ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আরিয়াসের একমাত্র গোলে ঘানাকে বিদায় দিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া


আরিয়াসের একমাত্র গোলে ঘানাকে বিদায় দিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া

মিডফিল্ডার জন আরিয়াসের একমাত্র গোলে তৃতীয়বারের মত ফুটবল বিশ্বকাপের শেষ ১৬। কলম্বিয়া নিশ্চিত করল এই লক্ষ্যে তাদের স্থান। আজ সকালে বিশ্বকাপের শেষ ৩২ এর শেষ ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে হারিয়েছে ঘানাকে। ম্যাচের ১৪ মিনিটে জয়সূচক গোলটি করেন আরিয়াস।

কানসাস সিটিতে ঘানার বিপক্ষে ম্যাচের শুরু থেকে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে কলম্বিয়া। গ্রুপ পর্বের ম্যাচগুলোর মত ঘানার বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলে লা কাফেতেরোসরা।

তারই ধারাবাহিকতায় ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। বদলি খেলোয়াড় লুইস সুয়ারেসের ক্রস থেকে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গোল করেন আরিয়াস। ফলে ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

এগিয়ে গিয়ে ঘানার উপর চাপ অব্যাহত রাখে কলম্বিয়া। কিন্তু দক্ষতার সাথে ঘানার ডিফেন্ডাররা কলম্বিয়ার আক্রমণগুলো নষ্ট করে।

৩৮ মিনিটে ঘানার বক্সের ভেতর লুইস দিয়াজকে চমৎকার এক চিপ পাস বাড়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। বল পেয়ে প্রথম স্পর্শেই শট নেন দিয়াজ। কিন্তু দিয়াজের নেওয়া শটটি পোস্টের উপর দিয়ে চলে যায়।

পরের মিনিটে পাল্টা আক্রমণ করে ঘানা। মধ্যমাঠ থেকে বল নিয়ে কলম্বিয়ার বক্সের ভেতরে ঢুকে স্ট্রাইকার অ্যান্থোনি সেমেনিয়ো ডানদিকে আক্রমণভাগের আরেক খেলোয়াড় ইনাকি উইলিয়ামসকে সহযোগিতা করেন। বল পেয়ে বাঁ পায়ে বাঁকানো শট নেন অ্যাথলেটিক মাদ্রিদের উইলিয়ামস। কিন্তু তার শট লক্ষ্যে পৌঁছাতে পারেনি এবং পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়।

প্রথমার্ধের ইনজুরি সময়ে গোলের একটি ভালো সুযোগ পেয়েছিল কলম্বিয়া। কিন্তু ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগি দারুণ দক্ষতায় কলম্বিয়াকে গোল থেকে বঞ্চিত করেন। ডান প্রান্ত থেকে ডিফেন্ডার ড্যানিয়েল মুনিওজের ক্রস থেকে লাফিয়ে হেড নেন জোহান মোজিকা। বল পোস্টের ভেতর ঢোকার মুখে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে বলকে সরিয়ে দেন জিগি।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

শেষ পর্যন্ত আরিয়াসের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া।

বিরতির পর আবারও জিগির দক্ষতায় গোল হজম থেকে রক্ষা পায় ঘানা। ৫৫ মিনিটে কর্নার থেকে বল পান মিডফিল্ডার গুস্তাভো পুয়ের্তা। বাঁ-দিক থেকে বল নিয়ে ঘানার বক্সের ভেতরে ঢুকে ডান পায়ের এক বাঁকানো শট নেন পুয়ের্তা। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে দুই হাত দিয়ে পুয়ের্তার বাঁকানো শট প্রতিহত করেন জিগি।

ম্যাচের ৫৭ মিনিটে কলম্বিয়া ব্যবধান দ্বিগুণ করে। কিন্তু অফসাইডের কারণে দিয়াজের গোল বাতিল করেন রেফারি।

পরের মিনিটে আবারও কলম্বিয়াকে গোল বঞ্চিত করেন ঘানার গোলরক্ষক জিগি। পুয়ের্তার পাস থেকে বল পান দিয়াজ। এ অবস্থায় সামনে শুধুমাত্র জিগি। কিন্তু তার নেওয়া সরাসরি শট দারুণ দক্ষতার সাথে রুখে দেন ঘানার গোলরক্ষক।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

আক্রমণের ধারাবাহিকতা বজায় থাকলেও ম্যাচের বাকী সময়ে আর কোন গোল হয়নি। ফলে ১-০ ব্যবধানে জয় লাভ করে শেষ ষোলো নিশ্চিত করে কলম্বিয়া। এটি ছিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ। শেষ দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নেয় লাতিন আমেরিকার এই দল।

পুরো ম্যাচে ৬২ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নেয় কলম্বিয়া। এর মধ্যে ৮টি শট লক্ষ্যবস্তুতে ছিল।

ভ্যাঙ্কুভারে আগামী ৭ জুলাই শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়া সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারোলে বেরিয়ে বাবার জানাজায় অংশ নিয়ে হত্যা মামলার আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


প্যারোলে বেরিয়ে বাবার জানাজায় অংশ নিয়ে হত্যা মামলার আসামি

ঝালকাঠির রাজাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজার নামাজে অংশ নিয়েছেন মো. সাইফুল ইসলাম (২৬) নামে এক হত্যা মামলার আসামি।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আধাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সাইফুল ইসলামের বাবা বৃহস্পতিবার (২ জুলাই) মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঝালকাঠির বিজ্ঞ আদালত সাইফুল ইসলামকে আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। পরে রাজাপুর থানা পুলিশ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঝালকাঠি জেলা কারাগার থেকে তাকে গ্রহণ করে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে সাইফুল ইসলাম বাবার জানাজার নামাজে অংশগ্রহণ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ওই এলাকার মিলন হাওলাদার নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ৫ এপ্রিল মিলনের বড় ভাই বাদী হয়ে রাজাপুর থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে সাইফুল ইসলামও ছিলেন।

এর পরে গত ২৬ জুন ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র‌্যাব-৩ এর সহায়তায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর ঝালকাঠি আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিগরি শিক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: পানিসম্পদমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


কারিগরি শিক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: পানিসম্পদমন্ত্রী

 

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

জেনারেল শিক্ষার পাশাপাশি মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষার সম্প্রসারণকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এর আগে তিনি বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

মন্ত্রী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) মিড-ডে মিল কর্মসূচি চালু করা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এ খাতে সরকারের নানাবিধ অগ্রাধিকার অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু। উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ

গত মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত অভিষেকের পর এবার ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে নাম লেখালেন হাসান মাহমুদ।

কেন্ট স্পিটফায়ার্সের হয়ে ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাবেন টাইগার পেসার। গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচের জন্য তাকে দলে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কেন্ট ক্রিকেট।

বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে ভাইটালিটি ব্লাস্টে খেলতে যাচ্ছেন হাসান মাহমুদ। এর আগে ২০১৬ সালে সাসেক্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। তবে কেন্ট স্পিটফায়ার্সের হয়ে প্রথম বাংলাদেশি হিসেবে খেলতে যাচ্ছেন হাসান।

ইংল্যান্ডের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত হাসান। কেন্টের প্রকাশিত বিবৃতিতে টাইগার পেসার জানান, কেন্টের সময়টা তিনি ভীষণ উপভোগ করছেন এবং দলের প্রয়োজনে আবারও ফিরতে পেরে তিনি আনন্দিত।

হাসান বলেন, ‘কেন্টে সময়টা আমি ভীষণ উপভোগ করেছি। ভাইটালিটি ব্লাস্টে ফিরে এসে অবদান রাখার সুযোগ যখন এলো, তখন এক মুহূর্তও দ্বিধা করিনি। এই তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, আর কেন্টকে নকআউট পর্বে তুলতে আমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমার ওপর আস্থা রাখার জন্য আমি কেন্টকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করার এটি একটি বড় সুযোগ। বাংলাদেশের হয়ে আবারও সাদা বলের ক্রিকেটে ফেরার জন্য নিজেকে এগিয়ে নেওয়ার এটি দারুণ একটি সুযোগ বলে আমি মনে করি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামিক ব্যাংকগুলোর শরিয়াহ কাউন্সিলের কার্যকারিতা বাড়ানোর তাগিদ গভর্নরের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ইসলামিক ব্যাংকগুলোর শরিয়াহ কাউন্সিলের কার্যকারিতা বাড়ানোর তাগিদ গভর্নরের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, দেশের অধিকাংশ আমানতকারী ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণে আগ্রহী। তিনি উল্লেখ করেন, তাই শরিয়াহ কাউন্সিলকে আরো কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকস রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (আইবিআরপিডি) যৌথ উদ্যোগে বিআইবিএম ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের শরিয়াহ-সংক্রান্ত ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর আরো বলেন, ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে, বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে দৃঢ়ভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর ‘বাংলা কিউআর’ সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার এ সময় মন্তব্য করেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ব্যাংকের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তার মতে, যদি ব্যাংকের সংখ্যা যৌক্তিক পর্যায়ে থাকে তবে ব্যবস্থাপনা, তদারকি ও কার্যকারিতা আরো উন্নত হবে।

সভাপতির বক্তব্যে বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম বলেন, দেশে ইসলামিক ব্যাংকিংয়ের দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে কার্যকর শরিয়াহ গভর্নেন্স ও শরিয়াহ কমপ্লায়েন্স নিশ্চিত করা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। তিনি বলেন, শরিয়াহ নীতিমালার যথাযথ অনুসরণ কেবল ইসলামিক ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধি করে না, বরং এই খাতের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরো বলেন, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা এবং শরিয়াহ সুপারভিশন ব্যবস্থার মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে বিআইবিএম গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় তিনটি কারিগরি উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্যরা বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, সুশাসন এবং কার্যকর শরিয়াহ তদারকি জোরদারের বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

অনুষ্ঠানে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সদস্য, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%