০৭:৩৯ পি.এম
অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ জালিয়াতি রোধে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এই নতুন নির্দেশনা ১৪ জুন থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২ জুন) অ্যাটর্নি-জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ প্রদানের ক্ষেত্রে বিদ্যমান পদ্ধতির কিছু ত্রুটি চিহ্নিত করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কতিপয় ক্লার্ক কর্তৃক অত্র অফিসের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজস করে নোটিশ জালিয়াতির অভিযোগ কর্তৃপক্ষের নজরে এসেছে। উদাহরণ হিসেবে ২ জুন অবকাশকালীন এনেক্স ভবনের ১৪ নম্বর কোর্টে বেশ কয়েকটি মামলার এফিডেভিট করা মূল আবেদনের টেন্ডার নম্বরের সঙ্গে নোটিশে দেওয়া টেন্ডার নম্বরের মধ্যে গড়মিল ধরা পড়েছে।
আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই
বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আদালতে জানানো হলে, উক্ত কোর্টে তালিকাভুক্ত অন্যান্য বিভিন্ন মামলায়ও একই পরিস্থিতি দেখা যায়। যা থেকে স্পষ্ট বোঝা যায় যে, অসৎ উদ্দেশ্যে বা কোন অনৈতিক সুবিধা লাভের লক্ষ্যে এই প্রক্রিয়া মেনে চলা হয়েছে। আদালত ২৯, ৩০, ৩২, ৩৯, ৪৩, ৪৪, ৪৯, ৫৩, ৫৮, ৬০, ৬১, ৮৩, ১১১, ১১২, ১৮০ ও ১৮৪ আইটেমগুলো ডিলিট করে।
এছাড়া, দায়ের করা বিভিন্ন মামলায় সনাক্তকারী আইনজীবী এবং নোটিশে স্বাক্ষরকারীদের মধ্যেও বৈপরীত্য লক্ষ্য করা যায়। এর ফলে, কোন মামলায় নিয়োজিত সংশ্লিষ্ট আইনজীবীকে চিহ্নিত করা অ্যাটর্নি-জেনারেল অফিসের জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষ কিছু ব্যক্তিদের এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য আইনজীবী সমাজ এবং দেশের সর্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকে অহেতুক বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে।
বিচারিক স্বচ্ছতার স্বার্থে অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ প্রদানের ক্ষেত্রে নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে:
১) মূল পিটিশনে সনাক্তকারী আইনজীবী এবং নোটিশে স্বাক্ষরিত আইনজীবী একই বিজ্ঞ আইনজীবী হতে হবে;
আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে
২) কোন মামলার এফিডেভিট সম্পন্ন হওয়ার পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ জারি করতে হবে;
৩) অত্র অফিসের জমাকৃত নোটিশে টেন্ডার নম্বর টাইপকৃত হতে হবে;
৪) এফিডেভিট সম্পন্ন হওয়ার পর মূল আবেদনপত্রের (ব্লু কপি) ফটোকপি এবং ওকালতনামার উভয় পৃষ্ঠাসহ অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ জমা করতে হবে।
৫) কোন আদালতে পূর্বে দাখিলকৃত একই মামলা অন্য আদালতে তালিকাভুক্ত করার ক্ষেত্রে, অ্যাটর্নি-জেনারেল অফিসে নতুন নোটিশ প্রদানের সময় পূর্ববর্তী আদালতে দাখিল করা মামলার নোটিশের একটি অনুলিপি সংযুক্ত করতে হবে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ স্থলভাগে প্রবেশ, উপকূলে তাণ্ডবের আশঙ্কা
৬) আগামী ১৪ জুন থেকে এ নির্দেশনা কার্যকর হবে;
নির্দেশনার বিষয়ে আইনজীবীদের অবহিত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক বরাবরও পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন