ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাঁদপুরে মুক্ত দিবস, বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


চাঁদপুরে মুক্ত দিবস, বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করার উদ্দেশ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় আসন্ন তিনটি জাতীয় ও ঐতিহাসিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির সুষ্ঠু ও নির্বিঘ্ন বাস্তবায়ন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: সিলেটে ৭ হাজার কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়ার উদ্যোগ

সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক আহমেদ জিয়াউর রহমান উল্লেখ করেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সম্পর্কিত এসব দিবসের তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। তিনি দিবসগুলোর সব কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতিয়ায় তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


হাতিয়ায় তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে সংবাদ সংগ্রহের সময় বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সাংবাদিক। এই ঘটনা বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মিধ্যা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত হয়েছে।

জানা গেছে, মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে ওঠা অনিয়মের তথ্যের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে বুধবার দুপুরে দেশ টিভি ও আমাদের সময় পত্রিকার হাতিয়া প্রতিনিধি শামীমুজ্জামান শামীম এবং চ্যানেল এস টেলিভিশন ও খবরের কাগজের হাতিয়া প্রতিনিধি মোঃ হানিফ উদ্দিন সাকিব ওই বিদ্যালয়ে সরেজমিনে তথ্য সংগ্রহে যান। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, সংবাদ সংগ্রহের সময় সহকারী শিক্ষক অমিত দাস তাঁদের কাজে বাধা প্রদান করেন এবং একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল ও মারমুখী আচরণ করেন। এ সময় তাঁদের হাতে থাকা ট্রাইপড ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও দাবি করা হয়েছে।

এছাড়াও, স্মার্ট ফোনে ভিডিও ধারণ করে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত সহকারী শিক্ষক অমিত দাস এর আগে হাতিয়া উপজেলার লম্বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে অন্য একজন শিক্ষককে অনুপস্থিত দেখিয়ে বেতন উত্তোলনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

এছাড়াও, লম্বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক কর্মরত থাকা অবস্থায় একজনকে রেখে তিনি বেআইনিভাবে বদলি হয়ে মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এই ঘটনার প্রেক্ষিতে নিজের ও সহকর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে শামীম উজ্জামান হাতিয়া থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেন, যা জিডি নম্বর ১২৮৫ হিসেবে নথিভুক্ত হয়েছে।

কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন উত্তোলনের সুযোগ দেওয়া, বিতর্কিত বদলি এবং তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগগুলো স্থানীয় সচেতন মহলে আলোচনার জন্ম দিয়েছে। প্রাথমিক শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রচলিত বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ইভি খাতকে বিশেষ অগ্রাধিকার দেবে: হাবিবুর রশিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


সরকার ইভি খাতকে বিশেষ অগ্রাধিকার দেবে: হাবিবুর রশিদ

সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, সরকার বৈদ্যুতিক যানবাহন (ইভি) খাতকে বিশেষ অগ্রাধিকার প্রদান করবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকার দেশি ও বিদেশি বিনিয়োগকে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনে স্বাগত জানাচ্ছে। পাশাপাশি, ইভি খাতকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।

হাবিবুর রশিদ আরও বলেন, চীন, ভারত, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রদর্শনী নতুন ব্যবসায়িক সুযোগ ও বিনিয়োগের ক্ষেত্র তৈরি করবে। এটি বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে আরও পরিচ্ছন্ন ও আধুনিক করার জন্যও ভূমিকা রাখবে।

এ তিন দিনব্যাপী প্রদর্শনী আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। প্রদর্শনীতে ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং প্রযুক্তি, ব্যাটারি এবং নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাঙ্গলকোটে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


নাঙ্গলকোটে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মশালা অনুষ্ঠিত

ব্যাংক এশিয়া পিএলসি নাঙ্গলকোট শাঁখা লীড ব্যাংক উদ্যোগ নাঙ্গলকোট উপজেলা আয়োজনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালাটি তরুণ উদ্যোক্তা অনুসন্ধান চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক প্রচারণামূলক ছিল। ২৫ নভেম্বর বুধবার নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

ব্যাংক এশিয়া পি এল সি নাঙ্গলকোট শাখার এভিপি ও শাঁখা প্রধান মো: আওলাদুজ্জামান আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবু রায়হান। এশিয়া ব্যাংকের সিনিয়র অফিসার মাহমুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্নপরিচালক এস এম ই এন্ড এস পি ডি উপমা বিশ্বাস।

অনুষ্ঠানে উদ্যোক্তাদের সাথে প্রশ্ন-উত্তর পর্বে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ন-পরিচালক উপমা বিশ্বাস। নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও উদ্যোক্তারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে পুলিশ মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


চাঁদপুরে পুলিশ মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দিনব্যাপী দুটি পৃথক পর্বে এই সভাগুলি সম্পন্ন হয়। সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, যেখানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর উপস্থাপনা করেন। পরে অপরাহ্নে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সভায়ও সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, যেখানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর সঞ্চালনা করেন। উভয় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১ (জেলা বিশেষ শাঁখা), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ, শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক, কোর্ট পুলিশ পরিদর্শক, পুলিশ লাইন্সের আরআই এবং রিজার্ভ অফিসের আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%