ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান


জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান

জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। 'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং মেলার উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাপ্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে এবং সহকারী বন সংরক্ষক সাদিকুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

আরও পড়ুন: সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যায় ৩ দিন পর মামলা, প্রধান আসামী ছাত্রদল নেতা রিজভী

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৃক্ষমেলার মূল উদ্দেশ্য মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত ও উদ্বুদ্ধ করা। পাশাপাশি কীভাবে সঠিকভাবে গাছ রোপণ ও পরিচর্যা করতে হয়, সে বিষয়ে সাধারণ মানুষকে বাস্তব ধারণা দেওয়াও এ মেলার অন্যতম লক্ষ্য। তিনি বলেন, "মেলার বিভিন্ন স্টলে গিয়ে যে কেউ গাছ লাগানো, পরিচর্যা ও সংরক্ষণ সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন।"

তিনি আরও বলেন, বৃক্ষমেলার প্রচারণা আরও বাড়ানো প্রয়োজন। জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মেলায় এনে বৃক্ষরোপণ সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার উদ্যোগকে তিনি ইতিবাচক উল্লেখ করেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নার্সারি মালিকদের আবেদনের প্রসঙ্গ তুলে এমপি ওয়ারেছ আলী মামুন বলেন, সাত দিনের পরিবর্তে মেলার সময়সীমা ১০ দিন করা হলে আরও বেশি মানুষ অংশগ্রহণের সুযোগ পাবেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে তা সহায়ক হবে।

তিনি বলেন, সরকারের নির্ধারিত লক্ষ্য অনুযায়ী সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

আরও পড়ুন: হবিগঞ্জে ভুয়া চিকিৎসক মো. আরিফ মিয়া আটক

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, ডা. মোবারসিরা এবং কাজী কৃষি উপকরণ নার্সারির মালিক সুজন কাজী।

সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য মোট ৩৫টি স্টল অংশ নিয়েছে। দর্শনার্থীরা মেলা থেকে গাছের চারা সংগ্রহের পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিচর্যা বিষয়েও পরামর্শ গ্রহণ করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাই জোরারগঞ্জ থানা ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ও পায়ের রগ কাটল স্ত্রী, গ্রেপ্তার ১ ​

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


মিরসরাই জোরারগঞ্জ থানা ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ও পায়ের রগ কাটল স্ত্রী, গ্রেপ্তার ১ ​

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়া ও পায়ের রগ কাটার অভিযোগে মনি বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উত্তর সোনাপাহাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে হাত-পা বেঁধে ব্লেড দিয়ে স্বামী মোঃ রাসেলের পুরুষাঙ্গের গোড়া কেটে দেন স্ত্রী মনি বেগম।এসময় তিনি ধারালো অস্ত্র দিয়ে স্বামীর বাম পায়ের টাখনুর পেছনের রগ কেটে গুরুতের জখম করেন।

এ ঘটনায় আহত রাসেলের পরিবারের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-২২, তারিখ: ৩০/০৭/২০২৬) দায়ের করা হয়।মামলা দায়েরের পরপরই জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম এর নেতৃত্বে এসআই মতিউর রহমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সকাল ৯টা ৩০ মিনিটে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, "অভিযুক্ত আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় মামলা নেওয়া হয়েছে। তাঁকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমান-বাংলাদেশ প্রতিনিধিদলের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন ও যৌথ গবেষণা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


ওমান-বাংলাদেশ প্রতিনিধিদলের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন ও যৌথ গবেষণা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা

ওমান ও বাংলাদেশ প্রতিনিধি দলের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন এবং যৌথ গবেষণা এগিয়ে নেওয়ার বিষয়ে একটি দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকায়, বাংলাদেশ সচিবালয়ে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে ওমানের Star Drones, Innovation Park Muscat, Seeb, এর চিফ এক্সিকিউটিভ অফিসার Said Abdul Ghafoor Saif Udeen এর নেতৃত্বে সৌদি আরাবিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন এবং যৌথ গবেষণা এগিয়ে নেওয়ার বিষয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনার মূল উদ্দেশ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, স্টার্টআপ ফান্ডিং, খাদ্য নিরাপত্তা এবং উদ্ভাবনে দুই দেশের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করা।

বাংলাদেশের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে ওমানের Star Drones, Innovation Park Muscat, Seeb, Oman এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) Said Abdul Ghafoor Saif Udeen এর নেতৃত্বে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি দলের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় ওমানের প্রতিনিধিরা তাদের বিজ্ঞান, ড্রোন এবং এআই সংক্রান্ত উদ্যোগগুলোর কথা তুলে ধরেন। ওমানি প্রতিনিধি দল উল্লেখ করেন যে তাদের একটি স্টার্টআপ ইনভেস্টমেন্ট ফান্ড রয়েছে, যা প্রাথমিক পর্যায়ের উদ্ভাবনগুলোতে অর্থায়ন করে। ওমানি দল তাদের নিজস্ব এলএলএম (Large Language Model) এবং ডেটা সুরক্ষার ওপর জোর দিচ্ছে বলে জানান। বৈঠকে মুসলিম দেশগুলোর নিজস্ব প্রযুক্তি ও ডাটা সেন্টার ব্যবহার, ডাটা সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

দ্বি-পাক্ষিক আলোচনায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বাংলাদেশের বিশাল তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী (বিশেষ করে আইসিটি ও ইঞ্জিনিয়ারিং বিভাগ) সম্পর্কে তুলে ধরেন। তিনি বাংলাদেশে সেমিকন্ডাক্টর ডিজাইন এবং রোবোটিক্স খাতে তরুণদের আগ্রহ এবং এ নিয়ে সরকারের উদ্যোগের কথাও জানান। সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন ও গবেষণার অভিজ্ঞতা ভাগাভাগি এবং বাংলাদেশের স্থানীয় যুবসমাজকে প্রশিক্ষিত করে গড়ে তোলার ওপর বৈঠকে গুরুত্ব দেয়া হয়।

ড্রোন ব্যবহারের মাধ্যমে ওমানে হাজার হাজার একর জমিতে কীটনাশক বা স্প্রে ছিটানোর কাজ সফলভাবে করা হয়েছে বলে ওমানি দল তাদের বক্তব্যে তুলে ধরেন। বাংলাদেশে কৃষি কাজ, কীটনাশক ছিটানো, দুর্যোগ ব্যবস্থাপনায় এবং অগ্নি-নিরাপত্তায় এই ড্রোন প্রযুক্তি ব্যবহার করার বিশাল সুযোগ রয়েছে বলে ওমানের প্রতিনিধি জানান।

বাংলাদেশে লবণাক্ততা প্রতিরোধী ধানের জাত ব্যবহার করে যৌথ গবেষণার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, ডায়াবেটিস রোগীদের উপযোগী বিশেষ চালের জাতের বিষয়ে ওমানের প্রতিনিধি আগ্রহ প্রকাশ করেন। খাদ্য প্রক্রিয়াজাতকরণের অংশ হিসেবে কাঁঠাল, আনারসের মতো ফল দীর্ঘ মেয়াদে সংরক্ষণ এবং আন্তর্জাতিক বাজারে রফতানির বিষয়ে যৌথ গবেষণার প্রস্তাব দেওয়া হয়।

বাংলাদেশের বিসিএসআইআর (BCSIR) শিশুদের পুষ্টিহীনতা দূর করতে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ বিশেষ খাদ্য তৈরি করেছে, যা আফ্রিকা ও ওমানে ব্যবহারযোগ্য বলে দ্বি-পাক্ষিক আলোচনায় বিসিএসআইআর এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ উল্লেখ করেন।

ওমানি দল তাদের রেড পাম উইভিল জাতের খেজুর গাছের পোকা দমনে নিয়ে গবেষণার কথা উল্লেখ করে এবং এর ওষুধি গুণের জন্য যৌথ গবেষণার প্রস্তাব দেন। বাংলাদেশের প্রতিনিধি দল এক্ষেত্রে জানায়, এ ধরনের গবেষণার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো ও নীতিমালা তৈরির কাজ বিবেচনা করা যেতে পারে।

দ্বি-পাক্ষিক বৈঠকে দু’দেশের গবেষক, স্টার্টআপ এবং নীতি-নির্ধারকদের পারস্পরিক বিজ্ঞান পার্ক ও গবেষণা সুবিধা পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল ইনোভেশন ফেয়ারে ওমানি দলকে অংশগ্রহণের বিশেষ আমন্ত্রণ জানান। এছাড়া, আজকের আলোচনার প্রেক্ষিতে উভয়পক্ষ থেকে যোগাযোগ রক্ষা ও পরিকল্পনা বাস্তবায়নে নির্দিষ্ট ফোকাল পয়েন্ট/প্রতিনিধি নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

দ্বি-পাক্ষিক বৈঠকে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মুহম্মদ আশরাফ আলী ফারুক, ওমানের Star Drones, Innovation Park Muscat, Seeb এর চিফ টেকনোলজি অফিসার Bassim Allah Bakhsh Ghulam Al-Zadjali, সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি আশরাফুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে এনএসএস ও পিভিএ -এর উদ্যোগে গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


আমতলীতে এনএসএস ও পিভিএ -এর উদ্যোগে  গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সরকারি দপ্তরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বরগুনার আমতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং আমতলী থানা প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছের চারা উপহার দিয়েছে সামাজিক সংগঠন পিপলস ভয়েস অব আমতলী (পিভিএ) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস-এর সহযোগিতায়। বৃহস্পতিবার এই চারাগাছ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী এবং আমতলী থানার পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন চারাগাছগুলো গ্রহণ করেন।

এ উপলক্ষে আয়োজিত একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিভিএ-এর এডমিন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জোসেফ মাহতাব। উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পিভিএ এডমিন মহসিন মাতুব্বর, বরগুনা বনবিভাগের আমতলী ভারপ্রাপ্ত কর্মকর্তা (এএফপিসি) ও পটুয়াখালী উপকূলীয় বনবিভাগের প্রতিনিধি মো. মনিরুল হক এবং এনএসএস-এর ক্লাইমেট চেঞ্জ ও ডিআরএফ ফোকাল পারসন তাজমেরী জাহান লিখন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিকরা অনুষ্ঠানটিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।

এছাড়া, উপস্থিত ব্যক্তিবর্গ পরিবেশের ভারসাম্য রক্ষা ও নান্দনিক পরিবেশ গড়ে তুলতে পিভিএ এবং এনএসএস-এর এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সরকার পূর্বের নিয়োগ বাতিল করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে।

আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে গত বৃহস্পতিবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল এর নিয়োগ আদেশ বাতিলপূর্বক Bangladesh Law Officers Order, 1972 (P.O.No. 6 of 1972) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা দ্বারা ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%