০২:৩০ পি.এম
দিল্লির একটি ফ্র্যাঞ্চাইজিতে সালমান খানের জিমে বৃহস্পতিবার রাতে আগুনের ঘটনা ঘটে। এই জিমটি গ্রেটার কৈলাশ-১ এলাকার এম ব্লক মার্কেটে অবস্থিত। তবে, দ্রুত সকলকে নিরাপদে সরিয়ে নেওয়ার ফলে কোনো হতাহত হয়নি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জিমটির প্রথম তলায় আগুন লাগে। খবর পাওয়া মাত্রই দিল্লি পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। আগুন লাগার পর, দমকল বাহিনী আসার আগেই পুলিশ সদস্যরা জিমের ভেতরে থাকা সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অতি শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে করে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটে নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: শাহরুখের ৬১তম জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, শর্ট সার্কিটের ফলেই আগুন লাগতে পারে। ঘটনার সঠিক কারণ জানতে জিমের ভেতরের পরিস্থিতি এবং আশপাশের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ হওয়ার পর, পুলিশ জিমটির জায়গাটি নিরাপত্তার জন্য নিয়ন্ত্রণে নেয়। কর্তৃপক্ষ জানায়, এটি সালমান খানের জিম ব্র্যান্ডের অধীনে পরিচালিত একটি ফ্র্যাঞ্চাইজি। সালমান খান দীর্ঘদিন ধরে শরীরচর্চা ও ফিটনেসের সঙ্গে যুক্ত আছেন। তার ফিটনেস ব্র্যান্ডের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন স্থানে পরিচালিত হয়ে আসছে। তবে এবার দিল্লির ব্যস্ত এম ব্লক মার্কেট এলাকায় আগুন লাগার ঘটনা সাময়িক উদ্বেগ তৈরি করেছে।
তবে পুলিশের দ্রুত উদ্ধার তৎপরতা ও দমকল বাহিনীর কার্যক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এখন জিমটিতে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যদি কিছু থেকে থাকে, তা নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন