ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর জাপান সফরে রাষ্ট্রদূত দাউদ আলীকে অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ


প্রধানমন্ত্রীর জাপান সফরে রাষ্ট্রদূত দাউদ আলীকে অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ

প্রধানমন্ত্রীর জাপান সফর আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর। আসন্ন এই সফরের পূর্বে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে দেশে ফিরিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাঁকে প্রধানমন্ত্রীর সফরে অংশগ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাষ্ট্রদূত দাউদ আলীর পরিবর্তে মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম টোকিওতে অবস্থান করে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারক করবেন। সফরের দায়িত্ব পালনের জন্য তিনি গত বুধবার ঢাকা থেকে টোকিওর উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়। এরপর তিনি টোকিও থেকে ঢাকায় ফিরে আসেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন না।

আরও পড়ুন: মাওয়া প্রান্তে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ রাসেলের মরদেহ উদ্ধার

উচ্চ পর্যায়ের কোনো কূটনৈতিক সফরের আগে সংশ্লিষ্ট দেশে কর্মরত রাষ্ট্রদূতকে এভাবে সফরে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া একটি ব্যতিক্রমী ঘটনা বলে মনে করছেন কূটনীতিকরা।

টোকিওতে প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচিগুলো এভাবে সাজানো হয়েছে, যাতে রাষ্ট্রদূতের অংশগ্রহণের প্রয়োজন না হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এই সিদ্ধান্তের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা প্রদান করা হয়নি।

জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হওয়ায় প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনার ঘটনা নানা আলোচনা সৃষ্টি করেছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে মো. দাউদ আলীকেই জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে উল্লেখ করা হয়েছে।

পেশাদার কূটনীতিক দাউদ আলী বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৫ সালের নভেম্বরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। প্রায় তিন দশকের কূটনৈতিক কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ২৬ ডিসেম্বর তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু বক্করকে গ্রেফতার করেছে পুলিশ

জাপানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি রুমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। একই সঙ্গে মলদোভা, উত্তর মেসিডোনিয়া ও বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালের মার্চে তাঁকে রুমানিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে চীনের কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন দাউদ আলী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিষেকের রাতে আলিসের বোলিং অ্যাকশনের ওপর আইসিসির নজর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৪ এম


অভিষেকের রাতে আলিসের বোলিং অ্যাকশনের ওপর আইসিসির নজর

আলিস আল ইসলাম, যিনি রহস্য স্পিনার হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন, আফগানিস্তান ম্যাচে অভিষেক ঘটান। তবে, অভিষেকের সময় তিনি বড় সমস্যায় পড়েছেন। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে।

এটি ঘটে বুধবার সংযুক্ত আরব আমিরাতের ত্রিদেশীয় সিরিজে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। ম্যাচ কর্মকর্তারা তার বোলিং অ্যাকশন বৈধ কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

২৯ বছর বয়সী আলিস ওই ম্যাচে জাতীয় দলে অভিষেক করেন। তিনি ৮.৩ ওভার বল করেন, তবে উইকেট পাননি এবং ৪৭ রান দেন। বাংলাদেশ এই ম্যাচে সাত উইকেটে পরাজিত হয়।

আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলিসের বোলিং অ্যাকশনের স্বাধীন মূল্যায়ন করা হবে। এটি আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন বিধি অনুযায়ী এই পরীক্ষা সম্পন্ন হবে।

আলিস এর আগে দুইবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য রিপোর্টেড হয়েছেন। প্রথমবার ২০১৯ সালে, যা ছিল তার বিপিএলে অভিষেক মৌসুম। দ্বিতীয়বার ২০২৫ সালে রিপোর্ট হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলগ্রেডের রাজপথে দেড় লাখ মানুষের সমাবেশ, উত্তাল সার্বিয়ার রাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৪ এম


বেলগ্রেডের রাজপথে দেড় লাখ মানুষের সমাবেশ, উত্তাল সার্বিয়ার রাজনীতি

সার্বিয়ার আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানী বেলগ্রেডে সরকারবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় স্লাভিজা স্কয়ারে আয়োজিত এই সমাবেশে স্বাধীন জনসমাগম পর্যবেক্ষণকারী সংস্থা আর্কাইভ অব পাবলিক গ্যাদারিংসের তথ্য অনুযায়ী, প্রায় দেড় লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন ‘স্টুডেন্ট লিস্ট’ আগামী রোববারের নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টিকে (এসএনএস) পরাজিত করার উদ্দেশ্যে মাঠে নেমেছে।

আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে, ২০১২ সাল থেকে ক্ষমতায় থাকা দলটির দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে দেশের রাজনীতিতে পরিবর্তন আনা। এই নির্বাচনী জোট, যা শিক্ষার্থী, তরুণ সমাজ, শিক্ষাবিদ এবং প্রচলিত রাজনীতির বাইরের বিভিন্ন ব্যক্তিদের নিয়ে গঠিত, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে অনুষ্ঠিত এই সমাবেশে অংশ নিতে বেলগ্রেডের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসেন শিক্ষার্থী ও তাঁদের সমর্থকেরা। ‘ছাত্ররাই জিতছে’ লেখা পতাকা হাতে তাঁরা স্লোগান দেন, বাঁশি বাজান এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লাভিজা স্কয়ারে জড়ো হন। এতে স্কয়ার ও আশপাশের সড়কগুলো জনাকীর্ণ হয়ে পড়ে।

সমাবেশে উপস্থিত ৪৭ বছর বয়সী মারিয়া নেদেলকোভিচ রাডিচ বলেন, তরুণ প্রজন্ম তাঁকে এমন একটি দেশে বসবাসের আশা দেখিয়েছে, যেখানে স্বাভাবিক জীবনযাপন সম্ভব। তিনি উল্লেখ করেন, ছাত্রদের আন্দোলনের কারণে জীবনে প্রথমবারের মতো তিনি বিশ্বাস করতে পারছেন, দেশে সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব।

সমাবেশে বক্তব্য দেন স্টুডেন্ট লিস্টের ২৫০ জন প্রার্থীর একজন এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুগোস্লাভ গাসিচ। তিনি বলেন, ১৪ বছরের অপমান, বিশৃঙ্খলা ও বিশ্বাসঘাতকতার অবসান ঘটাতে চান তাঁরা। ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে মানুষের কল্যাণকে প্রাধান্য দেওয়ার কথাও বলেন তিনি। তাঁর বক্তব্যের পর উপস্থিত জনতা ‘বিজয়, বিজয়’ স্লোগান দেন।

এদিকে, সার্বিয়ার সুশীল সমাজের বিভিন্ন সংগঠন নির্বাচনী প্রচারণায় ভীতি প্রদর্শন, গ্রেপ্তার, হামলা এবং সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছে। তাদের মতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।

সার্বিয়ার রাজনীতিতে এক দশকেরও বেশি সময় ধরে প্রভাব বিস্তার করে আসছেন আলেকজান্ডার ভুচিচ। তাঁর নেতৃত্বাধীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি ২০১২ সালে ক্ষমতায় আসে। ছাত্র আন্দোলনের ক্রমবর্ধমান চাপের মুখে গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। এবারের নির্বাচনকে ভুচিচের দলের জন্য সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

২০২৪ সালের নভেম্বরে নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর ছাত্র আন্দোলন জোরালো হয়ে ওঠে। ওই দুর্ঘটনার পর দুর্নীতি ও সরকারি অব্যবস্থাপনার অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শুরুতে দুর্ঘটনার স্বচ্ছ তদন্তের দাবিতে আন্দোলন শুরু হলেও পরে তা আগাম নির্বাচন ও রাজনৈতিক পরিবর্তনের দাবিতে রূপ নেয়।

রোববারের নির্বাচনে ছাত্রদের নেতৃত্বাধীন জোট কতটা সফল হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে বিশাল সমাবেশের মধ্য দিয়ে স্টুডেন্ট লিস্ট নিজেদের শক্তি প্রদর্শন করেছে। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ, ভোটের স্বচ্ছতা এবং ফলাফল-পরবর্তী পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়ে গেছে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রুনো ফার্নান্দেজের চেশায়ারের বাড়িতে ম্যাচ চলাকালীন চুরি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৫ এম


ব্রুনো ফার্নান্দেজের চেশায়ারের বাড়িতে ম্যাচ চলাকালীন চুরি

বুধবার রাতে ব্রুনো ফার্নান্ডেজের চেশায়ারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই সময় চ্যাম্পিয়ন্স লিগে কোমোর বিরুদ্ধে খেলতে ইতালিতে অবস্থান করছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক। তাঁর পরিবারের সদস্যরা তখন বাড়িতে উপস্থিত ছিলেন না। চেশায়ার পুলিশ জানায়, বাড়ি থেকে বেশ কিছু জিনিস চুরি হয়েছে এবং এই ঘটনার তদন্ত চলছে।

স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী এক ব্যক্তি বাড়ির পেছনের বাগানে তিন অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পান। সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও, তাদের পালিয়ে যেতে দেখা যায়। পরে পুলিশ নিশ্চিত করে যে, ফার্নান্দেজের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। পুলিশ কর্মকর্তা ডেভ জারভিস জানান, তদন্তের প্রাথমিক পর্যায় চলছে এবং জড়িতদের শনাক্ত করতে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে চোরেরা পাঁচ মিনিটেরও কম সময় বাড়ির ভেতরে ছিল। চুরি যাওয়া জিনিসগুলোর নির্দিষ্ট তালিকা এখনও প্রকাশ করা হয়নি। তবে ফার্নান্দেজের পরিবারের নিরাপদে বাইরে থাকার বিষয়টি বড় স্বস্তির।

ব্রুনোর জন্য রাতটি হতাশার ছিল। কোমোর কাছে ৪-১ গোলে পরাজিত হয়ে টানা সাত ম্যাচে জয়হীন হয়ে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের পর দলের কৌশল নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান ফার্নান্দেজ। তিনি মনে করেন, দলের আরও সাহসী ও আক্রমণাত্মক হওয়া প্রয়োজন।

ফার্নান্দেজের মন্তব্যের জবাব দিয়েছেন কোচ মাইকেল কারিক। তিনি বলেন, "যে কৌশলই নেওয়া হোক, খেলোয়াড়েরা যদি সামনে-পেছনে দৌড়ানো ও প্রয়োজনীয় পরিশ্রম না করেন, তাহলে কোনো কৌশলই কাজে আসবে না।" মাঠের এই টানাপোড়েনের মধ্যে অধিনায়কের বাড়িতে চুরির ঘটনা নতুন করে আলোচনা শুরু করেছে।

এটি চেশায়ারে কোনো তারকা ফুটবলারের বাড়িতে চুরির প্রথম ঘটনা নয়। এর আগে ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াসের বাড়িতেও চুরির ঘটনা ঘটেছিল। জ্যাক গ্রিলিশ, রাহিম স্টার্লিং ও রিয়াদ মাহরেজও একই এলাকায় চুরির শিকার হয়েছেন।

ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে ইংলিশ লিগে ১৩তম স্থানে রয়েছে। আগামী রোববার ওল্ড ট্রাফোর্ডে বোর্নমাউথের বিরুদ্ধে মাঠে নামবে তারা—চাপের মুখে থাকা কারিক ও তাঁর দলের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ ইপিবি ও দূতাবাসের মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৬ এম


স্পেনে ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ ইপিবি ও দূতাবাসের মতবিনিময় সভা

স্পেনের সবচেয়ে বড় তৈরি পোশাক প্রদর্শনী ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদল এবং স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটি নেতাদের নিয়ে একটি জমকালো নৈশভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার আয়োজন করা হয় ভবিষ্যৎ অংশগ্রহণ পরিকল্পনা ও বাজার সম্প্রসারণ বিষয়ে আলোচনা করার জন্য।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্সেলোনার একটি অভিজাত রেস্টুরেন্টে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালানিয়া বিএনপির সভাপতি শফিউল আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন, স্পেনে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর রুহুল কুদ্দুস, প্রথম সচিব (শ্রম) মাহিদ আল হাসান এবং বিকেএমইএ পরিচালক মো. আব্দুল হান্নান। বাংলাদেশ থেকে আসা সকল এক্সিবিটরস, বার্সেলোনার বাংলাদেশি সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং আয়োজক প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং এবং এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মাসুদুর রহমান এনডিসি প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, "ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের অংশীদারিত্ব আরও বাড়াতে দূতাবাস ও ইপিবির পক্ষ থেকে সব ধরনের ব্যবসায়িক, কূটনৈতিক ও কৌশলগত সহযোগিতা অব্যাহত থাকবে।"

বাংলাদেশ থেকে আসা ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, স্পেনের এই মেলা ইউরোপীয় ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে। তাঁরা ভবিষ্যতে মেলার আকার ও অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন মূল্যবান পরামর্শ দেন এবং ইপিবি ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

কমিউনিটি নেতারা এবং স্পেন প্রবাসী ব্যবসায়ীরা মেলায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্বাগত জানান। তারা বলেন, স্পেনে বাংলাদেশি টেক্সটাইল পণ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় ও বড় পরিসরে নিশ্চিত করার জন্য ইউরোপীয় ব্যবসায়ীদের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে প্রবাসীদের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক ও সামাজিক সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আগামী দিনগুলোতে মেলায় বাংলাদেশের আরও সফল উপস্থিতি নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদী সমন্বিত রোডম্যাপ তৈরির ওপর জোর দেওয়া হয়। শেষে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফল আলোচনার পর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%