ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী


রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই হচ্ছে চ্যালেঞ্জ।

তিনি মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেখানে এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনটির আয়োজন করেছে।

আরও পড়ুন: ২০ হাজারে মা ইলিশ নিধনের টোকেন বিক্রি করছে নৌপুলিশ

সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।’

তিনি আরো বলেন, ‘যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’

সম্মেলনে রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনা আরো কার্যকর করা এবং দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: ‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’ পোস্ট করা এসিল্যান্ড এখন কেমন আছেন?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৩ এম


সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা

বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে মৌসুমী নিম্নচাপটি অবস্থান করছে। এই নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে। আরও উল্লেখযোগ্য হলো, এটি ক্রমান্বয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে।

তবে, এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য খুব বেশি রয়েছে, যা কারণে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৭ এম


হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে।

এক বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মামলা জট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ।

তিনি আরো বলেন, ‘পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ শুধু বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে না, বরং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরো সুদৃঢ় করবে।’

আরো জানা যায়, প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ কার্যক্রমের মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি হওয়া আসলে একটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক অর্জন। বিশেষভাবে, একদিনে ৫ হাজার ৪০৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হওয়া অত্যন্ত প্রশংসনীয় এবং উল্লেখযোগ্য।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মামলার জট নিরসনে এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগের জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্টের প্রশাসন ধন্যবাদ ও প্রশংসার দাবিদার।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রধান বিচারপতির নেতৃত্বে এ ধরনের আরো কার্যকর ও যুগোপযোগী উদ্যোগ প্রত্যাশা করি। দ্রুত মামলা নিষ্পত্তি হোক, বিচারপ্রার্থীদের অপেক্ষার অবসান ঘটুক, মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আরো সহজ, দ্রুত ও কার্যকর হোক।’

অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে দ্রুত মামলা নিষ্পত্তিতে সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে উল্লেখ করেন মো. রুহুল কুদ্দুস কাজল।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গত ১৩ আগস্ট বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৫ হাজার ৪০৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।

এতে ১২ কার্যদিবসে মোট ৫৫ হাজার ৭৩০টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। সম্প্রতি পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর, এ পর্যন্ত পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং পুরাতন রিট মামলা মিলিয়ে মোট ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি হয়েছে।

বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচারব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির জন্য গৃহীত এ বিশেষ উদ্যোগ আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে।

শফিকুল ইসলাম আরো জানান, গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চসমূহের বিচারপতিবৃন্দকে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে।

পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরাইলি হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানাল হামাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৯ এম


গাজায় ইসরাইলি হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানাল হামাস

যুদ্ধবিধ্বস্ত গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইসরাইলি হামলা বন্ধের আহ্বানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একইসঙ্গে, ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প গাজা প্রসঙ্গে বলেন, ‘ইসরাইলিদের গাজায় হামলা চালানো উচিত নয়। হামাস তাদের অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে।’ এ সময় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের যোগাযোগ রয়েছে।

পরে হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের বক্তব্য যুদ্ধবিরতির পথে তার অঙ্গীকারের বিষয়টি নিশ্চিত করে।

গাজার পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য ইসরাইলকে চাপ দেয়ার আহ্বান জানিয়ে কাসেম বলেন, ‘গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করার জন্য যে সমঝোতা হয়েছে, তা মেনে চলতে ইসরাইলি দখলদারদের ওপর চাপ দিন।’

এদিকে, গাজা পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে কুশনারের সঙ্গে ছিলেন গাজার জন্য ‘বোর্ড অব পিস’-এর প্রধান দূত নিকোলাই ম্লাদেনভ এবং বোর্ডের সদস্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

ইসরাইলি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা ও দূত জ্যারেড কুশনার এ ধরনের হত্যাকাণ্ডের বিরোধিতা করেছেন।

সোমবার চ্যানেল ১৫ সূত্রের বরাত দিয়ে জানানো হয়, গাজায় হত্যাকাণ্ড অব্যাহত রাখা নিয়ে নেতানিয়াহু ও কুশনারের মধ্যে কোনো সমঝোতা হয়নি। সূত্রটি জানায়, ‘নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে তিনি হত্যাকাণ্ড চালিয়ে যাবেন। অন্যদিকে কুশনার এর বিরোধিতা করেছেন।’

এর আগে রোববার সন্ধ্যায় কুশনার মিশর থেকে ইসরাইলে পৌঁছান। মিশরে তিনি প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের অভিযান শুরুর পর থেকে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন।

ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রথম ধাপের অংশ হিসেবে ২০২৫ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ২৬০ জন নিহত এবং ৪ হাজার ১০০ জনের বেশি আহত হয়েছেন।

পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজার প্রশাসনের দায়িত্ব একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তর, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন, হামাসের অস্ত্র আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাখার ব্যবস্থা, ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং গাজা পুনর্গঠনের পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করদাতাদের কর দিতে উৎসাহিত করতে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:০২ পি.এম


করদাতাদের কর দিতে উৎসাহিত করতে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে করদাতারা যাতে কর দিতে উৎসাহিত হন এবং কর গ্রহণকারীদের ওপর আলাদা কোনো চাপ না থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে কাজ করবেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ শিরোনামে এই মন্তব্য করেছেন তিনি। এ সম্মেলনের আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রধানমন্ত্রী বলেছেন, কর ব্যবস্থা কীভাবে হবে, সেই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে। তাদের পরামর্শ অনুযায়ী সরকারের সিদ্ধান্তগ্রহণ করতে পারবে। তবে পরিবর্তনগুলো ধীরে ধীরে আসতে হবে, সেটি হুট করে করে সম্ভব নয়।

তিনি আরো বলেন, যেখানে প্রয়োজন নেই সেখানে খরচ কমানোর চেষ্টা করছে সরকার। তবে যেসব স্থানে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, সেগুলো অবশ্যই করা হবে। এসব উন্নয়নের অর্থ আসবে করদাতাদের দেওয়া টাকার মাধ্যমে।

প্রধানমন্ত্রী বলেন, সবার সহযোগিতায় একটি ভালো পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। প্রত্যেকেই যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তবে এই পরিবর্তন সম্ভবপর হবে। এই প্রক্রিয়ায় সরকারের সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।

সরকার সকলের সঙ্গে এগিয়ে যেতে চায়, জানিয়েছেন তিনি। জনগণের প্রত্যাশাগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। দক্ষ ও সৎ কর্মকর্তাদের আরও বেশি কাজ করার সুযোগ করে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%