ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘শিগগির ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে বিশ্ব’


‘শিগগির ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে বিশ্ব’

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মেজর জেনারেল আলি আবদুল্লাহি বলেছেন, বিশ্ব শিগগিরই কামনা করছে আগ্রাসী শত্রুকে পরাজিত করে তেহরানের বিজয়ের প্রতিধ্বনি শুনতে পাবে। তিনি এই মন্তব্যটি শুক্রবার দেজফুলে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বিস্তারিতভাবে করেছেন।

শুক্রবার সন্ধ্যায়, দেজফুলে মেজর জেনারেল গোলামালি রশিদ এবং তার ছেলে আমিন আব্বাস রশিদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি স্মরণসভার আয়োজন করা হয়।

ইরান ইস্যুতে নিজের সঙ্গেও প্রতারণা করছে ট্রাম্প, বলার পাশাপাশি, জেনারেল আবদুল্লাহি তার বার্তায় বলেন, ‘দুর্বল ও লুণ্ঠনকারী শত্রু ভেবেছিল, ইরানের সামরিক দিকপালদের হত্যা করে তারা ইরানের প্রতিরক্ষাব্যবস্থায় ফাটল ধরাতে পারবে। কিন্তু তারা জানত না যে, শহীদ রশিদ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখানোর জন্য জ্ঞান, অভিজ্ঞতা এবং কৌশলগত চিন্তার এক উত্তরাধিকার রেখে গেছেন।’

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

এছাড়াও বার্তায় আরো উল্লেখ করা হয়েছে, বর্তমানে সশস্ত্র বাহিনীর গর্বিত কমান্ডাররা একই পথনির্দেশনার ওপর নির্ভর করে দক্ষতার সঙ্গে শত্রুর জটিল ‘হাইব্রিড’ যুদ্ধ পরিচালনা করছে।

হরমুজে ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের, তিনি আরো বলেন, ‘দেশের সামুদ্রিক, স্থল ও আকাশসীমাজুড়ে মাতৃভূমির সাহসী রক্ষীরা সক্রিয় প্রতিরোধ ও জাতীয় মর্যাদার প্রতীক হয়ে উঠছে।’

আব্দুল্লাহি বলেন, ‘আল্লাহর রহমতে, বিশ্ব শিগগিরই বিশ্বজুড়ে আগ্রাসী ও সন্ত্রাসী শত্রুর বিরুদ্ধে ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনতে পাবে।’

সূত্র: প্রেস টিভি

আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘দীর্ঘদিনের সমস্যা দুই তিন মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। বিমানের যেসব জটিলতা আছে, সেগুলো থেকে যেন আমরা দ্রুত বের হয়ে আসতে পারি, সেই চেষ্টা করছি। বিমানকে সুনামের জায়গায় নিয়ে যাওয়ায় আমাদের মূল লক্ষ্য।’

শনিবার সকালে মানিকগঞ্জ শহরের হরিজন পল্লি পুরাতন লঞ্চঘাট এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘যারা প্রবাসী আছে তারা যেন আরো সুযোগ-সুবিধা পায়, সেটা আমার মূল কাজ। সেই কাজটাই করার চেষ্টা করছি। বিগত সময়ে বিমানবন্দরে যে অবস্থা ছিল তার চাইতে এখন অনেকটাই ভালো আছি। আমাদের মন্ত্রণালয়ের সুনাম নষ্ট করার জন্য কিছু অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের এই প্রতিষ্ঠানের মূল কাজটাই হচ্ছে প্রবাসী ভাই-বোনদের নিয়ে। আমার প্রবাসী ভাই-বোনরা যেন ভালো থাকে এবং তারা দেশের মাটিতে পা দিয়ে যেন বুঝতে পারে যে আমি আমার নিজের দেশে এসেছি।’

বিমানমন্ত্রী এ সময় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের লোকদের নানা সমস্যার সমাধানে আশ্বাস দেন এবং তাদের সন্তানরা যেন ভালো চাকরি পায় সে ব্যাপারেও তিনি আশ্বস্ত করেন।

ড্যাবের জেলা সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

জেলা জিয়া পরিষদ ও জিয়া স্মৃতি পাঠাগারের সার্বিক সহযোগিতায় ঔষধ বিতরণ, ডায়াবেটিস, ব্লাড গ্রুপ পরীক্ষা, শিশুদের চিকিৎসা, চর্ম রোগ, সার্জারি, অর্থোপেডিক্স, গাইনি, নাক কান গলা, কিডনি, ব্লাড প্রেসার, হৃদরোগ, ক্যান্সার, ডেন্টালসহ আরো বেশ কিছু রোগের চিকিৎসা সেবা দেয়া হয়। এ সময় অনেকেই স্বেচ্ছায় রক্ত দান করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রবিদাস ও হরিজন সম্প্রদায়সহ স্থানীয় হাজারো মানুষ এই ফ্রি সেবা গ্রহণ করেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ ত ম জহির আলম লদি, আ ফ ম নুরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, ব্রাজিলকে কড়া হুঁশিয়ারি দিলেন হাকিমি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, ব্রাজিলকে কড়া হুঁশিয়ারি দিলেন হাকিমি

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে মরক্বো।

এই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে মরিয়া কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া আফ্রিকান দেশটি।

সেই সঙ্গে প্রতিপক্ষ কোচ কার্লো আনচেলত্তির কৌশল জানতে তার সকল বই পড়ার দাবি করেছেন মরক্কান অধিনায়ক আশরাফ হাকিমি।

শনিবার (১৩ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হাকিমি বলেন, "আমরা সবাই ব্রাজিলকে সম্মান করি। কেউ কেউ বলে, এটা আগের সেই ব্রাজিল নয়। কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই।

তারা আবেগপ্রবণ, ফুটবল ভালোবাসে এবং তাদের অসাধারণ গুণাবলি রয়েছে। তারা সত্যিই এই বিশ্বকাপ জিততে চায়।"

ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হিসেবে এবারের বিশ্বকাপে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন আনচেলত্তি।

২০২৫ সালের মে মাসে তিনি ডরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হন।

জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এসি মিলান ও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন আনচেলত্তি।

এ ছাড়া ইউরোপের পাঁচটি প্রধান লিগেই শিরোপা জয় করা একমাত্র কোচও তিনি।

তার অধীনে ব্রাজিল নতুনভাবে উজ্জ্বীবিত।

ব্রাজিল কোচের কৌশল নিয়ে হাকিমি বলেন, "আমি তাকে অনেক সম্মান করি। আমি তার সব বই পড়েছি।

হয়তো এতে আমরা কিছুটা সুবিধা পাব। কারণ আমি তার সব গোপন রহস্য জানি।"

এই ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন মার্কিনিয়োস এবং মরক্কোকে প্রতিনিধিত্ব করবেন হাকিমি।

দুজনই পরস্পর বন্ধু, একইসঙ্গে তারা ফরাসি ক্লাবের হয়ে সর্বশেষ দুটি উয়েফা চ্যাম্পিয়न्स লিগে চ্যাম্পিয়ন হয়েছেন।

তবে পরবর্তী পাঁচ সপ্তাহের জন্য সেলেসাও ডিফেন্ডার মার্কিনিয়োসের সঙ্গে বন্ধুত্ব ভুলে থাকবেন হাকিমি।

তিনি বলেন, "পিএসজিতে আমরা একসঙ্গে খেলি, হাসি-ঠাট্টা করি।

তবে বিশ্বকাপের মাঠে আমরা সতীর্থ নই। অবশ্যই কথা হবে, কিন্তু আমরা দুজনই জিততে চাই। সেরা দলই জিতুক।"

উল্লেখ্য, রোববার ভোর ৬টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো।

একই ভেন্যুতে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাত্রী ব্রাজিল পাত্র আর্জেন্টাইন সমর্থক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


পাত্রী ব্রাজিল পাত্র আর্জেন্টাইন সমর্থক

ফুটবল বিশ্বকাপ এলেই পুরো দেশ মেতে ওঠে এক অলিখিত যুদ্ধে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা— এই দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক এবং চিরচেনা সেই পাগলামিকে কেন্দ্র করে আরটিভিতে শুরু হতে যাচ্ছে নতুন প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘পাড়ার ফুটবল’।

আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। গল্পের শুরু হয় এক ফুটবলীয় দ্বন্দ্ব দিয়ে। পারিবারিকভাবে বিয়ে ঠিকঠাক হওয়ার মুখে পাত্র আজিজ আবিষ্কার করে পাত্রী মানজিল কট্টর ব্রাজিল সমর্থক, আর সে নিজে আর্জেন্টিনার অন্ধ ভক্ত। দুই মেরুর দুই সমর্থকের এই ফুটবলীয় জেদের কারণে শেষ পর্যন্ত ভেস্তে যায় বিয়েটা।

এরপর থেকেই শুরু হয় দুজনের মাঠের লড়াই। আজিজ গড়ে তোলে আর্জেন্টিনা টিম এবং মানজিল সাজায় ব্রাজিল টিম। পাগলামি এখানেই শেষ নয়; মহল্লার মুদি দোকানদার বাপ্পি আবার ফ্রান্সের সমর্থক। ফরাসি তারকা এমবাপ্পের সঙ্গে নামের মিল থাকায় সে নিজের দোকান বিক্রি করে পৃথিবীর সবচেয়ে লম্বা পতাকা বানানোর রেকর্ড গড়ার মিশনে নামে, যার কারণে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে যায়।

এছাড়া মহল্লার অন্য যুবকরা মিলে গঠন করে পর্তুগাল টিম। এই চার দল নিয়ে টুর্নামেন্ট শুরু হলে পুরো মহল্লায় ছড়িয়ে পড়ে উত্তেজনা এবং বিচিত্র সব কাণ্ডকারখানা। কখনো প্রতিপক্ষকে জামালগোটা খাইয়ে দেওয়া, কখনো খেলা জেতার জন্য মাঠে গণক বা ভিক্ষুক এনে দোয়ার আয়োজন করা, আবার কখনো রেফারিকে ঘুষ দেওয়া— সব মিলিয়ে সৃষ্টি হয় চরম হাসির খোরাক। তবে ফাইনাল খেলায় রেফারি দুই দলের सभी খেলোয়াড়দের জন্য লাল কার্ড দেখালে খেলাটি অমীমাংসিত থেকে যায়। এরই মধ্যে ঘটে যায় এক مর্মান্তিক দুর্ঘটনা।

ছাদে প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে মহল্লার একটি ছেলে নিচে পড়ে গিয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। এই ঘটনার পর পুরো মহল্লা স্তব্ধ হয়ে যায়। দেখা যায়—ভাইয়ে ভাইয়ে কথা বন্ধ, প্রেমিক-প্রেমিকার ব্রেকআপ এবং প্রতিবেশীদের মধ্যে চরম শত্রুতা তৈরি হয়েছে। খেলা যেন এক শান্তির মহল্লাকে অশান্ত করে তোলে। অবশেষে নাটকের শেষ পর্যায়ে সকলেই নিজেদের ভুল বুঝতে পারে।

সবাইকে বোঝানো হয় যে, খেলার জন্য জীবন নয়, বরং জীবনকে আনন্দময় করতেই খেলা। অতি বাড়াবাড়ি করে টাকা নষ্ট করা বা সম্পর্কে ফাটল ধরানো কোনোকিছুই বুদ্ধিমানের কাজ নয়। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে অবশেষে আজিজ ও মানজিলের বিয়ের মাধ্যমে মহল্লায় ফিরে আসে সম্প্রীতি।

তারকাবহুল এই ধারাবাহিকটিতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, সাব্বির অর্ণব, শারমিন শর্মী, আব্দুল্লাহ রানা প্রমুখ। নাটকটি প্রতিদিন রাত ৯টায় আরটিভির পর্দায় প্রচারিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত মেরিন ড্রাইভ-দরিয়ানগর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত মেরিন ড্রাইভ-দরিয়ানগর

পর্যটন নগরী কক্সবাজারে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিকেলে চকরিয়ায় একটি জনসভা শেষে কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ পরিদর্শনে যাবেন। এ কারণে অপরূপ সাজে সজ্জিত হয়েছে মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকতের দরিয়ানগর পয়েন্ট।

শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় সমুদ্রসৈকতের দরিয়ানগরস্থ প্যারাসেলিং পয়েন্টে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন। তারা মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকতের প্যারাসেলিং পয়েন্টে অবস্থান নিয়েছেন।

সমুদ্রসৈকতের বালুচরে নামতে সুবিধার জন্য নতুন সিঁড়ি দেয়া হয়েছে, সারি সারি পতাকা টাঙানো হয়েছে। এছাড়া, সমুদ্রসৈকতের বালুচরে ১৫টি কিটকট (ছাতা) বসানো হয়েছে। এগুলোর পেছনে রাখা হয়েছে ডাস্টবিন। একই সঙ্গে নতুন বিদ্যুৎ সংযোগও দেয়া হয়েছে এবং বৈদ্যুতিক খুঁটিতে লাইট বসানো হয়েছে। এসব লাইটের কাজ করছে বিদ্যুৎ বিভাগের লোকজন। প্রধানমন্ত্রীর আগমনস্থলে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, জেলা পুলিশের পাশাপাশি দরিয়ানগরস্থ প্যারাসেলিং পয়েন্টে ট্যুরিস্ট পুলিশও অবস্থান নিয়েছে। তাদের সঙ্গে আছে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যেমন র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বখতিয়ার হোসেন জানান, "কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগরস্থ প্যারাসেলিং পয়েন্টে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন; তাই নিরাপদ পানির ব্যবস্থা রাখা হয়েছে ৩টি পয়েন্টে।"

জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহাবুবুর রহমান বলেন, "সমুদ্রসৈকতের প্যারাসেলিং পয়েন্টের বালুচরে ১৫টি কিটকট বসানো হয়েছে। ১৫ জন কর্মী রয়েছে যারা দু’পাশে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর তারেক রহমানকে সমুদ্রসৈকতে স্বাগত জানাতে সব ধরণের প্রস্তুতি শেষ। আমরা এখন অপেক্ষায় আছি, কখন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সমুদ্রসৈকতে পরিদর্শনে আসবেন।"

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেল ৫ টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন। জনসভা শেষে তিনি কক্সবাজার শহরের উদ্দেশে রওনা দেবেন।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন। একই দিন রাত ৮টায় কক্সবাজারের লং বিচ হোটেল অডিটোরিয়ামে জেলার বিশিষ্ট নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে রাত ৯টায় সপরিবারে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%