ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ফার্মা ও বিজনেস সেক্টরের ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে ঢাবিতে ক্যারিয়ার ওয়ার্কশপ


ফার্মা ও বিজনেস সেক্টরের ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে ঢাবিতে ক্যারিয়ার ওয়ার্কশপ

ফার্মা ও বিজনেস সেক্টরের ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়ে গেল।

ইন্টারন্যাশনাল সোসাইটি অব বাংলাদেশ-অ্যাফিলিয়েটেড মাইক্রোবায়োলজিস্টস (ISBM)-এর উদ্যোগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের আনোয়ারুল আজিম চৌধুরী লেকচার গ্যালারিতে দিনব্যাপী বিশেষ এই ক্যারিয়ার ওয়ার্কশপ হয়েছে। "ISBM Career Workshop: Pathway for Future Leaders in Pharma & Business" শীর্ষক এই আয়োজনের মূল হাতিয়ার ছিল তরুণ শিক্ষার্থীদের কর্পোরেট ও ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা।

আজকের এই কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫ জন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ISBM এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. মঞ্জুরুল করিম খান। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং পেশাজীবীদের কাছে কর্মশালার বিশেষজ্ঞ বক্তাদের শিক্ষাগত ও পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতা তুলে ধরেন।

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (BSM)-এর সম্মানিত প্রেসিডেন্ট ড. লতিফুল বারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান।

এই পর্বে বিশেষ বক্তব্য প্রদান করেন আইএসবিএম (ISBM)-এর বর্তমান সাধারণ সম্পাদক ড. ফখরুল মনোয়ার হোসেন। তিনি বাংলাদেশে সোসাইটির প্রথম একক এই কর্মশালাকে সফল করায় সকল আমন্ত্রিত বক্তা, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও উদ্যোক্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশব্যাপী মাইক্রোবায়োলজি সংশ্লিষ্ট সকল পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য অণুজীববিজ্ঞানের জয়যাত্রায় একসাথে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা ও টেকসই ক্যারিয়ার উন্নয়নমূলক ইভেন্ট আয়োজনের প্রতিশ্রুতি দেন।

দিনব্যাপী এই সেশনে দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস এবং কর্পোরেট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ জিএম ইসমাইল বাবলু তার দূরদর্শী প্রেজেন্টেশনে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ক্যারিয়ার গড়ার বাস্তবসম্মত রোডম্যাপ তুলে ধরেন। তিনি দেখান কীভাবে প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল (QC), কোয়ালিটি অ্যাসুরেন্স (QA) থেকে শুরু করে সেলস, প্রোডাক্ট ম্যানেজমেন্ট (PMD), এমনকি ক্লিনিক্যাল রিসার্চ ও রেগুলেটরি অ্যাফেয়ার্সের মতো বৈচিত্র্যময় ক্ষেত্রে মাইক্রোবায়োলজিস্টরা নেতৃত্ব দিতে পারেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শুধু সিজিপিএ (CGPA) নয়, বরং কর্পোরেট দুনিয়ায় সফল হতে হলে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি প্রোডাক্টিভিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, ইফেক্টিভ কমিউনিকেশন এবং সঠিক মানসিকতা বা 'অ্যাটিটিউড' অর্জন করা জরুরি।

আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (কোয়ালিটি) সুমনা লোহানী তার প্রেজেন্টেশনে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি অ্যাসুরেন্স ও কোয়ালিটি কন্ট্রোলের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বৈশ্বিক বাজারে বাংলাদেশি ওষুধের সুনাম বজায় রাখতে অণুজীববিজ্ঞানীদের ভূমিকা অপরিসীম এবং ফ্রেশ গ্র্যাজুয়েটদের টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (GMP) সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

ইন্টারসায়েন্স টেকনোলজির সিইও এম. এ. বাতেন তার বক্তব্যে কর্পোরেট সেক্টরে মাইক্রোবায়োলজির বাণিজ্যিক ও প্রায়োগিক দিকগুলো আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের জানান, শুধুমাত্র ল্যাবরেটরির গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে মার্কেটিং, সেলস এবং বিজনেস স্ট্র্যাটেজিতে নিজেদের দক্ষ করে তোলার পরামর্শ দেন এবং কীভাবে অণুজীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হওয়া যায়, তার একটি দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ 'সিভি রাইটিং' মাস্টারক্লাস পরিচালনা করেন Bdjobs.com-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী। তিনি একটি মানসম্মত ও পেশাদার সিভি তৈরির খুঁটিনাটি কৌশল ও ইন্টারভিউতে সফল হওয়ার বিভিন্ন টিপস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

আয়োজনের শেষ পর্বে উপস্থিত সকলকে সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করেন ড. সংগীতা আহমেদ। তিনি এই সফল আয়োজনের পেছনে অক্লান্ত পরিশ্রম করা ভলান্টিয়ার, সহযোগী প্রতিষ্ঠান এবং সর্বোপরি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত

দিনশেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অ্যাকাডেমিক শিক্ষার সাথে ইন্ডাস্ট্রির চাহিদার দূরত্ব কমিয়ে আনতে এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

এই ক্যারিয়ার ওয়ার্কশপ আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ISBM এর যুগ্ম সচিব ড. সংগীতা আহমেদ। এছাড়াও আয়োজক কমিটির অন্যান্য সদস্য ছিলেন ISBM ভাইস প্রেসিডেন্ট ড. মনজুরুল করিম খান (ঢাবি), বোর্ড অফ ডিরেক্টর মেম্বার ড. মিজানুর রহমান (NIH, USA), যুগ্মসচিব ফাহমিনা জামান মুনা (Toronto, Canada), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. নাদিয়া দীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জায়েদুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ড. সালমা আক্তার প্রমুখ। উল্লেখ্য যে, ISBM Fellow মুহাম্মদ নাজমুস সাকিব এই কর্মশালা আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা পরিস্থিতি সামাল দিতে চট্টগ্রামে সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


বন্যা পরিস্থিতি সামাল দিতে চট্টগ্রামে সেনা মোতায়েন

চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের প্রেক্ষিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

দুর্গত এলাকার পরিস্থিতি সম্পর্কে শুক্রবার (১০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ এবং বাঁশখালী এই ৪টি উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এর ফলস্বরূপ, এ সকল এলাকার প্রায় ৪ লাখ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হয়ে পড়েছেন। উদ্ভূত এই সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জামাদি মোতায়েন করেছে।

এছাড়া, ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফলস্বরূপ চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী এবং ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ওই উপজেলাগুলোতে ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী এই অঞ্চলগুলোতে আটকে পড়া মানুষদের জন্য নিরলসভাবে অনুসন্ধান ও উদ্ধার (Search and Rescue - SAR) কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধার অভিযান এবং ত্রাণ কার্যক্রম দ্রুত এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশন ইতোমধ্যে বন্যাদুর্গত এলাকায় ৩টি ক্যাম্প স্থাপন করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের মতোই দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বদ্ধপরিকর। দুর্গত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এমপির গাড়ি ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এমপির গাড়ি ভাঙচুর

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এরই মধ্যে জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাঙচুর হয়ে যায়।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরের থানার মোড় এলাকার উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনার মধ্যে কোনো হতাহতের খবর জানানো হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলা ডাকবাংলোর দ্বিতীয় তলায় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব অবস্থান করছিলেন। সেই সময় নিচে থাকা তাদের সমর্থকদের মধ্যে হঠাৎ করে একটি বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে বাকবিতণ্ডাটি সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষের কারণে এমপির গাড়িসহ তিনটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, ‘নতুন ইউএনওর সঙ্গে আলোচনা করার সময়ে একদল দুষ্কৃতকারী আমার গাড়ি ভাঙচুর করেছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’

তবে এ বিষয়টি নিয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘তিনটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার রংপুরে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


শনিবার রংপুরে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ করা, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ চার দফা দাবিতে আগামীকাল রংপুরে বিভাগীয় সমাবেশ আয়োজন করবে ১১ দলীয় জোট। আয়োজকরা জানিয়েছেন, সমাবেশকে ঘিরে সব শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে বিএনপি সরকার নির্বাচিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করছে না। তাই সারাদেশের মতো রংপুরেও চার দফা দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় জোট।

মাওলানা আব্দুল হালিম আরও উল্লেখ করেন, সমাবেশে উত্তরাঞ্চলের দুঃখ দুর্দশার পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনসহ ৪ দফা দাবি তুলে ধরা হবে ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে।

শনিবার রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম এমপি, মাওলানা মামুনুল হকসহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

সমাবেশে বিভাগের বিভিন্ন জেলা থেকে অন্তত ৫ লাখ নেতাকর্মীর অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানীসহ ১১ দলের জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী

জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রত্যেক নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) প্রধানমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী লেখেন, জনমিতিক সম্ভাবনাকে টেকসই উন্নয়নের শক্তিতে রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন, সর্বজনীন স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, পরিবার পরিকল্পনা কার্যক্রমের শক্তিশালীকরণ এবং নারী ও যুবসমাজের ক্ষমতায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি লেখেন, আমাদের উন্নয়ন-অভিযাত্রার অন্যতম লক্ষ্য হলো তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা। সে লক্ষ্যে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনাকে সমন্বিত করে সরকার বহুমাত্রিক উদ্যোগ বাস্তবায়ন করছে।

এ প্রেক্ষাপটে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আমি দেশবাসী, বিশেষ করে নবীন প্রজন্মকে দিবসটির চেতনা ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান জানাই।

‘এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এমন একটি প্রজন্মের ওপর, যারা হবে শিক্ষিত, দক্ষ, প্রযুক্তিবান্ধব, সুস্থ, মানবিক ও উদ্ভাবনী। তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার বিকাশে রাষ্ট্রকে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে তারা মানসম্মত শিক্ষা গ্রহণ করবে, কর্মসংস্থানের সুযোগ পাবে, উন্নত স্বাস্থ্যসেবা লাভ করবে এবং নিজেদের ইচ্ছা, সক্ষমতা ও মূল্যবোধের ভিত্তিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুখী পরিবার গড়ে তুলতে পারবে।

আজকের তরুণরাই তথ্য-প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির প্রধান শক্তি জানিয়ে তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ, যেখানে প্রত্যেক তরুণ-তরুণী যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে দেশীয় ও বৈশ্বিক শ্রমবাজারে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখবে এবং জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।

‘আমরা বিশ্বাস করি, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং উন্নত স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত হলে তরুণরা আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে পারবে এবং দায়িত্বশীল পরিবার গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও সচেতন ভূমিকা রাখতে সক্ষম হবে,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান জানান, একটি উন্নত জাতি গঠনের পূর্বশর্ত হলো সুস্থ জনগোষ্ঠী। সেই লক্ষ্য অর্জনে সরকার সবার জন্য সহজলভ্য, মানসম্মত ও জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরো কার্যকর করা, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে। এ সমন্বিত প্রচেষ্টাই ভবিষ্যতের স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি সুদৃঢ় করবে।

‘তবে বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব এবং অপুষ্টির মতো চ্যালেঞ্জ এখনো আমাদের তরুণ প্রজন্মের বিকাশ ও অগ্রযাত্রার পথে বড় বাধা হয়ে রয়েছে। এসব সমস্যা শুধু একজন কিশোরী বা একটি পরিবারের নয়; এগুলোর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে মানবসম্পদ উন্নয়ন, শিক্ষার ধারাবাহিকতা, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশুর স্বাস্থ্য এবং জাতীয় উৎপাদনশীলতার ওপর। এ কারণে সরকার বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পুষ্টি উন্নয়ন এবং জীবনদক্ষতাভিত্তিক শিক্ষা ও সেবা জোরদারে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে,’ বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও লেখেন, আমার দৃঢ় বিশ্বাস, প্রত্যেক তরুণ-তরুণী যদি সুস্থ, শিক্ষিত, দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে বেড়ে ওঠার সমান সুযোগ পায়, তবে তারাই আগামী দিনের সম্ভাবনাময়, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আসুন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রত্যেক তরুণের আশা, আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বাস্তবে বিকশিত হবে এবং একটি নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক ভবিষ্যৎ নির্মাণে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। আমি বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%