ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

রুশ নৌ কর্মকর্তার প্রাণ গেল রাশিয়ান ‘এসকর্টের’ পাতা বোমায়


রুশ নৌ কর্মকর্তার প্রাণ গেল রাশিয়ান ‘এসকর্টের’ পাতা বোমায়

 

রুশ সরকারী কর্মকর্তা রবার্ট শাগেয়েভকে হত্যার অভিযোগে মার্গারিটা রেউট নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে নিহত হয়েছেন রুশ কৃষ্ণসাগরীয় নৌবহরের কর্মকর্তা ও সাবেক ইউক্রেনীয় নৌ কর্মকর্তা রবার্ট শাগেয়েভ।

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

এই ঘটনার জন্য ৩২ বছর বয়সী মার্গারিটা রেউট নামে এক নারীর গ্রেফতার করা হয়েছে রুশ কর্তৃপক্ষের দ্বারা।

রোববার (১৬ আগস্ট) প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, সেভাস্তোপোলে ঘটে যাওয়া বিস্ফোরণে ৪৯ বছর বয়সি শাগেয়েভ ঘটনাস্থলেই মারা যান, বলেছে এনডিটিভি।

রাশিয়ার তদন্তকারীরা জানিয়েছেন, রেউট একটি ডাস্টবিনের ভেতরে বিস্ফোরক ডিভাইস স্থাপন করেছিলেন এবং শাগেয়েভ সিঁড়ি দিয়ে নামার সময় সেটি বিস্ফোরিত হয়। অভিযোগ করা হয়েছে যে, মার্গারিটা পাশের একটি বেঞ্চের কাছে থাকা ময়লার পাত্রে বিস্ফোরক রেখে দিয়েছিলেন।

নিরাপত্তা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলগুলোর তথ্য অনুযায়ী, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের বাসিন্দারা প্রথমে এটিকে আবাসিক ভবনে ইউক্রেনীয় ড্রোন হামলা বলে মনে করেছিলেন।

আরও পড়ুন: ঢাকা-সৌদি আরব রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, ২০ হাজার যাত্রী আটকে

ক্রিমিয়া গভর্নর মিখাইল রাজভোজায়েভ মন্তব্য করেছেন, তদন্তে ওই নারী ইউক্রেনীয় বিশেষ বাহিনীর নির্দেশে কাজ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রুশ কর্তৃপক্ষ মার্গারিটা রেউটের বিরুদ্ধে ‘মৃত্যু ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগ এনেছে। রুশভিত্তিক সংবাদমাধ্যম ই২ডব্লিউ নিউজের তথ্য অনুযায়ী, তিনি হামলার কথা স্বীকার করেছেন এবং বর্তমানে তাকে আদালতের নির্দেশে হেফাজতে রাখা হয়েছে।

ইউক্রেনের সংশ্লিষ্টতার অভিযোগ

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলাটি কিয়েভের নির্দেশে পরিচালিত একটি অভিযানের অংশ হতে পারে। তবে রেউট কীভাবে বা কখন ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

প্রতিবেদনগুলোতে আরও উল্লেখ করা হয়েছে, কথিত হত্যাকাণ্ডের পর রেউট রাশিয়া ছাড়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন। হামলার জন্য অনুশোচনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি ‘না’ বলেছেন, জানাচ্ছে রুশ সংবাদমাধ্যম ম্যাশ।

কে এই মার্গারিটা রেউট?

রাশিয়ার ইয়ারোস্লাভলে জন্ম নেওয়া মার্গারিটা রেউট আগে সোচিতে বসবাস করতেন এবং নিয়মিত ক্রিমিয়ায় যাতায়াত করতেন। ম্যাশের তথ্য অনুযায়ী, তিনি জীববিজ্ঞানী হিসেবে কাজ করতেন এবং ফুলের নির্যাসযুক্ত নারীদের স্বাস্থ্যসংশ্লিষ্ট পণ্য তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। রুশ গণমাধ্যমের দাবি, মার্গারিটা নিয়মিত ক্রিমিয়ায় যাতায়াত করতেন। তার বিরুদ্ধে অভিযোগ যে, তিনি আগে ‘এসকর্ট’ ওয়েবসাইটে কাজ করতেন।

২০২৫ সালের জুলাইয়ে একটি ট্রেনে ইউক্রেনপন্থী মন্তব্য করার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। ওই সময় ইউক্রেনীয় ড্রোন হামলার পর দেওয়া মন্তব্যের জন্য তাকে দুই দিনের জন্য আটক রাখা হয় এবং রুশ সেনাবাহিনীকে ‘অসম্মান’ করার অভিযোগে জরিমানাও করা হয়। বর্তমান মামলায় দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ইসলামী আন্দোলনের প্রশ্ন, আঁতাতের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়নি কেন?

রবার্ট শাগেয়েভ কে ছিলেন?

রবার্ট শাগেয়েভ ছিলেন একজন ইউক্রেনীয় নৌ কর্মকর্তা, যিনি ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়ার পক্ষে চলে যান। সে সময় তিনি ইউক্রেনের একমাত্র সাবমেরিন ‘জাপোরিঝঝিয়া’র ভারপ্রাপ্ত কমান্ডার ছিলেন।

পরে সাবমেরিনসহ রুশ বাহিনীতে যোগ দেওয়ার কারণে ইউক্রেন তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করে। এছাড়া রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আগ্রাসনে অংশ নেওয়ার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার অধীনস্থ নৌবহর সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনায় জড়িত ছিল।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর থেকে চুরি হওয়া লাগেজ উদ্ধার, একজন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৯ এম


জামায়াত আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে। তার মতে, জামায়াত আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে।

তিনি রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এসব মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, জামায়াত-শিবির এখন পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে। কুষ্টিয়ায় গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করে জামায়াত-শিবির অবশেষে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির মহড়া দিয়েছে।

রাশেদ খান বলেন, জামায়াত আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে। অতীতে বিরোধীদলকে আমরা সবসময় মজলুম ও বিনয়ী বলে মনে করেছি। কিন্তু এখন প্রধান বিরোধীদল হয়ে জামায়াত আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে। তাদের ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্পেসও দেবে না।

তিনি গণ অধিকার পরিষদকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ধন্যবাদ, যারা জামায়াতমুখী নেতাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করছেন।

রাশেদ খান দাবি করেন, জামায়াত ও তাদের সেক্রেটারি জেনারেল গণ-অধিকার পরিষদকে নিয়ে আজ জঘন্য বক্তব্য দিয়েছে। তিনি এই বক্তব্যের প্রতিবাদ জানান।

তিনি বলছেন, এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে জামায়াতের তুলনায় গণ অধিকার পরিষদের অবদান বেশি। যখন জামায়াত গুপ্ত ছিল, তখন গণ অধিকার পরিষদ রাজপথে সক্রিয় ছিল। কিন্তু আজকে জামায়াতের আস্ফালন দেখে মনে হচ্ছে, তারা সব কিছু করেছে! ইতিহাস বদলানো যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনাকে ফেরত পাঠাতে অনুমতি লাগবে কি না, সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৬ এম


হাসিনাকে ফেরত পাঠাতে অনুমতি লাগবে কি না, সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের বিষয়, হাসিনাকে ফেরত পাঠাতে অনুমতি লাগবে কিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন দমনের সময় সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডিত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য সরকারের অনুমতি প্রয়োজন কিনা, সেটি ভারতের বিষয়। রবিবার (১৬ আগস্ট) তিনি সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, 'আমি দেখেছি যে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি সংবাদ প্রকাশ করেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হলে ভারতীয় আদালতের অনুমোদন প্রয়োজন। এটি তাদের দেশের বিষয়।'

তিনি এ কথাও বলেন, 'কিন্তু আমাদের সরকার নাগরিকদের যা আইনগত প্রক্রিয়া, তা অনুসরণ করে শেখ হাসিনাকে আনার ব্যবস্থা গ্রহণ করেছে। তাদের ভারতীয় কর্মকর্তারা কীভাবে পদক্ষেপ নেবে, সেটি তাদের ব্যাপার।'

তিনি আরও জানান, 'শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে অনেক মামলা বিচারাধীন রয়েছে, একজন দণ্ডপ্রাপ্ত অভিযুক্ত হিসেবে সে আসার কথা, যেহেতু তিনি বাংলাদেশে দণ্ডিত। এই অবস্থায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলা দরকার।'

এক্সট্রাডিশন অঙ্গীকারের বিষয়েও তিনি মন্তব্য করেন, 'এক্সট্রাডিশন চুক্তির বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এটি নিয়ে অনেক কথাবার্তা অতীতে হয়েছে। আমাদের সঙ্গে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেটি প্রসঙ্গ আরেকটি বিষয়।'

এদিকে, রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি ব্রিফিংয়ে মুখপাত্র শহীদুল করিম বলেন, 'আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি—শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণে দ্রুত ব্যবস্থা নিতে এবং শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের আমাদের হাতে তুলে দিতে। আমরা তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে মরক্কোর অভিবাসীদের বিক্ষোভ, ‘মরতে রাজি, তবু দেশে ফিরব না’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৭ এম


স্পেনে মরক্কোর অভিবাসীদের বিক্ষোভ, ‘মরতে রাজি, তবু দেশে ফিরব না’

উত্তর আফ্রিকার ছোট্ট ভূখণ্ড সিউটায় সম্প্রতি প্রবেশ করা শত শত অভিবাসী রবিবার বিক্ষোভ সমাবেশ করেছেন।

মরক্কোয় ফেরত না পাঠিয়ে স্পেনে আশ্রয় দেওয়ার দাবিতে তাঁরা একটি জনপ্রিয় সৈকতে এই বিক্ষোভ করেন।

দুই সপ্তাহ আগে মরক্কো সীমান্ত পেরিয়ে প্রায় ৭২ হাজার মানুষ ৮০ হাজার জনসংখ্যার এই ছোট্ট শহরে ঢুকে পড়ে।

পরবর্তী সময়ে বেশির ভাগই স্বেচ্ছায় ফিরে গেলেও এখনো সেখানে ৫ থেকে ৮ হাজার অভিবাসী রয়ে গেছেন। শহরের ধারণক্ষমতা কম হওয়ায় এই অভিবাসীরা এখন এল ট্রাম্পোলিন সৈকত বা শহরের উপকণ্ঠে অত্যন্ত মানবেতর জীবন কাটাচ্ছেন।

তাদের লক্ষ্য হচ্ছে—যেকোনোভাবে ইউরোপের মূল ভূখণ্ডে পৌঁছানো।

মরক্কোর তেতুয়ান থেকে আসা আইয়ুব এলারউদ বলেন, "আমরা সমুদ্রের তীরে ঠান্ডা আর দুর্গন্ধের মধ্যে ঘুমাচ্ছি। পুলিশ আমাদের শহরের কেন্দ্রে যেতে দিচ্ছে না।" বিক্ষোভকারীদের হাতে স্পেনের পতাকা এবং ‘আমরা মরক্কো ফিরে যেতে চাই না’, ‘আমরাও মানুষ’-এর মতো ব্যানার ছিল।

তারা ‘আমরা ক্লান্ত’, ‘আমরা সমাধান চাই’ স্লোগান দেন। সৈকতের পাথুরে অংশে কাউকে কাপড় ধুতে আবার কাউকে বাঁশ দিয়ে মাছ ধরতেও দেখা যায়।

চলতি সপ্তাহের শুরুতে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফের্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানিয়েছিলেন, বেআইনিভাবে প্রবেশ করা অভিবাসীদের স্পেনে থাকার বা আইনি বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই।

তবে চরম ঝুঁকিপূর্ণ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে।

এদিকে সিউটার চিকিৎসাসেবা চরম সংকটে পড়েছে। মেডিকেল বোর্ডের প্রধান এনরিক রোভিরাল্টা জানান, চিকিৎসাকর্মীরা ক্লান্ত হয়ে পড়েছেন।

অভিবাসীদের মধ্যে সংক্রামক ডায়রিয়া, চুলকানি এবং মারামারির কারণে জখমের ঘটনা বাড়ছে। তবে স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়ার কথা অস্বীকার করলেও চাপের কথা স্বীকার করেছেন।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মরক্কোর অভিবাসীরা জানান, দেশে কাজের পরিবেশ ভালো না হওয়ায় এবং কম বেতনের কারণে বাধ্য হয়ে তারা এসেছেন।

৩৯ বছর বয়সী মোহাম্মদ উয়ানজার বলেন, "স্পেনের মাটিতে পা রেখেই মনে হলো নতুন জন্ম হলো। আমি মরতে রাজি, কিন্তু মরক্কো ফিরব না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চার মূল্যবান চিত্রকর্ম চুরি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৫ এম


ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চার মূল্যবান চিত্রকর্ম চুরি

ইতালির সিসিলির একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের মূল্যবান চারটি চিত্রকর্ম চুরি হয়েছে। সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি দেশের জনগণকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার রাতে মেসিনার আঞ্চলিক আন্তঃবিভাগীয় জাদুঘর থেকে এসব চিত্রকর্ম চুরি হয়।

চুরি হওয়া চারটি শিল্পকর্মের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আন্তোনেল্লো দা মেসিনার বিখ্যাত ‘সান গ্রেগোরিও পলিপটিক’-এর তিনটি প্যানেল এবং ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’র দ্বিমুখী একটি প্যানেল। ইতালীয় সংবাদ সংস্থা আনসার তথ্যের ভিত্তিতে বিবিসি এসব তথ্য জানিয়েছে।

জাদুঘরের পরিচালক মারিসা মারকিউরিও জানিয়েছেন, ধারণা করা হচ্ছে শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিট নাগাদ চুরির ঘটনাটি ঘটেছে।

তিনি সংবাদ সংস্থা আনসাকে বলেন, ‘যা ঘটেছে তাতে আমরা স্তম্ভিত। এটিকে ‘জাদুঘর, শহর, সম্প্রদায় এবং শিল্প জগতের জন্য এক বিরাট ক্ষতি।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’ নামক চিত্রকর্মটি সরাসরি একটি সুরক্ষিত প্রদর্শন বাক্সের ভেতর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও নিয়ে যাওয়া সমস্ত চিত্রকর্ম কাঠের প্যানেলে থাকায় সেগুলোকে সহজে গুটিয়ে নেওয়া সম্ভব ছিল না।

আন্তোনেলো দা মেসিনা ছিলেন পঞ্চদশ শতাব্দীর একজন চিত্রশিল্পী। তিনি সিসিলিতেই জন্মগ্রহণ ও বেড়ে উঠেছিলেন। পরবর্তীকালে প্রারম্ভিক রেনেসাঁ যুগের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে তিনি খ্যাতি লাভ করেন। ১৪৭৩ সালে তার অঙ্কিত সান গ্রেগোরিও পলিটিচ চিত্রে মা মেরিকে শিশু যিশু খ্রিস্টকে কোলে ধরে থাকতে দেখা যায়। ছবিতে মা মেরির দুই পাশে সেন্ট গ্রেগোরি ও সেন্ট বেনেডিক্টের পাশাপাশি বেশ কয়েকজন দেবদূত রয়েছেন।

মেসিনার মেয়র ফেদেরিকো বাসিলে বলেছেন, ‘এই জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ডে গভীরভাবে ক্ষুব্ধ। মেসিনার সকল মানুষের ঐতিহ্য লঙ্ঘিত হয়েছে। মেসিনা তার ইতিহাস চুরি হতে দেবে না।’

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুতে পার্মা শহরের নিকটবর্তী একটি জাদুঘর থেকে চুরি হওয়া তিনটি শিল্পকর্ম উদ্ধারের মাত্র কয়েক দিন পরে ইতালিতে এই নতুন চুরির ঘটনা ঘটেছে। সেজান, রেনোয়া এবং মাতিসের আঁকা এই ছবিগুলোর সম্মিলিত মূল্য ছিল ৯ মিলিয়ন ইউরো। একটি দুষ্কৃতকারী দল মাত্র কয়েক মিনিটের মধ্যে সেগুলো নিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%