ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের হুমকির জবাবে যা বলেছে ইরান


ট্রাম্পের হুমকির জবাবে যা বলেছে ইরান

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘ব্যর্থ নীতির ধারাবাহিকতা’ বলে খারিজ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনের এই ধরনের পদক্ষেপ হিতে বিপরীত হবে। এর ফলে যুক্তরাষ্ট্রকে আরও বড় পরাজয়ের মুখে পড়তে হবে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর এখন পর্যন্ত সবচেয়ে কঠোর ‘অর্থনৈতিক যুদ্ধ’ ও একঘরে করার ঘোষণা দেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, যেসব দেশ বা আর্থিক প্রতিষ্ঠান ইরানকে কোনো ধরনের সহায়তা বা ‘লাইফলাইন’ দেবে, তাদেরও কঠোর অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।

এর জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, মার্কিন প্রশাসনের এই তথাকথিত হুমকি মূলত তাদের নিজেদের অভ্যন্তরীণ সংকট এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা থেকে মানুষের নজর ঘোরানোর একটি কৌশল মাত্র। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ কেবল ইরান নয়, বরং বিশ্ব অর্থনীতি এবং বিশ্বের বিভিন্ন দেশের সার্বভৌমত্বের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ধ্রুব রাঠির বিরুদ্ধে ৮ বছরের পুরোনো মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে দুই দেশের মধ্যে তীব্র সামরিক সংঘাতের পর এপ্রিলে একটি সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল। তবে কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও তেল অবরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনো কাটেনি। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এ ধরনের চাপ সৃষ্টি করে তাদের নিজস্ব অবস্থান থেকে একচুলও টলানো যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মিলিয়ে বাজারের পরিবর্তন বুঝতে হবে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মিলিয়ে বাজারের পরিবর্তন বুঝতে হবে: তথ্যমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে বাজারের পরিবর্তন বুঝতে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সঠিক উদ্যোক্তাদের কাছে পুঁজি পৌঁছে দিতে হবে।

একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে তাল মিলিয়ে বাজারের পণ্যের জ্ঞান এবং বাজারের পরিবর্তন সম্পর্কে তরুণদের ধারণা নিতে হবে। পরিবর্তিত শ্রমবাজারের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের প্রস্তুত করতে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘চাকরি মেলা ও অধিবেশন’-এ তিনি এসব কথা বলেন। এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় এবং চোরোগ উসান ফর চিলড্রেনের অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ নেওয়া চাকরিপ্রত্যাশী তরুণদের সঙ্গে সরকারি প্রতিনিধি, কারিগরি শিক্ষা বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য ও বিভিন্ন অংশীজন এতে অংশ নেন। প্রায় ৩১টি চাকরিদাতা প্রতিষ্ঠানও মেলায় অংশ নেয়। এতে তরুণেরা সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, জীবনবৃত্তান্ত জমা, চাকরির সুযোগ সম্পর্কে জানা এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পান।

জহির উদ্দিন স্বপন বলেন, জীবনের অর্জন শুধু বস্তুগত পুরস্কার দিয়ে মূল্যায়ন করা যায় না।

যেসব তরুণ নিজেদের দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করতে পারেন, তারাই ভবিষ্যতের কাণ্ডারি। তাই তরুণদের লক্ষ্য সুনির্দিষ্ট করার পাশাপাশি সেই লক্ষ্য অর্জনের জন্য পথনকশা ঠিক করতে হবে।

তিনি বলেন, লক্ষ্য ও পথনকশা ঠিকভাবে নির্ধারণ করতে পারলে রাষ্ট্র ও দেশ উভয়ই উপকৃত হবে। তরুণদের শুধু চাকরি খোঁজার মধ্যে সীমাবদ্ধ না থেকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম উন্নয়ন, প্রশিক্ষণ, সনদায়ন ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।

তিনি বলেন, প্রশিক্ষণশেষ হওয়ার পর চাকরিতে নিয়োগ নিশ্চিত করা, সনদধারীদের নিয়মিত নজরদারি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে যেতে আগ্রহীদের জন্য ভাষা প্রশিক্ষণ ও মূল্যায়নের ব্যবস্থা প্রয়োজন। তরুণদের শুধু চাকরি খোঁজার পরিবর্তে নিজেদের চাকরির উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে একটি কার্যকর দক্ষতা পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে সামনে রেখে আন্তর্জাতিক মানের দক্ষ যুবসমাজ গড়ে তুলতে হবে। দেশের ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে প্রশিক্ষণের পর কর্মীদের যথাযথ খোঁজখবর রাখার ঘাটতিকে একটি দুর্বলতা হিসেবে উল্লেখ করেন তিনি। বাজারের চাহিদার সঙ্গে দক্ষ কর্মীদের সংযোগ স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী নিয়মিত খোঁজখবরের ওপর গুরুত্ব দেন বিসিক চেয়ারম্যান।

অনুষ্ঠানে এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ বলেন, দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে সেতুবন্ধন তৈরিতে লিফট প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুবিধাবঞ্চিত ৩০০ তরুণকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতার জন্য তিনি নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান। তরুণদের নিজেদের দক্ষতার ওপর আস্থা রেখে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

পরে লিফট প্রকল্পের কার্যক্রম ও অর্জন তুলে ধরেন এডুকোর শিশু শ্রম নিরসন ব্যবস্থাপক আফজাল কবির খান। অনুষ্ঠানে প্রকল্পের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী তরুণেরা তাদের প্রশিক্ষণ, চাকরি ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রের অভিযোগ প্রধান শিক্ষকের

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


ভাণ্ডারিয়ায় সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রের অভিযোগ প্রধান শিক্ষকের

পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে একটি চরম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক অনিয়ম, শিক্ষক রাজনীতি, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং শ্রেণিকক্ষে অনিয়ন্ত্রিত প্রাইভেট বাণিজ্যকে কেন্দ্র করে, বিদ্যালয়টির প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মধ্যে এই মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে।

বুধবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মজিবুর রহমান অভিযোগ করেন যে, ২০২২ সালে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী তালুকদার এবং তার অনুসারীদের প্রভাবে তাঁকে জিম্মি করে বিদ্যালয়ে নানা অনিয়ম চলছিল। তিনি বলেন, বরখাস্তকৃত সহকারী প্রধান শিক্ষক মোসাঃ হামিদা বেগমসহ কয়েকজন শিক্ষকের সমন্বয়ে গঠিত একটি চক্র ভূয়া কাগজপত্র তৈরি, জেলা পরিষদের অর্থ আত্মসাৎ এবং শিক্ষার্থীদের বেতন-ফি বাবদ আদায় করা প্রায় ১৪ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

প্রধান শিক্ষক উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মিথ্যা সিআর মামলা আদালত খারিজ করে দেওয়ার পর তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি ও মানহানির পৃথক দুটি মামলা (মামলা নং সিআর ৬০/২৬ ও ২০১/২৬) দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, যে অনিয়মে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং মাসে ৭০-৮০ হাজার টাকা আয় করা চিকিৎসাতুল্য 'প্রাইভেট বাণিজ্য' বন্ধ করতে বাধ্য করা হয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষক কর্তৃক মোবাইল ব্যবহার ও অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের বাধ্যবাধকতা আরোপ করায় একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরো জানান, গত ১৬ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান কোনো পূর্ব নোটিশ বা লিখিত পত্র ছাড়া স্কুলে পরিদর্শনে আসেন। সেখানে প্রধান শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শিক্ষক ও সাংবাদিকদের সামনে অপমান করা হয় এবং কোনো রসিদ বা প্রমাণ ছাড়াই বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ মূল কাগজপত্র নিয়ে যাওয়া হয়। পরদিন ১৭ আগস্ট ইউএনও শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সামনে বিদ্যালয়ে আর্থিক অনিয়ম হয়েছে বলে মন্তব্য করলে প্রধান শিক্ষক হেয় প্রতিপন্ন হন। ১৮ আগস্ট শিক্ষার্থীদের উসকে দিয়ে তাঁর বিরুদ্ধে স্মারকলিপি দেওয়ানো হয়। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অপহৃত কাগজপত্র ফেরতের জন্য তিনি জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার সরাসরি হস্তক্ষেপ দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, একাধিক সহকারী শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে এবং পূর্বেই প্রধান শিক্ষককে অবহিত করে তিনি সেখানে পরিদর্শনে যান। পরিদর্শনকালে, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে বর্তমান সময় পর্যন্ত বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব চাওয়া হলেও প্রধান শিক্ষক তা উপস্থাপন করতে ব্যর্থ হন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় বিষয়টির গভীর ও নিরপেক্ষ তদন্তের জন্য ইতিমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁর কাছ থেকে যে সব কাগজপত্র নেওয়া হয়েছিল তা তিনি ফেরত নিয়েছেন এবং প্রধান শিক্ষককে কোনো প্রকার অপমান বা অসৌজন্যমূলক আচরণ করা হয়নি বলে জানান। ভাউচার পর্যালোচনা করে গভীর অসংগতি পরিলক্ষিত হয়েছে এবং তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্ণ সূর্যগ্রহণের পর এবার আকাশে দেখা যাবে বিরল ‘ব্লাড মুন’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


পূর্ণ সূর্যগ্রহণের পর এবার আকাশে দেখা যাবে বিরল ‘ব্লাড মুন’

মহাজাগতিক পূর্ণ সূর্যগ্রহণের পর এবার চলতি মাসেই দেখা মিলতে যাচ্ছে বিরল চন্দ্রগ্রহণ। এই চাঁদের মোট আয়তনের ৯৬ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। চলতি মাসের শেষের দিকে এই মহাজাগতিক বিরল ঘটনার অবতারণা ঘটতে যাচ্ছে।

জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ‘স্কাই অ্যান্ড টেলিস্কোপ’ জানাচ্ছে, আগামী ২৭ ও ২৮ আগস্ট (বৃহস্পতিবার রাতে) আকাশে দেখা মিলবে এক অনন্য আংশিক চন্দ্রগ্রহণের।

যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আলাস্কার কিছু অংশ ব্যতীত পুরো উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে দর্শকরা এই চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন। এর পাশাপাশি, আফ্রিকা ও ইউরোপ থেকেও ২৮ আগস্ট ভোরের দিকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

মহাকাশবিজ্ঞানীদের মতে, গ্রহণের সর্বোচ্চ মুহূর্তে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর গাঢ় কেন্দ্রীয় ছায়া বা ‘আমব্রা’র গভীরে চলে যাবে। ফলস্বরূপ, চাঁদ পুরোপুরি ঢাকা না পড়লেও এক জ্বলন্ত সূর্যাস্তের মতো রক্তিম ও কমলা রঙের আভায় জ্বলজ্বল করে উঠবে, যা দেখতে অনেকটা ‘ব্লাড মুন’-এর মতো দেখতে হবে।

চন্দ্রপৃষ্ঠের বাকি অংশ পৃথিবীর বাইরের হালকা ছায়া বা ‘পেনামব্রা’র মধ্য দিয়ে যাওয়ার সময় চাঁদের উত্তর প্রান্তে রূপালি আলো বিচ্ছুরিত হবে। আন্তর্জাতিক সময় অনুযায়ী, ২৮ আগস্ট রাত ১২টা ১৩ মিনিটে (ইডিটি) চন্দ্রগ্রহণটি তার সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে।

চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে আসা আলো প্রতিসরিত হয়ে চাঁদের বুকে পড়ার কারণে যে লালচে রূপ তৈরি হয়ে থাকে, তা অতীতে মানুষকে ভীত করলেও বর্তমানে এটি একটি চমৎকার দৃশ্য।

বিজ্ঞানীরা জানান, গ্রহণের সর্বোচ্চ মুহূর্তে চাঁদের অধিকাংশ অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ায় রাতের আকাশে নক্ষত্ররাজি ও মিল্কিওয়ে নতুন করে তাদের পূর্ণ রূপ নিয়ে ফুটে উঠবে। আমেরিকা মহাদেশের বাসিন্দাদের জন্য ২০২৯ সালের ২৬ জুনের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের আগে এটি একটি গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ দেখার সুযোগ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া শক্তিশালী হয়ে ফিরে আসবে, শিষ্যদের সতর্ক করেছেন সিমন্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


অস্ট্রেলিয়া শক্তিশালী হয়ে ফিরে আসবে, শিষ্যদের সতর্ক করেছেন সিমন্স

বাংলাদেশের কোচ সিমন্স। ফাইল ছবি

‘টাইগার’ ছদ্মনামটা বাংলাদেশের। কিন্তু বর্তমানে ‘আহত বাঘ’ অস্ট্রেলিয়া।

ঘরের মাঠে যারা বাংলাদেশ দলের কাছে হেরে গিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য গর্জন করছে। ক্যাঙ্গারু নামে পরিচিত দলকে এমনভাবেই ভাবছেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স।

সিরিজে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্টে ভয়ংকরভাবে ফিরতে পারবে বলেই শিষ্যদের সতর্ক করেছেন সিমন্স। দ্বিতীয় টেস্টের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশি কোচ বলেন, ‘দলকে আমি শুধু একটাই কথা বলেছি এবং তা যেকোনো জায়গায় আবার বলতে প্রস্তুত আমি।

অস্ট্রেলিয়া আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। তাই আমাদের অবশ্যই পারফরম্যান্সের এই ধারা বজায় রাখতে হবে, নতুবা আমাদের আরো উন্নতি করতে হবে।’

আগামী ২২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাকাই টেস্টে উন্নতির বিকল্প কোনো কিছু দেখছেন না সিমন্স।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার সিমন্স বলেছেন, ‘কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা মাত্র ১ শতাংশও ভালো করতে পারি, তবে আমাদের নিশ্চিত করতে হবে যেন সেই উন্নতিটুকু বজায় থাকে। কারণ আমরা জানি, তারা তাদের কৌশলে পরিবর্তন আনবে এবং আমাদের ওপর আরো কঠিন আক্রমণ চালাবে।’

ডারউইন টেস্টে জয়কে কোচিং ক্যারিয়ারের সেরা জয় হিসেবে গণ্য করছেন সিমন্স। ৬৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘একটি টেস্ট জয়ের পর এক ধরনের আত্মবিশ্বাস অবশ্যই আসে। আমরা ভালো খেলেছি।

দারুণ টেস্ট ম্যাচ জিতেছি। তাই আত্মবিশ্বাস এখন অনেক উচ্চতায়। নিশ্চিতভাবেই এটি আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয়। অন্যান্য ফরম্যাটে আমার বড় জয় আছে, তবে টেস্ট জয়টিই সেরা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%