ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বিস্তারিত জানার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার বিষয়ক উইং।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত জানার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উইং। বিস্তারিত জানার পরই পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন

এর আগে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় সরকার ব্যবস্থা নেবে।

জানা গেছে, দিল্লিতে আজ থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের।

ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়টি গত শুক্রবার (১২ জুন) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাঁকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাঁকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করা হয়নি।

এমন পরিস্থিতিকে আত্মসম্মানে আঘাত হিসেবে দেখে তিনি পাসপোর্ট ফেরত চেয়ে দেশে আসার সিদ্ধান্ত নেন জাহেদ উর রহমান। তবে পরিস্থিতি ক্রমশ খারাপ দেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে বারবার ভারতে প্রবেশের অনুরোধ করলেও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী

তার সফরের বিষয়টি কূটনৈতিক পত্রে আগাম অবহিত করা হয়েছিল। আগাম অবহিত করার পরেও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের কারণে সোমবার দুপুরে দেশে ফিরে আসেন ডা. জাহেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

 

 
পিরোজপুরের কাউখালীতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর আওতায় কিশোরীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (সেলপ) নিত্যনন্দ শীল, ব্র্যাকের অফিসার (সেলপ) মিঠুন দত্ত, কমিউনিটি অর্গানাইজার নিপা মন্ডল। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩৪ জন কিশোরী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে উৎসাহিত হন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী বন্যা আক্তার 
বলেন,এই প্রশিক্ষণের মাধ্যমে হাঁস-মুরগি পালনের বিভিন্ন বিষয় সম্পর্কে নতুন করে জানতে পেরেছি। ভবিষ্যতে নিজে একটি ছোট খামার গড়ে তুলে পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
আরেক অংশগ্রহণকারী মিশা মজুমদার 
বলেন, প্রশিক্ষণে রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এগুলো বাস্তবে কাজে লাগিয়ে আয়মুখী কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
ব্র্যাকের অফিসার (সেলপ) মিঠুন দত্ত 
বলেন,কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ব্র্যাক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং স্বাবলম্বী হতে সহায়তা করবে।
প্রধান প্রশিক্ষক ডাঃ সোমা সরকার 
বলেন,বর্তমান সময়ে হাঁস-মুরগি পালন একটি লাভজনক উদ্যোগ। সঠিক নিয়মে পালন করলে অল্প পুঁজিতে ভালো আয় করা সম্ভব। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীরা এ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মধ্যে সার্টিফিকেট, প্রত্যেক কিশোরীদের মাঝে ২০টি করে হাঁস /মুরগি, নগদ ২ হাজার ৮ শত ৮০ টাকা করে দেওয়া হয়েছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ৯ জন

রাশিয়া রোববার রাতে ইউক্রেনের বিভিন্ন স্থানে কয়েকশো ড্রোন এবং বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ফলে অন্তত নয় জন নিহত হয়েছে। এই ভয়াবহ হামলায় রাজধানী কিয়েভের একটি ঐতিহাসিক ক্যাথেড্রালেও আগুন লেগেছে।

সোমবারের দিন ইউক্রেনের বিমান বাহিনী এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান বাহিনী জানিয়েছে, মস্কো গত রাতে ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ৬১১টি ড্রোন নিক্ষেপ করেছে। হামলার প্রধান লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। কিয়েভ থেকে পাঠানো বার্তা সংস্থা এএফপি এই ঘটনায় খবর জানিয়েছে। এছাড়া, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিট দাবি করেছে যে, তারা ৫০টি ক্ষেপণাস্ত্র ও ৫৮২টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণার পর জাপান ও দ. কোরিয়ার শেয়ারবাজারে তেজিভাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণার পর জাপান ও দ. কোরিয়ার শেয়ারবাজারে তেজিভাব

মধ্যপ্রাচ্যে যুদ্ধের সমাপ্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির ঘোষণার পর সোমবার জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে একটি বড় ধরনের তেজিভাব লক্ষ্য করা গেছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ সোমবার ৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়। গ্রিনিচ মান ০০১৫ সময়ে এটি ৪.২১ শতাংশ বৃদ্ধি পেয়ে উঠে।

অন্যদিকে, একই সময়ে দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক কোস্পি সূচক ৪.৯৭ শতাংশ বৃদ্ধি পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

সামরিক সংঘাত বন্ধ ও শান্তি আলোচনা শুরু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে, তা সৌদি আরব কর্তৃক স্বাগত জানানো হয়েছে।

তবে সৌদি আরব বলেছে, যে কোনো স্থায়ী সমঝোতায় অঞ্চলটির নিরাপত্তা-স্বার্থের বিষয়টিও অবশ্যই বিবেচনায় নিতে হবে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘সামরিক অভিযান বন্ধ এবং ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে বিস্তারিত আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে, সৌদি আরব তাকে স্বাগত জানায়।’

রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, স্থায়ী শান্তি চুক্তি এমন হতে হবে, যা আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা-স্বার্থকে বিবেচনায় নেবে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি অটল থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%