ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে কানাডা


১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে কানাডা

কানাডা শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির সরকার নতুন একটি বিল উত্থাপন করেছে, যা পাস হলে কানাডা অস্ট্রেলিয়ার পর কঠোর পদক্ষেপ নেওয়া দেশগুলোর কাতারে যুক্ত হবে।

‘সেফ সোশ্যাল মিডিয়া অ্যাক্ট’ নামে প্রস্তাবিত আইনে ১৬ বছরের নিচে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলা কিংবা ব্যবহার সীমিত করার কথা বলা হয়েছে। তবে এই আইনে অস্ট্রেলিয়ার আইনটির তুলনায় কিছুটা ভিন্নতা রয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যদি প্রমাণ করতে পারে যে তারা অপ্রাপ্তবয়স্কদের ক্ষতি কমাতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, তাহলে তারা কিছু ক্ষেত্রে ছাড় পেতে পারে।

কানাডার সংস্কৃতিমন্ত্রী মার্ক মিলার বুধবার পার্লামেন্টে বিলটি উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, অনলাইন ক্ষতি মোকাবিলায় আইন প্রণয়ন এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

নতুন আইনে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট নিয়ন্ত্রণ ও শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট সীমিত করার বিধানও রাখা হয়েছে। আইন বাস্তবায়নের জন্য একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা ‘ডিজিটাল সেফটি কমিশন অব কানাডা’ গঠনের প্রস্তাব করা হয়েছে।

বিলে সাত ধরনের ‘ক্ষতিকর কনটেন্ট’-এর উল্লেখ করা হয়েছে। এর মধ্যে শিশুদের হয়রানি, ঘৃণা ছড়ানো, সহিংসতায় উসকানি দেওয়া এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ বিষয়বস্তু অন্তর্ভুক্ত রয়েছে। আইন ভঙ্গ করলে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বাধিক এক কোটি কানাডিয়ান ডলার অথবা বৈশ্বিক আয়ের ৩ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।

প্রস্তাবিত আইনটি নিয়ে বিতর্কও শুরু হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন আশঙ্কা প্রকাশ করেছে যে, নতুন আইন অনলাইনে সেন্সরশিপের পরিধি বাড়াতে পারে। তাদের মতে, এসব সমস্যা বিদ্যমান ফৌজদারি আইন দিয়েই মোকাবিলা করা সম্ভব।

বিশ্বজুড়ে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে চলছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও নিউজিল্যান্ড এ বিষয়ে বিভিন্ন ধরনের আইন বা নীতিমালা গ্রহণ করেছে। আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনেও কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিশুদের অনলাইন নিরাপত্তা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে উঠে আসতে পারে বলে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়ে দিয়েছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পিছু হটল ভারতীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:১১ এম


সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পিছু হটল ভারতীয়রা

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে একটি ভারতীয় নাগরিককে জোরপূর্বক পুশ-ইনের চেষ্টা করার প্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এই ঘটনার ফলে দুই দেশের সীমান্তে বসবাসকারী মানুষদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বুধবার সন্ধ্যায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর সীমান্তে, দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বাংলাদেশি সীমান্তবাসীদের ধাওয়া খেয়ে ভারতীয় নাগরিকরা পালাতে বাধ্য হয়।

এদিকে, সীমান্তে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার একটি এক মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সীমান্তের কাঁটাতারের বেড়ার দুই পাশ থেকে দুই দেশের নাগরিকরা একে অপরকে লক্ষ্য করে অনবরত ইট-পাটকেল ছুঁড়ছেন। একসময় বাংলাদেশি নাগরিকদের মারমুখী ধাওয়ার মুখে ভারতীয়রা পালিয়ে যেতে বাধ্য হয়।

স্থানীয় বাংলাদেশিরা জানান, ভারতের বিএসএফ নিয়মিত পুশইনের চেষ্টা করছে এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। বিকেলে ভারতের কয়েকজন যুবক বাংলাদেশিদের লক্ষ্য করে ঢিল ছুড়লে, বাংলাদেশিরা পাল্টা ঢিল ছুড়ে। তাদের প্রতিরোধের কারণে ভারতীয়রা পালিয়ে যেতে বাধ্য হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সফর বাতিল, টি-টোয়েন্টি সিরিজ খেলছে না অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:১৭ এম


বাংলাদেশ সফর বাতিল, টি-টোয়েন্টি সিরিজ খেলছে না অস্ট্রেলিয়া

২০২৭ সালের জন্য পুনঃনির্ধারিত নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করতে বাধ্য হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এই কারণে, সেই সময়সূচিতে এখন নিউজিল্যান্ড নারী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে। এরপর, মার্চে আবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশগ্রহণ করবে তারা।

আইসিসি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসরের সূচি জুন-জুলাই থেকে সরিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পর অস্ট্রেলিয়া তাদের নারী দলের ঘরোয়া আন্তর্জাতিক সূচি পুনর্বিন্যাস করে।

এর আগে, বাংলাদেশ নারী দল ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে নতুন সূচিতে দেখানো হয়েছে যে ওয়ানডে সিরিজটি বহাল থাকলেও টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করা হয়েছে।

অন্যদিকে, নিউজিল্যান্ডের সফর ২১ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলার পরিকল্পনা ছিল। সংশোধিত সূচি অনুযায়ী, নিউজিল্যান্ড ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আগের সূচিতে বাংলাদেশ দলের বিপক্ষে টুর্নামেন্টের অংশ হিসেবে এই ম্যাচগুলোর নির্ধারণ ছিল।

এরপর, নিউজিল্যান্ড মার্চের শুরুতে অস্ট্রেলিয়ায় গিয়ে ৬ মার্চ ক্যানবেরায় এবং ৮ ও ১০ মার্চ মেলবোর্নে তিনটি ওয়ানডে খেলবে।

৮ মার্চের ম্যাচটি জংশন ওভালে ফ্লাডলাইট স্থাপনের পর প্রথম দিবা-রাত্রির আন্তর্জাতিক ম্যাচ হবে। দিনটি মেলবোর্নে সরকারি ছুটির দিন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবস হিসাবেও পালিত হবে।

এই দুই ম্যাচের পরই ১১-১৫ মার্চ টেস্টের দেড়শ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টেস্ট ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

নারী দলের ওয়ানডে ম্যাচগুলো মূল সূচির ১, ৫ ও ৭ মার্চের পরিবর্তে পিছিয়ে দেওয়া হয়েছে, যাতে দলগুলো শ্রীলঙ্কা থেকে ফিরে পর্যাপ্ত সময় পায়। এছাড়া শেষ দুটি ম্যাচ অ্যাডিলেডের পরিবর্তে মেলবোর্নে আয়োজিত হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন তারিখ সম্পর্কে আইসিসির ঘোষণার পর আমরা এমন একটি সংশোধিত সূচি তৈরি করেছি, যা দল ও সমর্থকদের জন্য সর্বোত্তম ফল বয়ে আনবে।'

তিনি আরও বলেন, '১৫০তম বার্ষিকী টেস্টের আগে নারী ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জংশন ওভালে আলোয় অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ম্যাচ নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।'

তিনি বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বিশেষভাবে নিউজিল্যান্ডকে দুই দফায় অস্ট্রেলিয়া সফরে সম্মত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নতুন সূচি:

অস্ট্রেলিয়া নারী দল বনাম বাংলাদেশ নারী দল (ওয়ানডে সিরিজ)

* ৯ অক্টোবর: অ্যালান বোর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)

* ১১ অক্টোবর: অ্যালান বর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)

* ১৪ অক্টোবর: অ্যালান বর্ডার ফিল্ড (দিবা-রাত্রি)

অস্ট্রেলিয়া নারী দল বনাম নিউজিল্যান্ড নারী দল (টি-টোয়েন্টি সিরিজ)

* ১৮ অক্টোবর: নর্থ সিডনি ওভাল

* ২০ অক্টোবর: নর্থ সিডনি ওভাল

* ২২ অক্টোবর: নর্থ সিডনি ওভাল

অস্ট্রেলিয়া নারী দল বনাম নিউজিল্যান্ড নারী দল (ওয়ানডে সিরিজ)

* ৬ মার্চ: মানুকা ওভাল (দিবা-রাত্রি)

* ৮ মার্চ: জাংশন ওভাল (দিবা-রাত্রি)

* ১০ মার্চ: জাংশন ওভাল (সকাল ১০:০৫)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপগামী অভিবাসনপথে মৃত্যুর মিছিল, পাঁচ মাসে প্রাণহানি ১,৩০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:২১ এম


ইউরোপগামী অভিবাসনপথে মৃত্যুর মিছিল, পাঁচ মাসে প্রাণহানি ১,৩০০ ছাড়াল

উন্নত জীবনের আশা নিয়ে ইউরোপমুখী ঝুঁকিপূর্ণ যাত্রা দিন দিন আরও প্রাণঘাতী হয়ে উঠছে। চলতি বছরের প্রথম পাঁচ মাসে স্পেন উপকূলে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে এক হাজার ৩০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ঘটেছে- যা এই সংকটের ভয়াবহতা আবারও সামনে এনেছে।

মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রোন্তেরাস এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত মোট ১,৩১৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৪২ জন নারী এবং ১২৯ জন শিশু রয়েছে। একই সময়ে অন্তত ২৭টি নৌকা আরোহীসহ নিখোঁজ হয়ে গেছে, যাদের ভাগ্য এখনো অজানা।

আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম ভূমধ্যসাগরের বিপজ্জনক রুট ধরে আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে। বিশেষ করে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ বর্তমানে অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে। তবে এই পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপীয় দেশগুলো সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করায় অভিবাসনপ্রত্যাশীরা এখন আরও দীর্ঘ এবং বিপজ্জনক পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। মৌরিতানিয়া এবং আশপাশের এলাকায় নজরদারি বাড়ায় তারা নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে গভীর সমুদ্রপথে যাত্রা করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

এদিকে স্পেন সফরের সময় পোপ লিও অভিবাসন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই পরিস্থিতিকে আন্তর্জাতিক ব্যবস্থার নৈতিকতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালেও স্পেনগামী পথে অন্তত ৩,০৯০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত অথবা নিখোঁজ হন। ক্যানারি দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আফ্রিকার মধ্যকার দূরত্ব সর্বনিম্ন প্রায় ১০০ কিলোমিটার হলেও, বাস্তবে যাত্রাপথ অনেক দীর্ঘ ও বিপজ্জনক হয়ে যায়।

এছাড়া মরক্কো থেকে স্পেনের মূল ভূখণ্ডে প্রবেশের জন্য প্রায় ২০ কিলোমিটার প্রশস্ত জলপথ সাঁতরে পার হওয়ার ঝুঁকিপূর্ণ প্রচেষ্টা অনেকে করেন, যা প্রায়ই মর্মান্তিক পরিণতি ডেকে আনে।

সব মিলিয়ে, ইউরোপে পৌঁছানোর এই মরিয়া প্রচেষ্টা শুধুমাত্র একটি অভিবাসন সংকট নয় বরং এটি মানবিক বিপর্যয়ের রূপ নিচ্ছে, যার সমাধানে বৈশ্বিক সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।

সূত্র : রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, মূল্যস্ফীতি নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৯:২৪ এম


যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, মূল্যস্ফীতি নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’। হোয়াইট হাউজে সংবাদকিদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, "আমি এটা (মূল্যস্ফীতি) ভালোবাসি। সংখ্যাগুলো চমৎকার ছিল। জানেন আমি আসলে কী ভালোবাসি? আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি।"

তিনি তবে প্রতিশ্রুতি দেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে জিনিসপত্রের দাম কমে যাবে।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের একটি প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছরে যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম গত মাসে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিকস (বিএলএস)-এর পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় মে মাসে দাম ৪.২% বেড়েছে। এপ্রিলে ৩.৮% থেকে এই বৃদ্ধির মূল কারণ ছিল ইরানে মার্কিন-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে জ্বালানির ক্রমবর্ধমান খরচ। সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%