ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮


রাজশাহী নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮

রাজশাহী নগরীতে পৃথক অভিযানের মাধ্যমে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া, নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত, মাদক ও অন্যান্য মামলার আরও ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাতভর অভিযান চলাকালীন তাদের গ্রেফতার করে নগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন: নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার সেন্টু মিয়া (৫৫) ও তার স্ত্রী মিতা পারভীন (৪৫), তাদের কাছ থেকে ১ দশমিক ৫০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ২ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়। কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা হাসিবুল ইসলাম (৪৬), তার কাছ থেকে ৬টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৬০০ টাকা জব্দ করা হয়। চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী স্কুল মোড় এলাকার শান্ত ইসলাম (২৯), তার কাছ থেকে ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। মতিহার থানার নতুন বুধপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ জহুরুল ইসলাম মিন্টু (৪০), তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন এবং মাদক বহনকাজে ব্যবহৃত ১টি অটো রিঙ্া জব্দ করা হয়।

আরও পড়ুন: ২০০৮ সালের পর হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী দুই ট্রেন, আনন্দমিছিল এলাকাবাসীর

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। তিনি জানান, হাসিবুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, পেনাল কোড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৩টি মামলা রয়েছে। সেন্টু মিয়ার বিরুদ্ধে চারটি ও তার স্ত্রী মিতা পারভীনের বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন বা নথিভুক্ত রয়েছে।

এ ছাড়া নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৬ জনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৪ জন মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন

রাজশাহী নগরীর নতুন বিল শিমলা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে রাস্তার জন্য নির্ধারিত জায়গা সংরক্ষণ না করে ভবন নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট। তদন্তে যদি অভিযোগের সত্যতা মিলে, তাহলে তিনি প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১টার দিকে, চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে অভিযোগটি সরেজমিনে যাচাই করেন। এ সময় আরডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড. আনোয়ার হোসেন এবং তার সঙ্গে সংশ্লিষ্ট শেয়ার মালিকরা, রাস্তার জন্য নির্ধারিত জায়গা সংরক্ষণ না করেই একতলা ভবন নির্মাণ করেছেন। এতে সড়ক সংকুচিত হয়ে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন ঘটছে। ভবিষ্যতে জনদুর্ভোগ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের রয়েছে।

পরিদর্শনের সময় অভিযোগের বিষয়ে জানতে আরডিএ চেয়ারম্যান, অভিযুক্ত ড. আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

পরিদর্শন শেষে, চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট মন্তব্য করেন যে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে যদি অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার। তাদের মতে, রাস্তার জন্য নির্ধারিত জায়গা সংরক্ষণ নিশ্চিত হলে, জনস্বার্থ রক্ষা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচনে নির্দিষ্ট ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়ার পক্ষে ইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


স্থানীয় সরকার নির্বাচনে নির্দিষ্ট ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়ার পক্ষে ইসি

স্থানীয় সরকার নির্বাচনে ঋণখেলাপির গ্যারান্টার, বিদ্যুৎ-গ্যাস-পানি ও ভূমি করসহ বিভিন্ন সেবার বিলখেলাপি, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।’ আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য দেন তিনি। কমিশনের সভাটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বেলা ১১টা থেকে বিকেল পৌনে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সেখানে চার নির্বাচন কমিশনার ও ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসি সচিব বলেন, ‘আজকে মূলত স্থানীয় সরকার নির্বাচনের সাথে যে আইনগুলো আছে, পাঁচ স্তরের-সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং জেলা পরিষদ। এই আইনগুলোর ভেতরে আমাদের কমিশনের বিবেচনায় যে সমস্ত জায়গায় কিছু কিছু মনে হয়েছে যে স্ট্রিমলাইন করা দরকার, আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। বর্তমানে সব আইনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সমানভাবে উল্লেখ নেই। তাই সব আইনেই বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাবে কমিশন নীতিগতভাবে একমত হয়েছে। কমিশনের মত হলো এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন না। বর্তমানে ব্যক্তিগত ঋণখেলাপিদের পাশাপাশি কোনো ঋণের গ্যারান্টার হয়েও খেলাপি হলে তাকেও নির্বাচনে অযোগ্য ঘোষণা করার প্রস্তাবে কমিশন সম্মত হয়েছে। দি তিনি জানান, শুধুমাত্র ব্যাংক ঋণ নয়, বিদ্যুৎ, ওয়াসা, ভূমি করসহ বিভিন্ন সরকারি বা সেবাদানকারী প্রতিষ্ঠানের বিলখেলাপিদেরও নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্যতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের প্রধান বা কর্ণধারের প্রতিষ্ঠানের নামে বকেয়া থাকলেও সেটি অযোগ্যতার কারণ হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদেরও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীতে কি পরিবর্তন আসছে- এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, সবগুলোর ভেতরে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার বলে কমিশনের আলোচনায় গৃহীত আইন সংশোধনের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আচরণ বিধিমালাও সংশোধন করতে হবে। ইসির প্রস্তাব কবে পাঠানো হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘যত তাড়াতাড়ি পারি পাঠিয়ে দেব।’ জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহের বিষয়ে তিনি বলেন, ‘এখন আমরা ১৬ বছর ও তদুর্ধ্বদের তথ্য সংগ্রহ করি এনআইডির জন্য বা ভোটার তালিকার জন্য। যখন একজন ১৮ বছরে পৌঁছান, তখন স্বয়ংক্রিয়ভাবে তিনি ভোটার তালিকাভুক্ত হয়ে যান। তিনি বলেন, ‘এই তথ্য সংগ্রহটা কোন লেভেল পর্যন্ত নামানো যায়- সেটা নিয়ে আরও কিছু পর্যালোচনার পরে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এটা এসএসসি নাকি ক্লাস এইট নাকি প্রাথমিক, যেটাই হোক না কেন, একটি তুলনামূলক বিবরণী অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্তে আসব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

 রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা পুলিশ ১৬ জনকে গ্রেফতারের ঘটনা ঘটিয়েছে। গতকাল সোমবার বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. ফারহান হাবিব (৩৩), মো. শুভ (২২), আব্দুল আলীম (৩৯), মো. আনিসুজ্জামান (৪৮), মো. রাব্বি (২০), মো. রবিউল গাজী (২৩), মেহেদী হাসান ওরফে সাগর আহম্মেদ (৩০), মেহেদী হাসান (২৬), মো. সুজন মিয়া (৪০), মো. রাজু (৩৪), রবিন (৩০), রিয়েল খান (৩৮), মো. আরিফুল ইসলাম (২৩), মেহেদী হাসান (২১), নুরন্নবী (৩৩) এবং আপন (২০)।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অনেক অপরাধী। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামরাইয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


ধামরাইয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঢাকার ধামরাইয়ে পৃথক অভিযানে পুলিশ গ্রেপ্তার করেছে দুই পেশাদার মাদক কারবারিকে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২০ জুলাই) রাতে উপজেলার শ্রীরামপুর ও বেরশ এলাকায় অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের টুপেরবাড়ী এলাকার মো. টুটুল (৩৬) এবং সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মো. রাসেল হোসেন (২২)।

এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ধামরাই থানার পুলিশ পরিদর্শক দেবাশীষ সানার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল ও এসআই জুলফিকার সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীরামপুর এলাকায় অভিযান চালান। এ সময় মাদক কেনা-বেচাকালে ১০০ পিস ইয়াবাসহ রাসেলকে আটক করা হয়। অন্যদিকে, একই রাতে যাদবপুর ইউনিয়নের বেরশ এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি টুটুলকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেছেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%