ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ধানের শীষে সজ্জিত দুর্গা, খুলনার তেঁতুলতলা মন্দিরে বাংলার ঐতিহ্য ফুটে উঠেছে


ধানের শীষে সজ্জিত দুর্গা, খুলনার তেঁতুলতলা মন্দিরে বাংলার ঐতিহ্য ফুটে উঠেছে

খুলনা মহানগরীর বাগমারা তেঁতুলতলা সার্বজনীন পূজা মন্দিরে দেবী দুর্গার প্রতিমা পাকা চিনিগুঁড়া ধানের শীষ দিয়ে সাজানো হয়েছে। দেবীর অবয়ব ফুটিয়ে তোলার জন্য ধানের সোনালি শীষের ব্যবহার প্রচলিত অলংকারের পরিবর্তে করা হয়েছে। সাতক্ষীরা থেকে আসা শিল্পী নিমাই পাল এই ব্যতিক্রমী প্রতিমা তৈরিতে এক মাসেরও বেশি সময় ব্যয় করেছেন। বাংলার কৃষি ও লোকজ ঐতিহ্যকে তুলে ধরার উদ্দেশ্যে প্রতিমার এই সাজ তৈরি করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মন্দিরে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ধানের শীষে সজ্জিত প্রতিমা ঘিরে একটি ভিন্নধর্মী আবহ তৈরি হয়েছে। চিনিগুঁড়া ধানের সোনালি শীষে দেবীর সাজে ফুটে উঠেছে স্বতন্ত্র নান্দনিকতা। প্রতিমার গড়ন ও শীষের বিন্যাসে শিল্পীর নিপুণতার ছাপ স্পষ্ট। প্রকৃতির উপাদানকে শিল্পের ভাষায় রূপ দেওয়ার এই প্রয়াসে প্রচলিত প্রতিমাসজ্জার বাইরে নতুন এক ভাবনার প্রকাশ ঘটেছে।

তবে, এমন প্রতিমা তৈরি করা সহজ ছিল না। দেবীর সাজের উপযোগী চিনিগুঁড়া ধানের শীষ সংগ্রহ করাই ছিল বড় চ্যালেঞ্জ। প্রতিটি শীষ যথাযথভাবে বসিয়ে দেবীর অবয়ব ফুটিয়ে তুলতে প্রয়োজন হয়েছে ধৈর্য, দক্ষতা ও দীর্ঘ সময়ের। শিল্পীরা প্রতিমা তৈরির পুরো কাজ শেষ করতে এক মাসেরও বেশি সময় ব্যয় করেছেন।

আরও পড়ুন: আদালতের নির্দেশের পরও সিলেটের বিরোধপূর্ণ বাড়িতে দখল অব্যাহত

মন্দির কমিটির কোষাধ্যক্ষ প্রশান্ত গাইন বলেন, "ধানের শীষ দিয়ে প্রতিমা সাজানোর কাজটি ছিল বেশ শ্রমসাধ্য। শীষ সংগ্রহ থেকে শুরু করে সেগুলো যথাযথভাবে প্রতিমায় বসানো সব ক্ষেত্রেই বিশেষ যত্ন নিতে হয়েছে।"

[[

মন্দির কমিটির সভাপতি রঞ্জিত কুমার রায় বলেন, "প্রতিমা সাজানোর উপযোগী চিনিগুঁড়া ধানের শীষ সংগ্রহ করা বেশ কঠিন ছিল। নানা চেষ্টা করে সেগুলো জোগাড় করতে হয়েছে। এমনভাবে শীষ বসানো হয়েছে, যাতে দেবীর রূপের পাশাপাশি ধানের স্বাভাবিক সৌন্দর্যও ফুটে ওঠে।" বাগমারা তেঁতুলতলা মন্দির প্রায় ২০০ বছরের পুরনো একটি তেঁতুলগাছকে ঘিরে পরিচিত। সেখানে গত ৫৫ বছর ধরে দুর্গাপূজার আয়োজন হয়ে আসছে।

নিরালার সাবেক পাইকারি কাঁচাবাজারের পাশের সফেদাতলা দিয়ে যেমন মন্দিরে যাওয়া যায়, তেমনি নিরালা আবাসিক এলাকার প্রধান সড়ক হয়ে পাঁচ নম্বর সড়কের পাশ দিয়েও প্রবেশের সুযোগ রয়েছে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই পূজার আয়োজনে এবার ধানের শীষে সাজানো প্রতিমা নতুন মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন: হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত

মাঠের ফসলকে শিল্পের উপকরণ করে দেবীর রূপ ফুটিয়ে তোলার মধ্য দিয়ে মন্দিরের আয়োজকরা প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছেন। সোনালি ধানে সজ্জিত দুর্গাপ্রতিমা তাই শুধু উৎসবের ব্যতিক্রমী আকর্ষণ নয়, বাংলার কৃষিজীবন ও শেকড়ের প্রতি ভালোবাসারও এক নান্দনিক প্রকাশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিটন দাসের ৩১তম জন্মদিন উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৩ এম


লিটন দাসের ৩১তম জন্মদিন উদযাপন

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাস আজ তার জন্মদিন উদযাপন করছেন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে তার জন্ম হয়েছিল এবং আজ তিনি ৩১ বছরে পদার্পণ করেছেন।

নান্দনিক ব্যাটিং শৈলী এবং দুর্দান্ত উইকেটকিপিংয়ের মাধ্যমে তিনি বাংলাদেশ ক্রিকেটের একটি অপরিহার্য অংশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেন ২০১৫ সালে।

অভিষেকের পর থেকে তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয় করেছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে তিনি দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।

তিনি তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য এবং সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে।

ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা অত্যন্ত দীর্ঘ। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌন অপরাধের অভিযোগে দক্ষিণ আফ্রিকার পুলিশ উপপ্রধান শাদরাক সিবিয়ার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৪ এম


যৌন অপরাধের অভিযোগে দক্ষিণ আফ্রিকার পুলিশ উপপ্রধান শাদরাক সিবিয়ার পদত্যাগ

দক্ষিণ আফ্রিকার পুলিশের উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শাদরাক সিবিয়া যৌন অপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়ার তিন সপ্তাহ পর পদত্যাগ করেছেন। সোমবার, তিনি আইনজীবীর মাধ্যমে চলমান বিভাগীয় শুনানিতে পদত্যাগপত্র জমা দেন। পুলিশের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসি জানাচ্ছে, ৫৯ বছর বয়সী সিবিয়ার বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধচক্রের প্রধানদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও রয়েছে। এই অভিযোগের কারণে গত বছর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন সম্পর্কের জন্য প্রলুব্ধ করার চেষ্টা, ১৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণ এবং মানবপাচারের অভিযোগ রয়েছে। তবে সিবিয়া এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সিবিয়া ১৮ বছর বয়সী ওই নারীর সঙ্গে যৌন সম্পর্কের কথা স্বীকার করেছেন, কিন্তু তিনি দাবি করেছেন যে, তাদের মধ্যে সম্পর্কটি দুজনের সম্মতিতে হয়েছিল। তিন সপ্তাহ আগে গ্রেপ্তারের পর থেকে তিনি হেফাজতে রয়েছেন। পুলিশের মুখপাত্র অ্যাথলেন্ডা মাথি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, সিবিয়ার পদত্যাগকে অসম্মানজনকভাবে চাকরিচ্যুতির সমতুল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ পদত্যাগের সময় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছিল।

দক্ষিণ আফ্রিকায় পুলিশের দুর্নীতি ও অপরাধীদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ তদন্তে একটি জনশুনানি চলছে। ‘মাডলাঙ্গা কমিশন’ নামে পরিচিত এই কমিশনের শুনানিতে সিবিয়ার বিরুদ্ধে অপরাধচক্রের প্রধানদের সঙ্গে যোগাযোগের অভিযোগ উত্থাপন করা হয়েছে।

কোয়াজুলু-নাটাল প্রদেশে রাজনৈতিক হত্যাকাণ্ডের তদন্তে হস্তক্ষেপের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া, একটি পুলিশি চুক্তি পাইয়ে দেওয়ার বিনিময়ে কথিত এক অপরাধচক্রের প্রধানের কাছ থেকে নগদ অর্থ ও ২০টি ইমপালা হরিণ উপহার নেওয়ার অভিযোগও উঠেছে। তবে এই অভিযোগগুলোও সিবিয়া অস্বীকার করেছেন।

গত এক বছর ধরে মাডলাঙ্গা কমিশনের তদন্ত দক্ষিণ আফ্রিকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তদন্তে পুলিশ কর্মকর্তা ও অপরাধচক্রের প্রধানদের মধ্যে যোগাযোগের বিষয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই কমিশন গঠন করেন। এর আগে কোয়াজুলু-নাটাল প্রদেশের পুলিশপ্রধান এক সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশমন্ত্রী সেনজো মচুনুর বিরুদ্ধে অপরাধী চক্রের সঙ্গে কাজ করার অভিযোগ তুলেছিলেন।

মচুনু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন, তবে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডি মারিয়ার জোড়া গোলে আর্জেন্টাইন লিগে রোসারিও শীর্ষে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৪ এম


ডি মারিয়ার জোড়া গোলে আর্জেন্টাইন লিগে রোসারিও শীর্ষে

ঘরের মাঠে আনহেল ডি মারিয়ার অসাধারণ জোড়া গোলে গোলবন্যা সৃষ্টি করেছে রোজারিও সেন্ট্রাল। আর্জেন্টিনার লিগা প্রফেশনালের ‘বি’ অঞ্চলের ম্যাচে তারা ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়াকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। এই দাপুটে জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করার পাশাপাশি শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করেছে দলটি।

রবিবার রাতে গিগান্তে দে আরোইয়িতো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সফরকারীদের ওপর প্রবল চাপ সৃষ্টি করে স্বাগতিক রোজারিও। প্রথমার্ধে নিখুঁত পেনাল্টি শটে বিশ্বকাপজয়ী তারকা ডি মারিয়া দলকে এগিয়ে দেন। বিরতির ঠিক আগে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়া বড় ধাক্কা খায়। রোসারিওর গ্যাস্টন আভিয়াকে ফাউল করার জন্য সফরকারী ডিফেন্ডার অ্যালেক্স আর্সে সরাসরি লাল কার্ড দেখেন।

দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হওয়া রিভাদিয়ার ওপর আক্রমণের তীব্রতা আরো বাড়িয়ে দেয় রোজারিও। ৫৭তম মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রিভাদিয়া। একের পর এক লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৫-০ করেন জামিন্টন কামপাজ, এনজো কোপেত্তি ও মার্কো রুবেন।

চলতি মৌসুমে ১২ ম্যাচ খেলে ৬ জয়, ৪ ড্র ও ২ হারে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রোজারিও সেন্ট্রাল। আগামী মৌসুমে কোপা লিবার্তাদোরেসের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে এগোনো দলটির জন্য এই জয় একটি বড় চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

নিজেদের পরবর্তী ম্যাচে মনুমেন্টাল হোসে ফিয়েরো স্টেডিয়ামে আতলেতিকো তুকুমানের মুখোমুখি হবে রোজারিও সেন্ট্রাল। অন্যদিকে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে তিগ্রের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক মঞ্চে ফের ‘মাস্টার’-এর সেরা চিত্রনাট্যের পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৫ এম


আন্তর্জাতিক মঞ্চে ফের ‘মাস্টার’-এর সেরা চিত্রনাট্যের পুরস্কার

বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক সাফল্য অর্জন করছে। সম্প্রতি ইউরোপের সার্বিয়া দেশে সম্মানজনক পুরস্কার লাভ করেছে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের এই সিনেমাটি। ৫৩তম বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে ‘মাস্টার’।

সোমবার (১২ অক্টোবর) নির্মাতা সুমিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবরটি শেয়ার করেন। তিনি উল্লেখ করেন, উৎসবের বিশ্ব প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে সিনেমাটি সেরা চিত্রনাট্যের স্বীকৃতি অর্জন করেছে। একই বিভাগে অংশগ্রহণকারী অন্যান্য নির্মাতাদের প্রতি তিনি সম্মান ও শুভেচ্ছা জানান।

‘মাস্টার’-এর চিত্রনাট্য রেজওয়ান শাহরিয়ার সুমিত ও সাব্বির হোসাইন শোভন যৌথভাবে লিখেছেন। শোভনের জন্য এই পুরস্কার বিশেষ আনন্দের, কারণ এটি তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক পুরস্কার। সুমিত চিত্রনাট্যে সমাজ ও রাজনীতির সূক্ষ্ম বাস্তবতা তুলে ধরতে শোভনের অবদানের কথাও উল্লেখ করেছেন।

এর আগে ইতালির ২২তম লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার লাভ করেছিল ‘মাস্টার’। এছাড়াও রটারড্যাম চলচ্চিত্র উৎসবে ছবিটি স্বীকৃতি পেয়েছে। ধারাবাহিকভাবে এসব অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমাটির পরিচিতি আরও বৃদ্ধি পাচ্ছে।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়াও জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ফজলুর রহমান বাবু ও শরীফ সিরাজ অভিনয় করেছেন। আন্তর্জাতিক উৎসবে সাফল্য এলেও, বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি কবে মুক্তি পাবে, তা নির্মাতা এখনো নিশ্চিত করেননি। তবে মুক্তির প্রস্তুতি চলছে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%