০১:৩৭ পি.এম
ওমান উপকূলের কাছে ক্ষতিগ্রস্ত একটি জাহাজের নাবিকরা জাহাজটি ত্যাগ করে লাইফবোটে আশ্রয় নেন। রোববার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। যুক্তরাষ্ট্র এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউকেএমটিও এক বিবৃতিতে জানায়, ‘সামরিক কর্তৃপক্ষ এবং জাহাজটির কোম্পানি সিকিউরিটি অফিসারের (সিএসও) কাছ থেকে আমরা জানতে পেরেছি, নাবিকরা জাহাজটি ত্যাগ করেছেন এবং বর্তমানে একটি লাইফবোটে অবস্থান করছেন।’
আরও পড়ুন: যুদ্ধাপরাধ-গণহত্যার বিচার করায় আইসিসির বিচারক কিম্বারলি প্রস্টের ভোগান্তি
সংস্থাটি জানায়, ঘটনাটি ওমানের উপকূল থেকে প্রায় ১৭ কিলোমিটার (১০ মাইল) পূর্বে ঘটেছে।
এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়, অনুমোদিত নৌপথ ব্যবহার করতে বারবার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করায় হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন