০৪:৩৮ পি.এম
বাগেরহাটের মোংলায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার দিগরাজের কবিরাজ বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: কাউখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী যাত্রীবাহী বাস আরমান এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-১৫-৯৩৫৭) এর সাথে মোংলা হতে গ্যাসভর্তি করে খুলনাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-০৯৫৮) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা এবং মোংলা বন্দর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা আহতদের উদ্ধার করে। আহত যাত্রীদের উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোংলা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এমরান হোসেন জানিয়েছেন, আহত এক হেলপার ও এক যাত্রীকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরো কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএসআরএমের নম্বরবিহীন কন্টেইনার লরির অবাধ চলাচল, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন