ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে আগুন


ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে আগুন

ইউক্রেনের একটি ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ার টিউমেন অঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লেগেছে। শনিবার (২৫ জুলাই) স্থানীয় রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

টিউমেন অঞ্চলের গভর্নর আলেক্সান্দর মুর জানিয়েছেন, একটি ড্রোন শোধনাগার চত্বরে বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুনের সূত্রপাত ঘটে। জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তিনি আরও জানিয়েছেন, ব্যক্তিগতভাবে পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছেন।

রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলা জোরদারের মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে। টিউমেনের এই স্থাপনা ইউক্রেন থেকে ২ হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। হামলার ফলে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় কিয়েভের হামলার প্রভাব আরও বিস্তৃত হচ্ছে।

আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

শিল্পখাতের হিসাব অনুযায়ী, শোধনাগারটির বার্ষিক নামমাত্র উৎপাদন সক্ষমতা প্রায় ৮০ লাখ মেট্রিক টন। শোধনাগারটি বছরে প্রায় ৬০ লাখ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে, যা থেকে প্রায় ৫ লাখ টন গ্যাসোলিন এবং ২৫ লাখ টন ডিজেল উৎপাদন করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার ৩৪টি তেল শোধনাগারের মধ্যে ২৪টিকে লক্ষ্যবস্তু করেছে। অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের এক প্রতিবেদনের হিসাব অনুসারে, জুনের মাঝামাঝি সময়ে রাশিয়ার মোট শোধনাগার সক্ষমতার প্রায় এক-তৃতীয়াংশ বন্ধ ছিল।

শোধনাগারগুলোতে একের পর এক হামলার কারণে রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি বাজারে সংকট আরও তীব্র হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে মস্কো বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে জ্বালানি বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও স্বীকার করেছেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা হওয়ার কারণে দেশে জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে। তবে তিনি দাবি করেছেন, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীকে বাদ দিয়ে ওয়ানডে দল ঘোষণা আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


নবীকে বাদ দিয়ে ওয়ানডে দল ঘোষণা আফগানিস্তানের

আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান।

এই ওয়ানডে সিরিজের মাধ্যমে ওয়ানডেতে আফগানদের নতুন অধিনায়ক রহমত শাহের নেতৃত্বের যুগ শুরু হবে।

ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড থেকে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে বাদ দেওয়া হয়েছে। তবে দলে ফিরেছেন দুই পেসার ফজলহক ফারুকি ও ইয়ামিন আহমেদজাই। চোটের কারণে বাদ পড়ে গেছেন মুজিব উর রহমান।

আফগানিস্তান আগামী বছরের দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতির অংশ হিসাবে বিবেচনা করছে।

তারকা স্পিনার রশিদ খান স্পিন বিভাগের নেতৃত্ব দেবেন। সিরিজের প্রথম দুই ম্যাচ ব্রিডিতে ৫ ও ৭ আগস্ট অনুষ্ঠিত হবে, এরপর তিনটি ম্যাচ যথাক্রমে ১০, ১২ ও ১৫ আগস্ট বেলফাস্টে অনুষ্ঠিত হবে।

স্কোয়াড : রহমত শাহ (অধিনায়ক), রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, হাশমাতুল্লাহ শাহিদী, ডারউইশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, ইকমার আলিখিল (উইকেটরক্ষক), নানগায়াল খারোতি, রশিদ খান, এএম গাজানফার, ইয়ামন আহমেদজাই, সেলিম সাফি, ফজলহক ফারুকি, জিয়া উর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবির মাধ্যমে শেখানো হয়েছে যে উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিকস, স্মার্ট উৎপাদন এবং উদীয়মান সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেছে ড্যাফোডিল গ্রুপ। শনিবার (২৫ জুলাই) ঢাকার আগারগাঁওয়ে ভাসানী নভোথিয়েটারে অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিয়ার সামিট-২০২৬-এ ড্যাফোডিল গ্রুপ শিক্ষা, গবেষণা, শিল্প এবং উদ্ভাবনের সমন্বয়ে গড়ে ওঠা একটি প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেম উপস্থাপন করেন।

সম্মেলনে ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম (এমপি) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট সচিবরা।

প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ড্যাফোডিলের বিভিন্ন প্রযুক্তিগত উদ্যোগ বিশেষ করে ‘ডিসিএল হাই-টেক’-এর ল্যাপটপ ও আইসিটি হার্ডওয়্যার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা পর্যবেক্ষণ করেন। ড্যাফোডিলের এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী এসব পণ্যকে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে বিশ্ববাজারে তুলে ধরার ওপর জোর দেন এবং দেশের প্রদেয় উৎপাদন সক্ষমতাকে গর্বের সঙ্গে উদযাপনের আহ্বান জানান।

প্যাভিলিয়নের প্রধান আকর্ষণ ও প্রদর্শনীরা ডিসিএল হাই-টেক (DCL Hi-Tech): আধুনিক ইলেকট্রনিকস উৎপাদন সক্ষমতা প্রদর্শনে সারফেস মাউন্ট প্রযুক্তি (SMT), প্রিন্টেড সার্কিট বোর্ড (PCB) সংযোজন, পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং গুণগত মান নিশ্চিতকরণের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়। ড্যাফোডিল রোবটিকস (Daffodil Robotics): রোবটিকস, স্বয়ংক্রিয় প্রযুক্তি, এমবেডেড সিস্টেম এবং এআই-ভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী সমাধানের পাশাপাশি শিক্ষার্থী ও গবেষকদের তৈরি শিল্প-সহায়ক প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU): কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), আইওটি (IoT), সাইবার নিরাপত্তা, এক্সটেন্ডেড রিয়েলিটি (XR), ক্যাপস্টোন প্রকল্প ও স্টার্টআপ উন্নয়নের পাশাপাশি যৌথ গবেষণার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির পদক্ষেপগুলো উপস্থাপন করছে। ড্যাফোডিল সফটওয়্যার (Daffodil Software): প্রতিষ্ঠানটির এআই-ভিত্তিক সমাধান যেমন ‘এআই প্রফেসর’, ‘সেন্ট্রাল এআই’, ‘আইইউএমএস (IUMS)’ এবং ‘১ কার্ড’ প্রদর্শন করছে, যা প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করে।

বিয়ার সামিট ২০২৬-এ অংশগ্রহণের মাধ্যমে ড্যাফোডিল কম্পিউটারস নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা, উন্নয়ন সহযোগী, বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি করছে। একই সঙ্গে গবেষণা, প্রযুক্তি স্থানান্তর, যৌথ উদ্ভাবন এবং শিল্প-একাডেমিয়া অংশীদারিত্বের নতুন সম্ভাবনাও সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা, গবেষণা, শিল্প এবং প্রযুক্তির সমন্বিত এই উদ্যোগ বাংলাদেশের সেমিকন্ডাক্টর ও উচ্চপ্রযুক্তি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দেশের তরুণদের ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় আরও দক্ষ করে তুলতে সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, ড. খলিলুর রহমান, মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপনে অংশগ্রহণের জন্য তিন দিনের সরকারী সফরে মালদ্বীপ পৌঁছেছেন।

দেশটির বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

২৫ থেকে ২৭ জুলাই এই সফর চলবে। সফরের অংশ হিসেবে ড. খলিলুর রহমান মালদ্বীপের রাষ্ট্রপতি, ড. মোহাম্মদ মুইজ্জুর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও, তিনি পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য, বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে দুই দেশের মধ্যে মতবিনিময় হবে।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর, এটি ড. খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর। এই সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ়তা প্রদান করবে এবং ভবিষ্যতে সহযোগিতাকে আরো উন্নত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাটোর সামরিক সদর দপ্তরে গুপ্তচরবৃত্তির সন্দেহে কানাডীয় ইন্টার্ন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


ন্যাটোর সামরিক সদর দপ্তরে গুপ্তচরবৃত্তির সন্দেহে কানাডীয় ইন্টার্ন গ্রেপ্তার

বেলজিয়ামে ন্যাটোর সামরিক কৌশলগত সদর দপ্তরে, ইন্টার্ন হিসেবে কর্মরত চীনা বংশোদ্ভূত এক কানাডীয় নারীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অফিসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) এই তথ্য জানিয়েছে।

প্রসিকিউটর অফিস জানায়, ওই নারীর বিরুদ্ধে তৃতীয় কোনো দেশের পক্ষে গুপ্তচরবৃত্তি করা এবং একটি অপরাধী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ রয়েছে। তবে, কর্তৃপক্ষ এটি জানায়নি যে তিনি কোন দেশের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়াও, তার নাম প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ জানায়, ন্যাটোর সুপ্রিম হেডকোয়ার্টার্স অ্যালাইড কমান্ড ইউরোপের (শেপ) কর্মকর্তাদের সন্দেহের ভিত্তিতে বেলজিয়ামের সামরিক গোয়েন্দা সংস্থা ও ফেডারেল পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার ওই নারীর বাসা এবং কর্মস্থলে তল্লাশি চালানো হয়। পরদিন শুক্রবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

বেলজিয়ামের মন্স শহরের কাছে অবস্থিত শেপ, ন্যাটোর সামরিক কৌশলগত সদর দপ্তর। এখান থেকেই জোটটির সামরিক কমান্ডাররা বিভিন্ন বৈশ্বিক অভিযান পরিকল্পনা ও পরিচালনা করেন এবং বিভিন্ন নিরাপত্তা হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া সমন্বয় করেন।

তবে ওই ইন্টার্নকে গ্রেপ্তারের ঘটনায় ন্যাটোর কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন শেপ। সংস্থাটির মুখপাত্র মার্টিন ও'ডোনেল বলেন, ন্যাটো বা শেপের অভিযানিক প্রস্তুতি, কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা কিংবা চলমান কোনো কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। শেপ স্বাভাবিকভাবেই তার দায়িত্ব পালন করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%