০৪:৪৪ পি.এম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে আহসান হাবিবকে নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমানে চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবে আহসান হাবিব।
সোমবার (২৯ জুন) এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত
এর আগে আহসান হাবিব এনবিআরের সদস্য হিসেবেও দায়িত্বরত ছিলেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। আহসান হাবিব ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও, বিসিএস পরীক্ষায় তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।
কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন আহসান হাবিব। সিআইসির মহাপরিচালক থাকাকালে তিনি কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। তিনি অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন