০৪:০৪ এম
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে খালি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। পরবর্তীতে মানবপাচারকারীদের ব্যবহৃত আস্তানাটি ধ্বংস করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, এসআরবি এবং পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক দল এতে অংশগ্রহণ করে।
আরও পড়ুন: মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ৫ নভেম্বরের অভিযানের ধারাবাহিকতায় শনিবার এই অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের শুরুতে যৌথ বাহিনীর সদস্যরা মানবপাচারকারী চক্রের গোপন আস্তানাটি চারদিক থেকে ঘিরে ফেলেন। এরপর সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় কিছু খালি কার্তুজ ও আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে আস্তানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
আইএসপিআরের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন