ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জনি ডেপের ‘এবেনেজার’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে শীর্ষে


জনি ডেপের ‘এবেনেজার’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে শীর্ষে

দীর্ঘ বিরতির পর বড় স্টুডিওর সিনেমা নিয়ে ফিরে এসে বক্স অফিসে সফলতা অর্জন করেছেন হলিউডের অভিনেতা জনি ডেপ। তার অভিনীত নতুন সিনেমা ‘এবেনেজার’ মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান অধিকার করেছে। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ ভিত্তিক এই সিনেমাটি প্রথম দিনেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গত শুক্রবার (১৩ নভেম্বর) সিনেমাটি উত্তর আমেরিকার ৩ হাজার ৫৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রথম দিনেই এর আয় ৬৭ লাখ মার্কিন ডলার দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে, প্রথম সপ্তাহান্তে আয় ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি ডলারে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক বাজারের আয় যুক্ত হলে ছবিটির বিশ্বব্যাপী আয় ৪ কোটি ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

টিআই ওয়েস্ট পরিচালিত ‘এবেনেজার’-এ এবেনেজার স্ক্রুজ চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। গল্পে দেখা যায়, কৃপণ ব্যবসায়ী স্ক্রুজের জীবনে অতীত, বর্তমান ও ভবিষ্যতের বড়দিনের তিন প্রেতাত্মা হাজির হয়। তাদের আগমনের মাধ্যমে স্ক্রুজ নিজের জীবন ও আচরণ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন।

আরও পড়ুন: বোমা হামলার হুমকির মধ্যে অমিতাভের রহস্যময় পোস্ট 'বেঁচে গেলাম'

প্যারামাউন্ট প্রযোজিত এই সিনেমার নির্মাণ ব্যয় ৩ কোটি ৮০ লাখ ডলার। দর্শকদের কাছ থেকে সিনেমাটি ‘এ মাইনাস’ সিনেমাস্কোর অর্জন করেছে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’-এর পর এটি জনি ডেপের প্রথম বড় স্টুডিও প্রযোজনা। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই এবং বিভিন্ন বিতর্কের কারণে দীর্ঘ সময় বড় স্টুডিওর সিনেমা থেকে দূরে ছিলেন এই অভিনেতা। এই সময়ে ‘মিনামাটা’ ও ‘জেন দু বারি’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘মোদি, থ্রি ডেইজ অন দ্য উইং অব ম্যাডনেস’ পরিচালনা করেন তিনি।

এদিকে, একই দিনে মুক্তি পাওয়া অ্যামাজন এমজিএমের ‘হাউ টু রব আ ব্যাংক’ বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। শুক্রবার ২ হাজার ৮১০টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটির আয় ২২ লাখ ডলার হয়েছে। প্রথম সপ্তাহান্তে আয় ৪৭ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডেভিড লেইচ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন নিকোলাস হল্ট, জো ক্রাভিটজ ও পিট ডেভিডসন।

অন্যদিকে, সনির অ্যাকশন থ্রিলার ‘ঘোস্ট সোলজার’ মুক্তির প্রথম দিন আয় করেছে ১৫ লাখ ডলার। এ ছাড়া, আগে মুক্তি পাওয়া ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’ ও ‘গডজিলা মাইনাস জিরো’ সিনেমা দুটিও উত্তর আমেরিকার বক্স অফিসে উল্লেখযোগ্য আয় ধরে রেখেছে।

আরও পড়ুন: ওমর সানী: অনন্ত জলিল সংকট সামলে ফেলবেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিন্সেস কেটের ছক্কায় চমকিত মুম্বাই, শচীনের বলে খেললেন গলি ক্রিকেট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


প্রিন্সেস কেটের ছক্কায় চমকিত মুম্বাই, শচীনের বলে খেললেন গলি ক্রিকেট

ভারতের মাটিতে পা রেখেই ক্রিকেটের উন্মাদনায় মেতে উঠেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস কেট। মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে গলি ক্রিকেট খেলেন এই রাজদম্পতি। প্রিন্সেস অব ওয়েলস কেট শচীনের বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দেন।

বার্মিংহাম নাউয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মর্যাদাপূর্ণ পরিবেশবিষয়ক পুরস্কার ‘আর্থশট প্রাইজ’-এর আসরকে সামনে রেখে এই দম্পতি তিন দিনের ভারত সফরে এসেছেন। সফরের শুরুতেই ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে যুক্ত হন তাঁরা। মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটের বাণিজ্যিক এলাকার একটি বন্ধ রাস্তায় আয়োজিত গলি ক্রিকেটে শচীন টেন্ডুলকারের মুখোমুখি হন উইলিয়াম ও কেট।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নামেন প্রিন্স উইলিয়াম। প্রথমে একটি বড় শট খেলে কেটের করতালি কুড়ালেও, কয়েক বল পরেই এক তরুণ খেলোয়াড়ের বলে বোল্ড হন তিনি। তবে বোলিংয়ে এসে উইলিয়াম চমক দেখান; তার একটি ফুলটস বলে শচীন টেন্ডুলকার ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান।

এরপর ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন প্রিন্সেস কেট। ভক্তদের কাছে ‘লিটল মাস্টার’ খ্যাত শচীনের একটি ডেলিভারি সজোরে মাঠের বাইরে পাঠিয়ে ছক্কা হাঁকান তিনি। কেটের এমন শটে হাততালি দিয়ে প্রশংসা করেন স্বয়ং শচীন। পরে স্বামী উইলিয়ামের বলেও একইভাবে ছক্কা মারেন কেট। তবে শেষ হাসি হেসেছেন উইলিয়ামই; তার বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরের ডাসার ইউপি চেয়ারম্যান সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


মাদারীপুরের ডাসার ইউপি চেয়ারম্যান সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার

মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল করিম ভাসাই শিকদারকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) রাতে পশ্চিম কমলাপুর গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের সূত্র অনুযায়ী, স্থানীয় কালকিনি থানায় রেজাউল করিম ভাসাই শিকদারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি সুনির্দিষ্ট মামলা রয়েছে। তাকে ওই মামলার এজহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

মাদারীপুর ডাসার থানার ওসি সোলায়মান মাহমুদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তার ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তার ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেছেন, ‘গণহত্যাকারী, পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট সরকার পুনরায় ফিরে এসেছে, এমন নজির পৃথিবীতে নেই। ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তার ফাঁকা বুলি। আমরা দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই ঐক্যবদ্ধ থেকে এর মোকাবিলা করব।’
 
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন করিডোরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
 
সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
 
বাকৃবির এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম. আদহাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. সামছুল আলম, অধ্যাপক ড. মাহাবুবা জাহান, অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, অধ্যাপক ড. মাহবুব আলম, অধ্যাপক ড. মো. শওকত আলী, অধ্যাপক ড. মো. শহীদুল হক ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
 
সমাবেশে বক্তারা সারা দেশে সংঘটিত যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা এবং ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
 
এ ছাড়া ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মওলানা ভাসানীর আদর্শে জীবন গড়ার আহ্বান রুহুল কবির রিজভীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


মওলানা ভাসানীর আদর্শে জীবন গড়ার আহ্বান রুহুল কবির রিজভীর

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, "মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে আমাদের জীবন গড়তে হবে।" তিনি উল্লেখ করেন যে, আমাদের এই আদর্শকে লালন করা উচিত।

তিনি আরও বলেন, "ভাসানী ছিলেন ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব।"

আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, "দেশ ও জাতির উন্নয়নে মজলুম জননেতা ও কৃষক-শ্রমিক আন্দোলনের প্রাণপুরুষ ভাসানীর রাজনৈতিক আদর্শ ও তার দর্শন অনুসরণ করা প্রয়োজন।"

এসময় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ বক্তৃতা দেন।

সভায় বক্তারা ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যু দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%