১০:৩৮ এম
দেশের অন্যতম বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে দর্শকদের তেমন প্রতিক্রিয়া পায়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ফলে, ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের ব্যাপারে ঝুঁকি নিতে চাচ্ছে না তারা। এজন্য আগেভাগেই ফ্রি টিকিট ব্যবস্থা ঘোষণা করেছে।
গলে আগামী ১৫ আগস্ট শুরু হতে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ। পরে কলম্বোতে দ্বিতীয় টেস্ট ২৩ আগস্ট শুরু হবে। দুইটি মাঠেই দর্শকরা ফ্রিতে খেলা দেখতে পারবেন। এই তথ্য একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে এসএলসি।
“শ্রীলঙ্কা ক্রিকেট জানাচ্ছে যে, শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজে দর্শকদের জন্য মাঠে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হবে। এর ফলে ক্রিকেটপ্রেমীরা সরাসরি মাঠে বসে বিশ্বের শ্রেষ্ঠ টেস্ট ক্রিকেট দেখার অসামান্য সুযোগ পাবেন।”
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনার শিকার ইবি কর্মচারী দিপু, মেডিকেল ভর্তি
“এই উদ্যোগের মাধ্যমে দেশের সকল ক্রিকেট অনুরাগী, উদীয়মান তরুণ ক্রিকেটার, পরিবার এবং ক্রীড়াপ্রেমীদের আসার আমন্ত্রণ জানাচ্ছে এসএলসি। শ্রীলঙ্কা ও ভারতের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ উপভোগ করতে তারা সাদর আহ্বান জানাচ্ছে।” গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ নম্বর গেট দিয়ে দর্শকদের কোনো টিকিট ছাড়াই প্রবেশ করতে হবে। কলম্বোতে ৩, ৪, ৫ ও ৭ নম্বর গেট থাকবে টিকিটের আওতার বাইরে।
শ্রীলঙ্কার জন্য টিকিট ফ্রি করে দেওয়া নতুন কিছু নয়। নিউ জিল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সবসময়ই প্রবেশাধিকার উন্মুক্ত থাকে। এমনকি চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক দেশের বাইরে অন্যান্য সব ম্যাচ এবং মেয়েদের আন্তর্জাতিক সিরিজেও দর্শকদের বিনা টিকিটে প্রবেশের সুযোগ দেওয়া হয়। তবে এবার ভারত সিরিজেও দর্শকদের প্রবেশাধিকার উন্মুক্ত রাখা হচ্ছে, কারণ এলপিএলে দর্শক খরা কিছুটা উদ্বেগের সৃষ্টি করেছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের শুরুতে টিকিটের ব্যবস্থা রাখা হয়েছিল, কিন্তু দর্শকদের আকৃষ্ট করতে না পারায় পরবর্তীতে সেই টিকিট ফ্রি করে দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতা এবার ভারতের মতো গুরুত্বপূর্ণ সিরিজেও অব্যাহত রাখা হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন