ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মক্কা-মদিনা ছাড়া সউদীর পুরো আকাশসীমায় বিমান চলাচলে ‘শেষ সতর্কবার্তা’ হুতিদের


মক্কা-মদিনা ছাড়া সউদীর পুরো আকাশসীমায় বিমান চলাচলে ‘শেষ সতর্কবার্তা’ হুতিদের

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি সউদী আরবের আকাশসীমাকে নিজেদের সামরিক অভিযান হিসেবে ঘোষণা করে, সেখানে বিমান পরিচালনা না করার জন্য বিশ্বব্যাপী এয়ারলাইন্স বা বিমান সংস্থাগুলোকে সর্বশেষ সতর্কবার্তা জারি করেছে। পাশাপাশি, তারা সউদী আরবের রাজধানী রিয়াদে অবস্থিত 'কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে' একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।

হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনেছে এবং বিমানবন্দর পরিচালনা সাময়িকভাবে ব্যাহত হয়েছে। তবে, সউদী কর্তৃপক্ষের পক্ষ থেকে হুতিদের এই সাম্প্রতিক হামলার দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা তথ্য নিশ্চিত করা হয়নি।

ইয়াহিয়া সারি আরও বলেন, সউদীর আকাশসীমা বর্তমানে তাদের সামরিক অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, তাই আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সেখানে ফ্লাইট পরিচালনার পরিণাম সম্পর্কে তারা 'শেষবারের মতো' সতর্ক করছেন। তিনি স্পষ্ট করেন যে, মক্কা ও মদিনার মতো "পবিত্র স্থানসমূহের" আকাশসীমা এই সতর্কবার্তার আওতামুক্ত থাকবে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন চান্দিনার সাগর

সউদী আরব এই একই বিমানবন্দরে সপ্তাহান্তে হওয়া একটি হামলার কথা স্বীকার করার কয়েক ঘণ্টার মধ্যেই হুতিদের এই কড়া হুঁশিয়ারি সামনে এসেছে। ওই হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।

এদিকে, বিমানবন্দর ও আকাশসীমায় হুতিদের ক্রমাগত হুমকির মুখে বুধবার সউদী আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে রিয়াদস্থ মার্কিন মিশন। তারা সতর্ক করেছে যে, উদ্ভূত পরিস্থিতিতে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণ সূচিতে মারাত্মক বিঘ্ন ঘটতে পারে।

মার্কিন মিশনের বিবৃতিতে বলা হয়, সউদী আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং বেসামরিক বিমানবন্দরসহ সামগ্রিক আকাশসীমার ওপর হুতিদের প্রকাশ্যে দেওয়া হুমকির বিষয়টি মাথায় রেখে সব মার্কিন নাগরিককে সর্বোচ্চ সতর্কতায় থাকার অনুরোধ করা হচ্ছে। হুতিরা সউদী আরবে হামলা চালিয়ে আসছে, যার মধ্যে বেসামরিক বিমানবন্দরও রয়েছে এবং এই সামরিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মার্কিন নাগরিকদের যেকোনো সময় ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ বা যাতায়াত ব্যাহত হওয়ার বিষয়ে সচেতন থাকা উচিত। সংশ্লিষ্ট এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে সরাসরি আপনার ফ্লাইটের আপডেট জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও যোগ করা হয়, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে সউদী আরবে কর্মরত মার্কিন সরকারের কর্মকর্তা-কর্মচারীদের ইয়েমেন সীমান্ত থেকে ২০ মাইলের মধ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া জিজান, আসির, নাজরান প্রদেশ এবং কাতিফ, ইয়ানবু ও তাইফ শহরে ভ্রমণের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হবে। সাধারণ মার্কিন নাগরিকদেরও ইয়েমেন সীমান্তের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: সৌদি-হুথি সংঘাত সমাধানে সহযোগিতার জন্য প্রস্তুত ইরান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিউলের চিকিৎসা সাহায্য পাঠানোর পরিকল্পনাকে ‘রাজনৈতিক উসকানি’ বললেন কিম জং উনের বোন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ এম


সিউলের চিকিৎসা সাহায্য পাঠানোর পরিকল্পনাকে ‘রাজনৈতিক উসকানি’ বললেন কিম জং উনের বোন

দক্ষিণ কোরিয়া চিকিৎসা সরঞ্জাম সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে উত্তর কোরিয়াকে। তবে, সিউলের এই উদ্যোগকে ‘রাজনৈতিক উসকানি’ এবং ‘সার্বভৌমত্বের চরম লঙ্ঘন’ হিসেবে চিহ্নিত করেছে পিয়ংইয়ং। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উত্তর কোরিয়ার প্রভাবশালী নেত্রী এবং কিম জং উনের বোন কিম ইয়ো জং এক কঠোর বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সহায়তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেন, সিউলের কাছ থেকে সহায়তা গ্রহণ করা কিংবা আন্তঃকোরীয় সম্পর্কের প্রকৃতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। কিম আরও জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান শত্রুভাবাপন্ন সম্পর্ক এবং দক্ষিণ কোরিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তর কোরিয়া সিউলের সাথে আলোচনা করার প্রয়োজনও অনুভব করছে না।

সাম্প্রতিক সময়ে দুই কোরিয়ার সম্পর্কের মধ্যে তীব্র টানাপড়েন চলাকালীন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে সিউলের সব প্রস্তাবকে সরাসরি নাকচ করে দেওয়ার বার্তাটি নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৭ এম


কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

কুমিল্লা, ৮ অক্টোবর, ২০২৬ : ‘আপনার চোখকে ভালোবাসুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়। চোখের যত্ন এবং দৃষ্টি শক্তি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে র‌্যালিতে জেলার বিভিন্ন চক্ষু চিকিৎসকগণ অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) কুমিল্লা শাখার উদ্যোগে নগরীর ঝাউতলা এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়। পরে এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালির পর টাউন হল মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, চোখের সুস্থতা রক্ষায় নিয়মিত সচেতনতা এবং সময়মতো চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি। চোখের ছোট খাটো সমস্যাকেও অবহেলা করলে পরবর্তীতে তা জটিল আকার ধারণ করতে পারে। বিশেষ করে শিশুদের দৃষ্টিজনিত সমস্যা দ্রুত শনাক্ত করা গেলে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রেই জটিলতা এড়ানো সম্ভব।

বক্তারা আরও বলেন, ‘আপনার চোখকে ভালোবাসুন’-এই বার্তা শুধুমাত্র বিশ্ব দৃষ্টি দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের চোখের যত্নের বিষয়ে সচেতন হতে হবে। দৃষ্টি শক্তির কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিয়মিত চোখ পরীক্ষা করানোর ওপরও গুরুত্ব আরোপ করেন তারা।

সভায় বক্তব্য রাখেন ওএসবি কুমিল্লার উপদেষ্টা প্রফেসর ডা. জামাল নিজাম উদ্দিন আহামেদ, সভাপতি প্রফেসর ডা. মো. বেলাল, সাধারণ সম্পাদক ডা. এ এম আনিছুর রহমান, প্রফেসর ডা. মিজানুর রহমান, প্রফেসর ডা. নাজমুস সাদাত পিলু, প্রফেসর ডা. মোস্তফা কামাল মজুমদার, ডা. হাবিবুর রহমান, ডা. জিয়া উদ্দিন শিকদার, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. আশিকুর রহমান ভূঁঞা প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন ১২ অক্টোবর শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৮ এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন ১২ অক্টোবর শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২৩ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও গবেষকরা আগামী ১২ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে নিবন্ধন করার সুযোগ পাবেন। নিবন্ধনের শেষ সময় ১২ নভেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা নিবন্ধনের সুযোগ পাবেন।

এমবিএ পরীক্ষায় ২০১৩ থেকে ২০২২, বিএড অনার্সে ২০১৪ থেকে ২০২৩, বিএসসি ইন ইসিইতে ২০১২ থেকে ২০২৩ এবং এমএসসি ইন সিএসইতে ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।

বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা নিবন্ধন করতে পারবেন। একইভাবে বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা অংশ নিতে পারবেন। অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরা নিবন্ধনের সুযোগ পাবেন।

এছাড়া বিএসসি অনার্স ইন এফডিটি, বিএসসি অনার্স ইন এএমটি, বিএসসি অনার্স ইন কেএমটি এবং এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।

মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে ২০১৬ থেকে ২০২৩, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে ২০২০ থেকে ২০২২, এমপিএডে ২০২০ থেকে ২০২৩ এবং এমএসএডে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা নিবন্ধনের সুযোগ পাবেন। এছাড়া অন-ক্যাম্পাস এমএএস/এএমবিএতে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণ এবং এমফিল/পিএইচডি অ্যাওয়ার্ডপ্রাপ্ত ২০১৬ থেকে ২০২৫ সালের গবেষকরাও সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি ৪ হাজার টাকা অথবা ৪০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রতিটি সনদের জন্য ৮০০ টাকা অথবা ১০ মার্কিন ডলার সনদ ফি দিতে হবে। তবে ইতোমধ্যে মূল সনদ গ্রহণ করে থাকলে সনদ বাবদ কোনো ফি দিতে হবে না।

নিবন্ধন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। পেমেন্টের জন্য সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করা যাবে। মাস্টারকার্ড, ভিসা, অ্যামেক্স ও নেক্সাসসহ বিভিন্ন কার্ডে পেমেন্টের সুযোগ রয়েছে।

নিবন্ধন-সংক্রান্ত সহযোগিতার জন্য ০১৩৪৭-৫৫২১৫১-৭ এবং পেমেন্ট-সংক্রান্ত সহযোগিতার জন্য ০১৩৪৭-৫৫২১৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে। সহযোগিতার সময় সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট। এছাড়া [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, সমাবর্তন অনুষ্ঠানের সুনির্দিষ্ট সময়, ভেন্যু ও অনুষ্ঠানসূচি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ঝুঁকি বাড়াচ্ছে পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয় ভবন: শিক্ষা ব্যাহত, আতঙ্কে শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৮ এম


কাউখালীতে ঝুঁকি বাড়াচ্ছে পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয় ভবন: শিক্ষা ব্যাহত, আতঙ্কে শিক্ষার্থীরা

পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের ১০ নম্বর আমড়াজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই দাঁড়িয়ে আছে একটি জরাজীর্ণ ও পরিত্যক্ত ভবন। ঝুঁকিপূর্ণ এই পুরাতন ভবনটির কারণে একদিকে যেমন বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে আলো-বাতাস বঞ্চিত হয়ে অন্ধকারাচ্ছন্ন থাকছে নতুন ভবনের একটি বড় অংশ। এছাড়া খেলার মাঠটি সংকুচিত হয়ে পড়ায় খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরাতন ভবনটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পরিত্যক্ত স্থানটি মশা-মাছি, বিভিন্ন জীবাণু এবং বিষাক্ত সাপের প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে; বর্ষা মৌসুমে এ উপদ্রব আরও বাড়ে। স্থানীয় অধিবাসীরা জানান, রাতের বেলা নির্জনতার সুযোগ নিয়ে পরিত্যক্ত ভবনটিতে বখাটেদের আড্ডা বসে এবং এটি মাদক সেবনসহ নানা অপকর্মের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। পাশাপাশি মাঠের ভেতরের অযাচিত গাছপালার কারণেও শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ সীমিত হয়ে পড়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন ও শাহরিয়া জানায়, আমাদের মাঠ ছোট হয়ে গেছে, আমরা ঠিকমতো খেলাধুলা করতে পারি না। পুরাতন ভবনের ভেতর বিষাক্ত সাপ আর পোকা-মাকড়ের ভয়ে আমরা সবসময় আতঙ্কে থাকি।
বিদ্যালয় পরিচালন কমিটির (এমএমসি) সদস্য সাথী ইসলাম এবং অভিভাবক রফিক হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবনটির কারণে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। সন্ধ্যার পর এটি বখাটেদের আড্ডা ও গাঁজাসহ নানা অপকর্মের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়। আমরা দ্রুত এটি অপসারণের দাবি জানাচ্ছি।
বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও ঝুঁকি নিয়ে প্রধান শিক্ষক সান্তনা চক্রবর্তী বলেন,
বিদ্যালয়ের সামনের ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা অফিসকে লিখিতভাবে জানানো হয়েছে। এটি সামনে থাকায় নতুন ভবনের সৌন্দর্য নষ্ট হচ্ছে, শ্রেণিকক্ষে আলো-বাতাস ঢুকছে না এবং মাঠও ছোট হয়ে গেছে। ভবনটি অপসারণ করা সম্ভব হলে মাঠের পরিধি বাড়বে, সৌন্দর্য বৃদ্ধিতে ফুলের বাগান করা যাবে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে খেলাধুলার সুযোগ পাবে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান জানান,
বিষয়টি আমি অবগত হয়েছি। উপজেলা মাসিক সমন্বয় সভায় এই পুরাতন ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণের বিষয়ে আলোচনা করা হবে এবং অপসারণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%