্ষকের বদলি আমাদের আরও সংকটে ফেলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, কাউখালীর সরকারি বিদ্যালয় দুটির শিক্ষক সংকটের বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটি শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলছে। শিক্ষক সংকটের এই মুহূর্তে গণিত শিক্ষকের বদলি হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সেটি আমি অবগত আছি। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে শিক্ষক সংকটের সার্বিক চিত্র এবং প্রয়োজনীয় শিক্ষক পদায়নের জন্য সুপারিশ প্রেরণ করছি, যাতে দ্রুততম সময়ে এখানে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটের বিষয়টি আমাদের সম্পূর্ণ জানা আছে। শূন্য পদের হালনাগাদ তথ্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। শিক্ষক পদায়ন ও দ্রুত বদলির মাধ্যমে এই সংকট নিরসনের প্রক্রিয়া চলছে। 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:২১ এম


ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

সড়ক পরিবহন আইনকে কঠোরভাবে কার্যকর করার উদ্দেশ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে।

সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি চালকদের বিদ্যমান আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে গাড়ি চালানোর জন্য আহ্বান জানিয়েছে।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা-১১ (১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। সড়ক-মহাসড়কে কোনো চালক আইন অমান্য করলে বা বিভিন্ন ধারা লঙ্ঘন করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি, অতিরিক্ত শাস্তি হিসেবে তার লাইসেন্স থেকে এই দোষসূচক পয়েন্ট কর্তন করা হচ্ছে।

বর্তমানে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে কোনো চালক ট্রাফিক আইন অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে এই পয়েন্ট কাটা হচ্ছে, বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা এবং অপরাধ কমাতে, দেশের সব চালককে ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:২৭ এম


গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রাখতে স্পেনের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না উরুগুয়ের। কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার বড় ভুলের খেসারত দিতে গিয়ে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত সেই ম্যাচে স্পেনকে জয় এনে দেন আলেক্স বায়েনা। ৪২তম মিনিটে তার নেওয়া তুলনামূলক সহজ একটি শট সামলাতে ব্যর্থ হন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। বলটি তার হাত ফসকে জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় স্পেন, এবং ওই একটি গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

গোল হজমের পরপরই কোচ মার্সেলো বিয়েলসা মুসলেরাকে মাঠ থেকে তুলে সের্হিও রোচেতকে নামালেও, ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে। ৪০ পেরোনো এই গোলরক্ষক আগের ম্যাচগুলোতেও ভুল করেছিলেন। তবু গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত উরুগুয়ের জন্য শেষ পর্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়ায়।

ম্যাচের পুরো সময়জুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল উরুগুয়ে। একের পর এক আক্রমণ করলেও, শেষ তৃতীয়াংশে কার্যকর পরিকল্পনার অভাব স্পষ্টভাবে দেখা গেছে। ফলে বহু চেষ্টা করেও স্পেনের রক্ষণভাগ ভাঙতে তারা সক্ষম হয়নি।

এই হারের ফলে, তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে উরুগুয়ে। প্রথম দুই ম্যাচেও কেপ ভার্ডে ও সৌদি আরবের বিপক্ষে জয় তুলে নিতে তারা ব্যর্থ হয়েছিল। অন্যদিকে, তিনটি ড্র করে তিন পয়েন্ট পাওয়া কেপ ভার্ডে তাদের ওপরে থেকে নকআউটের দৌড়ে এগিয়ে যায়। স্পেনের বিপক্ষে ড্র করতে পারলেও, গোল ব্যবধানে কেপ ভার্ডেকে পেছনে ফেলে শেষ ষোলো নিশ্চিত করতে পারত উরুগুয়ে।

তৃতীয় সেরা দলগুলোর মধ্যে একটি হিসেবেও, শেষ ষোলোয় ওঠার সুযোগ পাওয়া যায়নি উরুগুয়ের। কারণ অন্যান্য গ্রুপগুলোতে ইতোমধ্যে অন্তত আটটি দল তিন পয়েন্টের বেশি অর্জন করেছে।

অন্যদিকে, সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে স্পেন। কেপ ভার্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর টানা দুই জয় তুলে নিয়ে তারা নিজেদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রমাণ করেছে। তবে শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি।

ম্যাচের শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠার বদলে, উরুগুয়ের খেলোয়াড়দের মধ্যে হতাশা ও অস্থিরতা দেখা যায়। বদলি খেলোয়াড় আগুস্তিন ক্যানোবিও মেজাজ হারিয়ে ফেলেন, এবং শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে হতাশায় মাঠে লুটিয়ে পড়ে উরুগুয়ের ফুটবলাররা। বিশ্বকাপ মিশনের এমন সমাপ্তি নিশ্চয়ই দীর্ঘকাল মনে রাখবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%