ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার


নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এলাকা থেকে পুলিশ মোজাম্মেল হক রাজন (৩৯) নামের এক যুবককে বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বুধবার (৪ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শহরের ১ নম্বর বাবুরাইল এলাকা থেকে রাজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও সরকারি কাজে বাধাদানসহ একাধিক মামলা বিভিন্ন থানায় রয়েছে।

মোজাম্মেল হক রাজন মো. সিরাজ মিয়া ও হালিমা বেগমের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানার ১ নম্বর বাবুরাইল ঋষিবাড়ীসংলগ্ন গনি মিয়ার টিনশেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

আরও পড়ুন: নারায়ণ জেলার গার্মেন্টস সেক্টরে আন্দোলনের শিথিল রাখার অঙ্গীকার জেলা প্রশাসক

পুলিশ জানায়, সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই সাদ্দাম মল্লিক সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাত ৯টা ১০ মিনিটের দিকে ১ নম্বর বাবুরাইল মোবারকশাহ রোডের বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে গনি মিয়ার টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় রাজনের বসতঘরে তল্লাশি চালিয়ে ‘মেড ইন ইউএসএ’ খোদাই করা একটি বিদেশি পিস্তল এবং ম্যাগাজিনযুক্ত সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, মোজাম্মেল হক রাজন একজন চিহ্নিত দুষ্কৃতকারী। তার বিরুদ্ধে পূর্বে হত্যা এবং সরকারি কাজে বাধাদানসহ একাধিক মামলা রয়েছে, যার মধ্যে তিনটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমান কালের কণ্ঠকে জানান, অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার রাজনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় হত্যা এবং সরকারি কাজে বাধাদানসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: চসিক প্রশাসক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের টিকা কেন আমদানি করা হয়নি, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


হামের টিকা কেন আমদানি করা হয়নি, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত স্পষ্টভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে হামের নিয়মিত টিকাদান কর্মসূচি বন্ধ রাখার এবং জরুরিভাবে টিকা আমদানি না করার পেছনে চরম প্রশাসনিক অবহেলা ও দায়িত্বহীনতা জড়িত। তিনি উল্লেখ করেছেন, দায়ীদের চিহ্নিত করে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে সুপার স্পেশালাইজড হাসপাতালে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক গবেষণা অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ দিনের মাথায় দেশে হামের নজিরবিহীন প্রাদুর্ভাব দেখা দেয়। অনুসন্ধানে দেখা যায়, ২০২৪ সালের শেষ বা ২০২৫ সালের শুরুতে যে জাতীয় টিকাদান ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, তৎকালীন সরকার সেটি পরিচালনা করেনি। এমনকি মন্ত্রণালয়ে জরুরি কোনো মজুতও (স্টক) রাখা হয়নি।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "কারা এমন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কেন প্রয়োজনীয় টিকা আমদানি করা হলো না, তা দেশবাসীর জানা জরুরি।" তিনি আরও জানান, "আমরা কোনো দোষারোপের রাজনীতি করতে চাই না তবে দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলার কারণে কোনো শিশুর জীবন যেন অকালে ঝরে না যায়।" এজন্যই একজন বিচারক ও বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি পুরো প্রক্রিয়াটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে।

টিকা সংকট উত্তরণের বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জরুরি ভিত্তিতে দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করেছে এবং মাত্র এক থেকে দুই মাসের মধ্যে প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে টিকার আওতায় এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশে তরুণদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, অতিরিক্ত মানসিক চাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ধূমপান ও শরীরচর্চার অভাবে কম বয়সেই বহু মানুষ হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন, যা একক ব্যক্তির চেয়ে পুরো পরিবারের ওপর বিপর্যয় ডেকে আনছে।

তিনি আরও জানান, দূরদূরান্তের হৃদরোগীরা যাতে নিজ বাড়িতে বসেই সাশ্রয়ী পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্য সেবা পেতে পারেন, সে লক্ষ্যে যুক্তরাজ্য, বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ উদ্যোগে পাঁচ বছর মেয়াদি ‘অ্যাক্রস-বিডি’ গবেষণা প্রকল্প শুরু হয়েছে। এর মাধ্যমে দেশের আটজন তরুণ চিকিৎসক ও গবেষক আন্তর্জাতিক পর্যায়ে পিএইচডি করার সুযোগ পাবেন। একই সঙ্গে অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিম জেফরিসের ইউএস হাউস স্পিকার পদে প্রার্থিতা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


হাকিম জেফরিসের ইউএস হাউস স্পিকার পদে প্রার্থিতা ঘোষণা

মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে ডেমোক্রেটিক দলের নেতা হাকিম জেফরিস আনুষ্ঠানিকভাবে স্পিকার পদের জন্য তাঁর প্রার্থিতা ঘোষণা করেছেন। তিনি এই ঘোষণা করেন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ইউএস হাউসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর ১২০তম কংগ্রেসে যোগ দিতে যাওয়া সহকর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে, যা "Dear Colleague" নামে পরিচিত।

যদি হাকিম জেফরিস হাউসে স্পিকার হিসেবে নির্বাচিত হন, তবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হবেন।

জেফরিসের ঘোষণার প্রধান দিকসমূহ :

জীবনযাত্রার ব্যয় কমানো : তিনি সাধারণ মানুষের জন্য আবাসন, স্বাস্থ্যসেবা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও জ্বালানির ব্যয় কমানোর জন্য একটি প্রধান অগ্রাধিকার হিসেবে কাজ করবেন। এছাড়া, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ট্যাক্স ক্রেডিট সম্প্রসারণ এবং ফুড স্ট্যাম্প সহায়তা পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছেন।

জবাবদিহিতা ও স্বচ্ছতা : মার্কিন কংগ্রেস সদস্যদের শেয়ার বাজারে লেনদেন নিষিদ্ধ করার এবং কর্পোরেট সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দাম বাড়ানোর প্রবণতা বন্ধে কঠোর আইন প্রণয়নের ঘোষণা দেন তিনি।

অধিকার সুরক্ষা : এই ডেমোক্রেটিক নেতা সব নাগরিকের ভোটাধিকার রক্ষা এবং সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

২০২৩ সাল থেকে হাউস মাইনরিটি লিডার হিসেবে দায়িত্ব পালন করে আসা হাকিম জেফরিস ২০২৭ সালের জানুয়ারিতে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর স্পিকার পদে অধিষ্ঠিত হবেন। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুণ্যবতী স্ত্রী লাভের জন্য দোয়া ও আমলের গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


পুণ্যবতী স্ত্রী লাভের জন্য দোয়া ও আমলের গুরুত্ব

উত্তম জীবনসঙ্গী একজন পুরুষের জীবনে আনন্দের সঞ্চার করে। প্রতিটি পুরুষের জন্য উত্তম জীবনসঙ্গী পাওয়া একটি গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা। আধুনিক যুগের এই রঙিন সময়ে, একজন উত্তম জীবনসঙ্গী একজন পুরুষের ঈমান ও আমল রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায়।

বিয়ের মাধ্যমে নারী ও পুরুষের একাকিত্ব দূর হয়। হাদিসে বিয়েকে ঈমানের পূর্ণতা হিসেবে উল্লেখ করা হয়েছে। সৃষ্টিগতভাবে নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। মহান আল্লাহ হজরত আদম (আ.)-কে সৃষ্টি করার পর হজরত হাওয়া (আ.)-কে তার জীবনসঙ্গী হিসেবে সৃষ্টি করেন। তাদের বিয়ের মাধ্যমে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেন। এই ধারাবাহিকতা আজও পৃথিবীতে বিদ্যমান।

উত্তম জীবনসঙ্গী লাভের দোয়া

পবিত্র কুরআনে হজরত মুসা (আ.)-এর কাহিনী বর্ণিত হয়েছে। সেখানে হজরত মুসা (আ.)-এর জন্য একটি দোয়া উল্লেখ রয়েছে। এই দোয়া পড়ার পর মহান আল্লাহ তার জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন। তার আশ্রয়ের পাশাপাশি উত্তম জীবনসঙ্গিনীর ব্যবস্থাও করেছেন। শিক্ষণীয় দোয়াটি হলো-

رَبِّ اِنِّیۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَیَّ مِنۡ خَیۡرٍ فَقِیۡرٌ উচ্চারণ: রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।

অর্থ: হে আমার রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী। (সুরা আল-কাসাস, আয়াত : ২৪)

মহান আল্লাহ চোখ শীতলকারী স্ত্রী ও সন্তানের জন্য পবিত্র কুরআনে বর্ণিত দোয়াটি শিখিয়ে দিয়েছেন।

رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا উচ্চারণ: রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়্যাতিনা কুররতা আইয়ুনিও ওয়াজআলনা লিল মুত্তাকীনা ইমামা।

অর্থ: হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন। যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় এবং আমাদেরকে (পুরুষদেরকে) মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দিন। (সুরা ফোরকান, আয়াত : ৭৪)

পুণ্যবতী স্ত্রী সম্পর্কে নবীজি যা বলেছেন।

পুণ্যবতী মহান আল্লাহর দেয়া শ্রেষ্ঠ সম্পদ। স্বামীর জন্য এটি রহমত এবং একটি বড় নেয়ামত। পুণ্যবতী স্ত্রী পার্থিব জগতের সর্বোত্তম সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

পার্থিব জগৎটাই হল ক্ষণিক উপভোগের বস্তু। আর পার্থিব জগতের সর্বোত্তম সম্পদ (উপভোগের বস্তু) পুণ্যবতী নারী। (সহিহ মুসলিম, হাদিস : ১৪৬৭)

অন্য এক হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মুমিনের জন্য আল্লাহর তাকওয়া অর্জনের পর নেককার স্ত্রীর চেয়ে কল্যাণকর কিছু নেই। কারণ স্বামী তাকে আদেশ করলে সে আনুগত্য করে, তার দিকে দৃষ্টিপাত করলে সে (স্বামী) মুগ্ধ হয়। তাকে নিয়ে শপথ করলে সে তা পূরণ করে। স্বামীর অনুপস্থিতিতে নিজের (অন্যায়-অপকর্ম থেকে) এবং স্বামীর সম্পদ সংরক্ষণ করে।’(সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৮৫৭)

হজরত আলি (রা.) থেকে বর্ণিত, যখন এই আয়াতটি নাজিল হল-

وَالَّذِينَ يَكْنزونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ الله যারা স্বর্ণ-রৌপ্য জমা করে এবং তা আল্লাহ রাস্তায় খরচ করে না, তাদেরকে কষ্টদায়ক মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দিন। (সুরা তাওবাহ, আয়াত: ৩৪)

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বার বললেন, ‘স্বর্ণ-রূপার বিনাশ হোক’ কথাটি সাহাবায়ে কেরামের জন্য কিছুটা ভারী মনে হল। তাই তারা জিজ্ঞেস করলেন, তাহলে আমরা কোন বস্তুকে সম্পদ হিসেবে গ্রহণ করব? তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-

لِسَانًا ذَاكِرًا، وَقَلْبًا شَاكِرًا، وَزَوْجَةً تُعِينُ أَحَدَكُمْ عَلَى دِينِهِ জিকিরকারী জবান, শোকরকারী অন্তর, এবং এমন স্ত্রী যে তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করবে। (তাফসিরে ইবনে কাসির ২/৫৪৮ (দারুল ফিকর)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শতভাগ ফিট হলেই টেস্ট খেলবেন রশিদ খান: রহমত শাহ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


শতভাগ ফিট হলেই টেস্ট খেলবেন রশিদ খান: রহমত শাহ

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬ : আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ জানিয়েছেন, শতভাগ ফিট হলেই লেগ স্পিনার রশিদ খান টেস্ট খেলবেন। তিনি রশিদকে দ্রুত পাঁচ দিনের ফরম্যাটে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

রশিদকে নিয়ে রহমত এ কথা বলেন জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে।

পিঠের ইনজুরির কারণে দেড় বছরেরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে অনুপস্থিত রশিদ। গত বছর তিনি পিঠের অস্ত্রোপচারও করিয়েছেন।

২০২৫ সালের জানুয়ারিতে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিরুদ্ধে সর্বশেষ টেস্ট খেলেছিলেন রশিদ। এরপর থেকে তাকে আর লাল বলের ম্যাচে দেখা যায়নি। তবে নিয়মিত ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলে যাচ্ছেন এই স্পিনার।

চোটের ঝুঁকি ও কাজের চাপের কারণে টেস্ট থেকে দূরে আছেন রশিদ। তিনি পুরোপুরি ফিট হলেই আবারও টেস্ট দলে ফিরবেন।

রহমত বলেন, ‘আফগানিস্তান দলের মেডিকেল স্টাফ ও ফিজিওরা জানিয়েছেন, রশিদ এখনও টেস্ট খেলার মত অবস্থায় নেই। মেডিকেল দল তাড়াহুড়া করে রশিদকে টেস্ট দলে ফেরাতে চায় না। তিনি এখনও শতভাগ ফিট নন।’

তিনি আরও বলেন, ‘সাদা বলের ক্রিকেটে আমাদের জন্য রশিদ একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা তাকে টেস্ট দলে ফিরিয়ে নিয়ে আসার ঝুঁকি নিতে চাই না।’

সুস্থ হলেই রশিদকে টেস্ট দলে পাওয়া যাবে বলে রহমত জানান। তিনি বলেন, ‘আমি আশা করছি, রশিদ দ্রুত সুস্থ হয়ে উঠবে। খেলার মত ফিট হলেই তাকে দলে পাওয়া যাবে। সে টেস্ট খেলতে ভালোবাসে। তবে শরীর যদি সায় না দেয় এবং চিকিৎসকরা খেলার অনুমতি না দেন, তাহলে দল ঝুঁকি নিবে না।’

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে চার ওভার বল করতে হয় এবং সাড়ে তিন ঘন্টায় খেলা শেষ হয়ে যায়। চাপও কম থাকে। কিন্তু টেস্টে দীর্ঘ সময় বল করতে হয়। পাঁচ দিনের খেলায় তার উপর কাজের চাপ বেশি থাকবে। পিঠের চোটের কারণে অতীতে কাজের চাপের বিষয়টি সতর্কতার সাথে সামলাতে হয়েছে তাকে।’

রহমত আরও বলেন, ‘রশিদ ও বোর্ডের সাথে আমার কথা হয়েছে। টেস্টে ফিরতে সে মুখিয়ে আছে। বোর্ডও সাবধানে এগোতে চায়। শতভাগ ফিট হলেই রশিদ আবার টেস্ট দলে ফিরবে।’

২০১৮ সালে অভিষেকের পর থেকে রশিদ এখন পর্যন্ত ৬ টেস্টে ৪৫ উইকেট শিকার করেছেন। এর মধ্যে ইনিংসে ৫ বা তার অধিক উইকেট পাঁচবার এবং ম্যাচে তিনবার দশ উইকেট শিকার করেছেন তিনি।

এছাড়াও ১২৬ ওয়ানডেতে ২৩৭ এবং ১২১ টি-টোয়েন্টিতে ২০০ উইকেট শিকার করেছেন রশিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%