ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ ঘোষ


আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ ঘোষ

বিশ্বনাথ ঘোষের স্বপ্ন শুরুর আগেই শেষ হয়ে গেল। আসিয়ান কাপের মঞ্চে অংশগ্রহণ করতে পারছেন না এই ডিফেন্ডার। তার চোট স্বপ্নটিকে ভেঙে চুরমার করে দিয়েছে।

বাংলাদেশও এই ঘটনায় একটি ধাক্কা খেয়েছে। আসিয়ান কাপে অংশগ্রহণের জন্য বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রস্তুতি নিচ্ছিলেন প্রাথমিক স্কোয়াডে থাকা বিশ্বনাথ। কিন্তু নিবিড় অনুশীলনের সময় তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

বিশ্বনাথ এর আগে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। গত মার্চে ভিয়েতনামের বিরুদ্ধে তিনি ফিরেছিলেন, কিন্তু ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

আসিয়ান কাপ আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে। ইন্দোনেশিয়া ও হংকংয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট ৫ অক্টোবর শেষ হবে। বাংলাদেশ আগামী ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়বে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের

আন্তর্জাতিক ডেস্ক

​কাউখালী প্রতিনিধি

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের

পিরোজপুরের কাউখালীতে সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক'-এর নেটওয়ার্ক বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সীমাহীন সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যাপ্ত নেটওয়ার্ক টাওয়ার না থাকা এবং কারিগরি ত্রুটির কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় ব্যবহারকারীরা।
গ্রাহকদের অভিযোগ, উপজেলার বেশিরভাগ এলাকাতেই টেলিটকের নেটওয়ার্ক সিগন্যাল অত্যন্ত দুর্বল। অনেক সময় কথা বলতে বলতে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার কোথাও কোথাও কল স্থাপন করাই অসম্ভব হয়ে পড়ে। মোবাইল ইন্টারনেটের অবস্থা আরও করুণ। ফোর-জি তো দূরের কথা, থ্রি-জি সেবা পেতেও চরম বেগ পেতে হয়।
কাউখালী সদরের স্থানীয় ব্যবসায়ী মোঃ সানাউল্লাহ বলেন, আমরা চাই দেশের টাকা দেশেই থাকুক। এই চিন্তাধারা থেকে টেলিটক সিম ব্যবহার শুরু করেছিলাম। কিন্তু দুর্বল নেটওয়ার্কের কারণে জরুরি ব্যবসায়ী যোগাযোগ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বারবার কল ড্রপ ও ধীরগতির ইন্টারনেটের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও টেলিটক নিয়মিত ব্যবহার করতে পারছি না।
আর এক ব্যবসায়ী মেহেদী জানান, টেলিটকের নিজস্ব কোন টাওয়ার নেই, তারা উপজেলার দুর্বল টিএনটি টাওয়ার ব্যবহার করে। এছাড়া উপজেলা পর্যায়ে কোন সার্ভিস সেন্টার নেই। কোন সমস্যা হলে পিরোজপুর অথবা বরিশাল যেতে হয়।
উপজেলার এক কলেজ শিক্ষার্থী জসীম উদ্দীন জানান, সরকারি চাকরির আবেদন, ভর্তি পরীক্ষা কিংবা বিভিন্ন ডিজিটাল সেবার ফি জমা দিতে টেলিটক সিম প্রয়োজন হয়। কিন্তু কাউখালীতে নেটওয়ার্ক এতটাই দুর্বল যে অনেক সময় জরুরি কাজের সময় সিম সচলই করা যায় না। আমরা চাই সরকারি এই অপারেটরটিকে সব ধরনের সুযোগ-সুবিধার আওতায় আনা হোক।
স্থানীয় সচেতন মহলের মতে, বেসরকারি মোবাইল অপারেটরগুলো প্রতি বছর দেশ থেকে মোটা অঙ্কের লভ্যাংশ নিয়ে যায়। অথচ টেলিটক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হওয়ায় এর অর্জিত রাজস্ব দেশের অভ্যন্তরীণ উন্নয়ন ও জনকল্যাণে ব্যবহৃত হয়। টেলিটকের সঠিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বেসরকারি অপারেটরগুলোর চেয়েও শক্তিশালী নেটওয়ার্ক কাভারেজ গড়ে তোলা গেলে দেশের অর্থ দেশেই রাখা সম্ভব।
এ বিষয়ে কাউখালীর সাধারণ গ্রাহকদের জোর দাবি, অনতিবিলম্বে কাউখালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টেলিটকের উচ্চক্ষমতাসম্পন্ন বিটিএস টাওয়ার স্থাপন করতে হবে। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ রূপকল্পের সুবিধা সবস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সরকারি এই সংযোগকে অগ্রাধিকার দিয়ে শক্তিশালী ও আধুনিক সেবার আওতায় আনার জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় অধিবাসীরা। এ ব্যাপারে টেলিটক বিভাগের সাথে যোগাযোগ করে জানা যায়, সমস্যা সম্পর্কে তারা অবগত আছে, কাউখালীতে নিজস্ব টাওয়ার দেওয়ার পরিকল্পনা আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবি পার্টির দাবি: মালয়েশিয়ায় সব এজেন্সিকে স্বচ্ছ প্রতিযোগিতার ভিত্তিতে কাজের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


এবি পার্টির দাবি: মালয়েশিয়ায় সব এজেন্সিকে স্বচ্ছ প্রতিযোগিতার ভিত্তিতে কাজের সুযোগ

মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ দেওয়ার দাবি তুলেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দলটি একই সঙ্গে সরকারের নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে শ্রমিকদের কাছ থেকে কোনো অর্থ না নেওয়ার এবং অভিবাসন ব্যয় কমানোর দাবি জানায়।

আজ সোমবার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবীর মিলনায়তনে ‘মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : সিন্ডিকেট, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক একটি মুক্ত আলোচনা সভায় বক্তারা এসব দাবি করেন।

এবি পার্টি অভিযোগ করে যে, ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’ বলে মন্তব্য করেন বক্তারা।

 

সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, যিনি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানের সঞ্চালনায় আলোচনা করেন।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান প্রফেসর ড. আবু আহমেদ, পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব নুরুল আমিন ও ফখরুল ইসলাম এবং সাংবাদিক রাজীব আহমদ।

সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “একটি রিক্রুটিং এজেন্সিকে লাইসেন্স দেওয়ার আগে সরকার নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও প্রক্রিয়া সম্পন্ন করে। এত যাচাই-বাছাইয়ের পর লাইসেন্স দেওয়ার পর যদি সেই এজেন্সিগুলো কাজই করতে না পারে, তাহলে লাইসেন্স দেওয়ার অর্থ কী?” তিনি দাবি করেন যে, স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সব লাইসেন্সধারী এজেন্সিকে কাজের সুযোগ দিতে হবে এবং সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে কোনো টাকা নেওয়া যাবে না।

 

তিনি আরও বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচিত। শ্রমিকদের স্বার্থে সিন্ডিকেটনির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে এসে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিদেশে যাওয়ার আগে শ্রমিকদের সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জেনে-বুঝে এবং যথাযথভাবে যাচাই করে প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে।” তিনি উল্লেখ করেন যে, অনেক এজেন্সি ইতিমধ্যে ভাইভা নেওয়া শুরু করেছে।

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট সব পক্ষকে শ্রমিকদের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, “৫ আগস্টের আন্দোলনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা আন্দোলনে অংশ নিয়েছেন এবং রেমিট্যান্স পাঠানো বন্ধ রেখে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন।”

 

তিনি বলেন, শ্রমিকরা বিদেশে গিয়ে ঘাম ঝরিয়ে অর্থ উপার্জন করে দেশে পাঠান। অথচ ধনীদের সন্তানরা বিদেশে পড়তে গিয়ে দেশের অর্থ বিদেশে নিয়ে যান। গরিবের সন্তানরা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করেন।

শ্রমিকদের কষ্টার্জিত অর্থ যথাযথভাবে ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোকেও শ্রমিকদের স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ৫ আগস্টের আকাঙ্ক্ষা অনুযায়ী সিন্ডিকেটমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আইসিবির চেয়ারম্যান প্রফেসর ড. আবু আহমেদ বলেন, “নির্দিষ্ট ২৫টি কম্পানির মধ্যে জনশক্তি রপ্তানির সুযোগ সীমাবদ্ধ না রেখে এটি উন্মুক্ত করা হলে প্রতিযোগিতা বাড়বে এবং শ্রমিকদের বিদেশ যাওয়ার খরচ কমবে।”

তিনি বলেন, “ধান্দাবাজদের” দেশ থেকে দূর করতে হবে। শ্রমিকরা যাতে সহজে, স্বচ্ছ প্রক্রিয়ায় এবং কম খরচে বিদেশ যেতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে।

 

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “প্রবাসী শ্রমিকরা সামান্য আয়ের জন্য অসহনীয় কষ্ট করেন। অথচ অনেক ক্ষেত্রে তাদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ন্যূনতম মানবিকতাও দেখা যায় না।”

তিনি বলেন, “প্রবাসী শ্রমিকদের মানুষ হিসেবে না দেখে পণ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। রেমিট্যান্স যোদ্ধা বলে শুধু গর্ব করলেই হবে না, তাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।”

দাতু আমিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের খবরের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ব্যাখ্যা দাবি করে ফুয়াদ বলেন, প্রবাসীদের নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না।

তিনি আরো বলেন, ২৫ কম্পানির সিন্ডিকেট অবিলম্বে বাতিল করতে হবে। কম খরচে, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় শ্রমিক পাঠানোর ব্যবস্থা করতে হবে।

 

পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, দেশের শ্রমিকরা জমি বিক্রি করে বিদেশে যান এবং অমানবিক পরিশ্রম করে দেশে অর্থ পাঠান। মালয়েশিয়াতেও বাংলাদেশি শ্রমিকরা কঠোর পরিশ্রম করছেন।

তিনি অভিযোগ করেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোকে কেন্দ্র করে আবারও পুরনো সিন্ডিকেট সক্রিয় করা হয়েছে। কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কিভাবে ১৭টি কম্পানিকে অন্তর্ভুক্ত করা হলো, তার জবাব দিতে হবে।

“জনগণের সরকার হলে কেন সিন্ডিকেটের কাছে মাথানত করতে হবে? নেপাল ও ফিলিপাইন নিজেদের অবস্থান থেকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারলে বাংলাদেশ কেন পারবে না?”—বলেও প্রশ্ন তোলেন তিনি।

বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আওয়ামী লীগ আমলে গড়ে ওঠা সিন্ডিকেট এখনো বহাল থাকা অত্যন্ত দুঃখজনক।

 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। বর্তমান সরকার সিন্ডিকেট ভেঙে দেবে, এমন প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি। বরং বর্তমান নীতিমালায় সিন্ডিকেট আরো শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বায়রার সাবেক যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের সন্তান হিসেবে তিনি আশা করেন, প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করবেন এবং অতীতের সিন্ডিকেট ভেঙে দেবেন।

সাংবাদিক রাজীব আহমেদ মালয়েশিয়ার শ্রমবাজার, গণমাধ্যমে সিন্ডিকেটের কার্যক্রম এবং প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্যে এবি পার্টির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুল ওয়াহাব মিনার বলেন, জীবিকার তাগিদে মানুষ এক দেশ থেকে অন্য দেশে যায়। মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সুযোগ তৈরি করলেও পুরনো সিন্ডিকেট আবার সক্রিয় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি শ্রমিকদের স্বার্থে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান ও শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম ড. শাহেদুল ইসলাম, যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন, ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ, ঢাকা উত্তর মহানগরের সদস্যসচিব সামিউল ইসলাম সবুজ এবং দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, মশিউর রহমান মিলু, নারী উন্নয়ন বিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক মিয়া সুলতান আরিফ ও প্রবাসী নেতা নুরুন্নবী নয়ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত-১ :আহত পাঁচ

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


‎ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত-১ :আহত পাঁচ

‎‎ময়মনসিংহের ত্রিশালের কালির বাজার টু গফরগাঁও পাকা রাস্তার কানিহারী ইউনিয়নের তিরখী মোড় সড়কে দুর্ঘটনায় ট্রাক ও সিএনজি চালক জসিম (৩৮) ঘটনাস্থলেই নিহত হয় ও সিএনজির ৫ জন অজ্ঞাত যাত্রী আহত হয়েছে।
‎
‎ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১২টার দিকে
‎কালির বাজার টু গফরগাঁও পাকা রাস্তার কানিহারী ইউনিয়নের তিরখী মোড় সড়কে দুর্ঘটনায় ট্রাক ও সিএনজি মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক জসিম (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। আহত অজ্ঞাত ২জন মহিলা ও ৩ জন পুরুষ হয়। এলাকাবাসি ও উপজেলা ফায়ারসার্ভিস
‎সহযোগিতায় দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
‎
‎ত্রিশাল থানা এস আই মো: জাকিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক রয়েছে।
‎
‎ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাই। দুর্ঘটনাস্থলেই  একজন নিহত হয়েছেন। নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক ভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
‎
‎ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান, দুর্ঘটনা স্থানেই  সিএনজি চালক নিহত হয় এবং আহত অন্য যাত্রীদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেরিল্যান্ডে ‘শয়তানের’ আঘাতে ২ মাসের মেয়ের মৃত্যুর দাবি বাবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


মেরিল্যান্ডে ‘শয়তানের’ আঘাতে ২ মাসের মেয়ের মৃত্যুর দাবি বাবার

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশ তার বাবা ও মাকে গ্রেপ্তার করেছে। শিশুটির মাথা ও মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়া গেছে এবং মাথার খুলিতে একাধিক ভাঙা অংশ দেখা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শিশুটির বাবা অস্কার পিনেদা অভিযোগ করেছেন, ‘শয়তান দরজা দিয়ে শিশুটিকে আঘাত করেছে’। তবে তদন্তকারীরা শিশুটির শরীরে পাওয়া আঘাতের ধরন ও মাত্রা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। ২১ বছর বয়সী অস্কার পিনেদা এবং তার স্ত্রী কাতেরিন মোনসন-আলভারাদোর বিরুদ্ধে শিশু নির্যাতন, হামলা এবং বেপরোয়া আচরণের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বাল্টিমোর পুলিশ জানায়, দুই মাস বয়সী আইদা মিকেয়া মোনসন আলভারাদোর মৃত্যুর ঘটনায় দম্পতির বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় মাত্রার শিশু নির্যাতন, প্রথম ও দ্বিতীয় মাত্রার হামলা এবং বেপরোয়া ঝুঁকি তৈরির অভিযোগ রয়েছে।

 

ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে আরও গুরুতর, এমনকি হত্যার অভিযোগ আনা হতে পারে বলেও পুলিশ জানিয়েছে। বুধবার শিশুটিকে বাল্টিমোরের হারবার হাসপাতালে নেওয়া হয়। ওই সময় তার দুই চোখ এবং চোয়ালের চারপাশে গুরুতর কালশিটে দাগ দেখা যায়। চিকিৎসকেরা এসব আঘাতকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেন। পরবর্তীতে পরীক্ষায় শিশুটির মাথা ও মস্তিষ্কে গুরুতর আঘাত ধরা পড়ে। তার মাথার খুলির বিভিন্ন অংশও ভাঙা ছিল। চিকিৎসকেরা আরও দেখতে পান, মস্তিষ্কের সামনের অংশে এবং মস্তিষ্কের একটি আবরণীর নিচে রক্তক্ষরণ হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে প্রথম পরীক্ষার সময় এসব গুরুতর আঘাত ধরা পড়েনি।

হাসপাতালের চিকিৎসকেরা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তদন্তের সময় শিশুটির বাবা পুলিশকে জানান, অতিপ্রাকৃত কোনো শক্তির কারণে অথবা ‘শয়তান দরজা দিয়ে শিশুটিকে আঘাত করায়’ তার মেয়ে আহত হয়েছে। তবে বাবা-মায়ের দেওয়া বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। শুক্রবার আদালতে শুনানির সময় একজন প্রসিকিউটার জানান, শিশুটির মা তদন্তকারীদের জানিয়েছেন, তাদের দুই বছর বয়সী ছেলে প্রায়ই বিছানার ওপর লাফালাফি করত। তার কারণে শিশুটি বিছানা থেকে মেঝেতে পড়ে যায় বলে মা দাবি করেছেন।

 

তবে প্রসিকিউটারের ভাষ্য অনুযায়ী, শিশুটির শরীরে যে ধরনের এবং যতটা গুরুতর আঘাত পাওয়া গেছে, তা শুধু একবার বিছানা থেকে পড়ে যাওয়ার কারণে হয়েছে বলে মনে হয় না। পুলিশ জানায়, বুধবার শিশুটির মা তাকে হাসপাতালে নিয়ে যান। এর আগে শিশুটি কোনো সাড়া দিচ্ছিল না। পুলিশকে ওই নারী প্রথমে জানান, শিশুকে খাবার খাওয়ানোর পর বিছানায় উপুড় করে শুইয়ে রাখা হয়েছিল। ওই অবস্থায় শিশুটি সাড়া দেওয়া বন্ধ করে দেয়। পরে তদন্তকারীদের কাছে মা বলেন, হাসপাতালে নেওয়ার সময় শিশুটিকে ‘ঠান্ডায় জমে যাওয়া এবং ভয়ে হতবাক’ অবস্থায় দেখাচ্ছিল।

তদন্তকারীদের কাছে বাবা ও মা দুজনেই স্বীকার করেছেন, ৬ সেপ্টেম্বর তারা শিশুটির শরীরে কালশিটে দাগ দেখতে পেয়েছিলেন। পরদিন, অর্থাৎ ৭ সেপ্টেম্বর, শিশুটি বমি করতে শুরু করে। তবে শিশুটি বুধবার সাড়া দেওয়া বন্ধ করার আগ পর্যন্ত তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়নি বলে তদন্তকারীদের জানিয়েছেন তারা। পুলিশ ও প্রসিকিউটরদের অভিযোগ, শিশুটির শরীরে আগে থেকেই আঘাতের চিহ্ন থাকার পরও তাকে চিকিৎসা দেওয়া হয়নি।

 

অস্কার পিনেদা ও কাতেরিন মোনসন-আলভারাদো দুজনই গুয়াতেমালার নাগরিক। আদালতে প্রসিকিউটাররা তাদের জামিন না দেওয়ার পক্ষে যুক্তি দেন। তাদের দাবি, ওই দম্পতির ‘চরমভাবে পালিয়ে যাওয়ার ঝুঁকি’ রয়েছে। আদালত তাদের জামিন ছাড়াই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%