প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ বিরতির পর বড় স্টুডিওর সিনেমা নিয়ে ফিরে এসে বক্স অফিসে সফলতা অর্জন করেছেন হলিউডের অভিনেতা জনি ডেপ। তার অভিনীত নতুন সিনেমা ‘এবেনেজার’ মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান অধিকার করেছে। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ ভিত্তিক এই সিনেমাটি প্রথম দিনেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
গত শুক্রবার (১৩ নভেম্বর) সিনেমাটি উত্তর আমেরিকার ৩ হাজার ৫৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রথম দিনেই এর আয় ৬৭ লাখ মার্কিন ডলার দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে, প্রথম সপ্তাহান্তে আয় ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি ডলারে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক বাজারের আয় যুক্ত হলে ছবিটির বিশ্বব্যাপী আয় ৪ কোটি ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
টিআই ওয়েস্ট পরিচালিত ‘এবেনেজার’-এ এবেনেজার স্ক্রুজ চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। গল্পে দেখা যায়, কৃপণ ব্যবসায়ী স্ক্রুজের জীবনে অতীত, বর্তমান ও ভবিষ্যতের বড়দিনের তিন প্রেতাত্মা হাজির হয়। তাদের আগমনের মাধ্যমে স্ক্রুজ নিজের জীবন ও আচরণ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন।
প্যারামাউন্ট প্রযোজিত এই সিনেমার নির্মাণ ব্যয় ৩ কোটি ৮০ লাখ ডলার। দর্শকদের কাছ থেকে সিনেমাটি ‘এ মাইনাস’ সিনেমাস্কোর অর্জন করেছে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’-এর পর এটি জনি ডেপের প্রথম বড় স্টুডিও প্রযোজনা। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই এবং বিভিন্ন বিতর্কের কারণে দীর্ঘ সময় বড় স্টুডিওর সিনেমা থেকে দূরে ছিলেন এই অভিনেতা। এই সময়ে ‘মিনামাটা’ ও ‘জেন দু বারি’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘মোদি, থ্রি ডেইজ অন দ্য উইং অব ম্যাডনেস’ পরিচালনা করেন তিনি।
এদিকে, একই দিনে মুক্তি পাওয়া অ্যামাজন এমজিএমের ‘হাউ টু রব আ ব্যাংক’ বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। শুক্রবার ২ হাজার ৮১০টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটির আয় ২২ লাখ ডলার হয়েছে। প্রথম সপ্তাহান্তে আয় ৪৭ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডেভিড লেইচ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন নিকোলাস হল্ট, জো ক্রাভিটজ ও পিট ডেভিডসন।
অন্যদিকে, সনির অ্যাকশন থ্রিলার ‘ঘোস্ট সোলজার’ মুক্তির প্রথম দিন আয় করেছে ১৫ লাখ ডলার। এ ছাড়া, আগে মুক্তি পাওয়া ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’ ও ‘গডজিলা মাইনাস জিরো’ সিনেমা দুটিও উত্তর আমেরিকার বক্স অফিসে উল্লেখযোগ্য আয় ধরে রেখেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন