ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ


শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ (১৪ জুন) পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, আজ (১৪ জুন) মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে। নিরাপত্তার স্বার্থে ওই সাক্ষীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে গত ৩ জুন তার সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের পর তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

এর আগে এই মামলায় ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানসহ চারজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়।

মামলার ১৭ আসামির মধ্যে বর্তমানে ১০ জন গ্রেপ্তার অবস্থায় ঢাকার সেনানিবাসের সাব-জেলে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

অন্যদিকে পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশপ্রধান বেনজির আহমেদ, র‍্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, ব্যারিস্টার হারুন অর রশিদ এবং সাবেক পরিচালক মো. খায়রুল ইসলাম।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৩ দিনের ছুটি শেষে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:১১ এম


২৩ দিনের ছুটি শেষে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের কারণে ২৩ দিনের দীর্ঘ ছুটি শেষে রোববার (১৪ জুন) থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু করতে যাচ্ছে।

শনিবার (১৩ জুন) এই তথ্যটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করীম চৌধুরী নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৩ দিনের ছুটির পর রোববার থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি চলবে। তবে, ছুটি চলাকালীন সময়ে জরুরি প্রয়োজনে কিছু প্রশাসনিক কার্যক্রম চলমান ছিল।

সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটি শেষে শিক্ষার্থীরা ইতোমধ্যে আবাসিক হল ও মেসগুলোতে ফিরতে শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া, ২২ ও ২৩ মে এবং ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির কারণে ধারাবাহিক ভাবে ২৩ দিনের ছুটিতে যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ জেলা হাসপাতালে আজ থেকে চালু হচ্ছে আইসিইউ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:১২ এম


১০ জেলা হাসপাতালে আজ থেকে চালু হচ্ছে আইসিইউ

দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আজ (১৪ জুন) থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ চালু হচ্ছে। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি সাড়া ও মহামারি প্রস্তুতি প্রকল্পের আওতায় এই কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে।

রোববার (১৪ জুন) নতুন আইসলীগুলোর কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হাসপাতালগুলো হলো— মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা সাধারণ হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ সাধারণ (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা সাধারণ হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রতিটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিশুদের জন্য শ্বাস-প্রশ্বাস সহায়ক যন্ত্র ও অক্সিজেন সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব কেন্দ্র চালুর ফলে জেলা পর্যায়েই শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা উন্নত চিকিৎসাসেবা পাবেন। এতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জরুরি ও উন্নত চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:১৩ এম


বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসছেন। তারা দুজনেই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। হোয়াইট হাউজ নিশ্চিত করেছে যে সেখানে তারা দুজন আলাদাভাবে বৈঠক করবেন।

ওই বৈঠকটি আগামী বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এনডিটিভির খবর অনুযায়ী, ট্রাম্প সরকারের একজন কর্মকর্তা গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প জি-৭ ভুক্ত দেশের নেতাদের সঙ্গে হরমুজ প্রণালি সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম এপি জানায়, ট্রাম্প জি-৭ সম্মেলনে মিত্র দেশগুলোর সঙ্গে হরমুজ প্রণালিতে পাতা মাইন অপসারণের পরিকল্পনা বিষয়েও আলোচনা করতে পারেন। ইতোমধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্স জানিয়েছে যে তাদের আগ্রহ রয়েছে সংঘাত সাময়িকভাবে বন্ধ হলে এই গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদ করতে সহায়তা করতে।

ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি ‘চমৎকার সমঝোতা’ হয়েছে, যা চুক্তি স্বাক্ষরিত হলে চলমান উত্তেজনার অবসান ঘটাতে পারে। চুক্তি সম্পন্ন হলে তিনি বলেন, হরমুজ প্রণালি আবারও পুরোপুরি খুলে দেওয়া হবে।

এ প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারেন। এর আগে ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিশেষ করে খারগ দ্বীপে সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। তিনি জানান, ইরান ও অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। সংঘাতের কারণে এই পথের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে। যদিও অনেক দেশ জ্বালানির বাড়তি খরচ ভোক্তাদের ওপর চাপাচ্ছে তবে ভারত দীর্ঘ সময় ধরে অভ্যন্তরীণ জ্বালানির দাম স্থিতিশীল রেখেছে। সরকারি কর্মকর্তাদের মতে, হরমুজ সংকটের প্রথম ৭৬ দিন পর্যন্ত ভারত ছিল বড় অর্থনীতির একমাত্র দেশ, যারা জ্বালানির দাম বাড়ায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:৪২ এম


ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার এবং থানায় হেনস্থা করার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ প্রত্যাহারের নির্দেশ দেন।

তিনি জানালেন, খুলশী থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার দায়িত্ব প্রদান করা হয়েছে। বাকলিয়া থানার ওসি হিসেবে সিএমপির বিশেষ শাখার পরিদর্শক জাহিদুল কবির নিযুক্ত হয়েছেন।

এর আগে এই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতে সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন খুলশী থানার এসআই শফিকুল ইসলাম এবং কনস্টেবল মো. রাসেল চৌধুরী। এ ঘটনায় পুলিশের সোর্স সোহেলকেও আটক করা হয়েছে, এ তথ্য সিএমপি কমিশনার জানিয়েছেন।

জানা গেছে, জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহরে ফিরছিলেন। কিন্তু স্থানীয় বয়কেই নিজের শহরে ফিরে আসার সময় চরম হেনস্থার শিকার হন। শুক্রবার রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের কাছে তাকে বহনকারী অটোরিকশা থামায় পুলিশ এবং সাদা পোশাকে থাকা কয়েকজন।

ক্রিকেটার পরিচয় দেয়ার পরও কোনো কথাই শুনতে চাননি তারা, বরং জোরপূর্বক তাকে তুলে নেয়ার চেষ্টা করা হয়েছে। brutal ভাবে আঘাত করা হয়েছে। থানায় নেওয়ার পরও তাকে হেনস্থার শিকার হতে হয়েছে। এ ঘটনার পর তিনজনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেছে নাঈমের পরিবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%