ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ভাণ্ডারিয়ায় সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রের অভিযোগ প্রধান শিক্ষকের


ভাণ্ডারিয়ায় সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রের অভিযোগ প্রধান শিক্ষকের

পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে একটি চরম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক অনিয়ম, শিক্ষক রাজনীতি, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং শ্রেণিকক্ষে অনিয়ন্ত্রিত প্রাইভেট বাণিজ্যকে কেন্দ্র করে, বিদ্যালয়টির প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মধ্যে এই মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে।

বুধবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মজিবুর রহমান অভিযোগ করেন যে, ২০২২ সালে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী তালুকদার এবং তার অনুসারীদের প্রভাবে তাঁকে জিম্মি করে বিদ্যালয়ে নানা অনিয়ম চলছিল। তিনি বলেন, বরখাস্তকৃত সহকারী প্রধান শিক্ষক মোসাঃ হামিদা বেগমসহ কয়েকজন শিক্ষকের সমন্বয়ে গঠিত একটি চক্র ভূয়া কাগজপত্র তৈরি, জেলা পরিষদের অর্থ আত্মসাৎ এবং শিক্ষার্থীদের বেতন-ফি বাবদ আদায় করা প্রায় ১৪ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

প্রধান শিক্ষক উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মিথ্যা সিআর মামলা আদালত খারিজ করে দেওয়ার পর তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি ও মানহানির পৃথক দুটি মামলা (মামলা নং সিআর ৬০/২৬ ও ২০১/২৬) দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, যে অনিয়মে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং মাসে ৭০-৮০ হাজার টাকা আয় করা চিকিৎসাতুল্য 'প্রাইভেট বাণিজ্য' বন্ধ করতে বাধ্য করা হয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষক কর্তৃক মোবাইল ব্যবহার ও অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের বাধ্যবাধকতা আরোপ করায় একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে।

আরও পড়ুন: বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ গ্রেপ্তার

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরো জানান, গত ১৬ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান কোনো পূর্ব নোটিশ বা লিখিত পত্র ছাড়া স্কুলে পরিদর্শনে আসেন। সেখানে প্রধান শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শিক্ষক ও সাংবাদিকদের সামনে অপমান করা হয় এবং কোনো রসিদ বা প্রমাণ ছাড়াই বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ মূল কাগজপত্র নিয়ে যাওয়া হয়। পরদিন ১৭ আগস্ট ইউএনও শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সামনে বিদ্যালয়ে আর্থিক অনিয়ম হয়েছে বলে মন্তব্য করলে প্রধান শিক্ষক হেয় প্রতিপন্ন হন। ১৮ আগস্ট শিক্ষার্থীদের উসকে দিয়ে তাঁর বিরুদ্ধে স্মারকলিপি দেওয়ানো হয়। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অপহৃত কাগজপত্র ফেরতের জন্য তিনি জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার সরাসরি হস্তক্ষেপ দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, একাধিক সহকারী শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে এবং পূর্বেই প্রধান শিক্ষককে অবহিত করে তিনি সেখানে পরিদর্শনে যান। পরিদর্শনকালে, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে বর্তমান সময় পর্যন্ত বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব চাওয়া হলেও প্রধান শিক্ষক তা উপস্থাপন করতে ব্যর্থ হন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় বিষয়টির গভীর ও নিরপেক্ষ তদন্তের জন্য ইতিমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁর কাছ থেকে যে সব কাগজপত্র নেওয়া হয়েছিল তা তিনি ফেরত নিয়েছেন এবং প্রধান শিক্ষককে কোনো প্রকার অপমান বা অসৌজন্যমূলক আচরণ করা হয়নি বলে জানান। ভাউচার পর্যালোচনা করে গভীর অসংগতি পরিলক্ষিত হয়েছে এবং তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্ণ সূর্যগ্রহণের পর এবার আকাশে দেখা যাবে বিরল ‘ব্লাড মুন’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


পূর্ণ সূর্যগ্রহণের পর এবার আকাশে দেখা যাবে বিরল ‘ব্লাড মুন’

মহাজাগতিক পূর্ণ সূর্যগ্রহণের পর এবার চলতি মাসেই দেখা মিলতে যাচ্ছে বিরল চন্দ্রগ্রহণ। এই চাঁদের মোট আয়তনের ৯৬ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। চলতি মাসের শেষের দিকে এই মহাজাগতিক বিরল ঘটনার অবতারণা ঘটতে যাচ্ছে।

জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ‘স্কাই অ্যান্ড টেলিস্কোপ’ জানাচ্ছে, আগামী ২৭ ও ২৮ আগস্ট (বৃহস্পতিবার রাতে) আকাশে দেখা মিলবে এক অনন্য আংশিক চন্দ্রগ্রহণের।

যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আলাস্কার কিছু অংশ ব্যতীত পুরো উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে দর্শকরা এই চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন। এর পাশাপাশি, আফ্রিকা ও ইউরোপ থেকেও ২৮ আগস্ট ভোরের দিকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

মহাকাশবিজ্ঞানীদের মতে, গ্রহণের সর্বোচ্চ মুহূর্তে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর গাঢ় কেন্দ্রীয় ছায়া বা ‘আমব্রা’র গভীরে চলে যাবে। ফলস্বরূপ, চাঁদ পুরোপুরি ঢাকা না পড়লেও এক জ্বলন্ত সূর্যাস্তের মতো রক্তিম ও কমলা রঙের আভায় জ্বলজ্বল করে উঠবে, যা দেখতে অনেকটা ‘ব্লাড মুন’-এর মতো দেখতে হবে।

চন্দ্রপৃষ্ঠের বাকি অংশ পৃথিবীর বাইরের হালকা ছায়া বা ‘পেনামব্রা’র মধ্য দিয়ে যাওয়ার সময় চাঁদের উত্তর প্রান্তে রূপালি আলো বিচ্ছুরিত হবে। আন্তর্জাতিক সময় অনুযায়ী, ২৮ আগস্ট রাত ১২টা ১৩ মিনিটে (ইডিটি) চন্দ্রগ্রহণটি তার সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে।

চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে আসা আলো প্রতিসরিত হয়ে চাঁদের বুকে পড়ার কারণে যে লালচে রূপ তৈরি হয়ে থাকে, তা অতীতে মানুষকে ভীত করলেও বর্তমানে এটি একটি চমৎকার দৃশ্য।

বিজ্ঞানীরা জানান, গ্রহণের সর্বোচ্চ মুহূর্তে চাঁদের অধিকাংশ অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ায় রাতের আকাশে নক্ষত্ররাজি ও মিল্কিওয়ে নতুন করে তাদের পূর্ণ রূপ নিয়ে ফুটে উঠবে। আমেরিকা মহাদেশের বাসিন্দাদের জন্য ২০২৯ সালের ২৬ জুনের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের আগে এটি একটি গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ দেখার সুযোগ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া শক্তিশালী হয়ে ফিরে আসবে, শিষ্যদের সতর্ক করেছেন সিমন্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


অস্ট্রেলিয়া শক্তিশালী হয়ে ফিরে আসবে, শিষ্যদের সতর্ক করেছেন সিমন্স

বাংলাদেশের কোচ সিমন্স। ফাইল ছবি

‘টাইগার’ ছদ্মনামটা বাংলাদেশের। কিন্তু বর্তমানে ‘আহত বাঘ’ অস্ট্রেলিয়া।

ঘরের মাঠে যারা বাংলাদেশ দলের কাছে হেরে গিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য গর্জন করছে। ক্যাঙ্গারু নামে পরিচিত দলকে এমনভাবেই ভাবছেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স।

সিরিজে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্টে ভয়ংকরভাবে ফিরতে পারবে বলেই শিষ্যদের সতর্ক করেছেন সিমন্স। দ্বিতীয় টেস্টের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশি কোচ বলেন, ‘দলকে আমি শুধু একটাই কথা বলেছি এবং তা যেকোনো জায়গায় আবার বলতে প্রস্তুত আমি।

অস্ট্রেলিয়া আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। তাই আমাদের অবশ্যই পারফরম্যান্সের এই ধারা বজায় রাখতে হবে, নতুবা আমাদের আরো উন্নতি করতে হবে।’

আগামী ২২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাকাই টেস্টে উন্নতির বিকল্প কোনো কিছু দেখছেন না সিমন্স।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার সিমন্স বলেছেন, ‘কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা মাত্র ১ শতাংশও ভালো করতে পারি, তবে আমাদের নিশ্চিত করতে হবে যেন সেই উন্নতিটুকু বজায় থাকে। কারণ আমরা জানি, তারা তাদের কৌশলে পরিবর্তন আনবে এবং আমাদের ওপর আরো কঠিন আক্রমণ চালাবে।’

ডারউইন টেস্টে জয়কে কোচিং ক্যারিয়ারের সেরা জয় হিসেবে গণ্য করছেন সিমন্স। ৬৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘একটি টেস্ট জয়ের পর এক ধরনের আত্মবিশ্বাস অবশ্যই আসে। আমরা ভালো খেলেছি।

দারুণ টেস্ট ম্যাচ জিতেছি। তাই আত্মবিশ্বাস এখন অনেক উচ্চতায়। নিশ্চিতভাবেই এটি আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয়। অন্যান্য ফরম্যাটে আমার বড় জয় আছে, তবে টেস্ট জয়টিই সেরা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশিত হতে পারে, এমন তথ্য দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র।

ওই দিন সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। একইসঙ্গে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে।

এ বছর ফল পুনর্নিরীক্ষণের জন্য চার লাখের বেশি পরীক্ষার্থী প্রায় ১৩ লাখ আবেদন করেছে। এর মধ্যে তত্ত্বীয় (লিখিত) বিষয়ে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক বিষয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন জমা পড়েছে।

তথ্যের বিশ্লেষণ অনুযায়ী, একজন শিক্ষার্থী গড়ে তিনটি বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে।

বোর্ড-ভিত্তিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে তত্ত্বীয় বিষয়ে ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক বিষয়ে ৫৮ হাজার ১২টি—মোট ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি আবেদন পড়েছে।

এ ছাড়া কুমিল্লা বোর্ডে আবেদন পড়েছে ১ লাখ ১২ হাজার ৬১১টি, রাজশাহী বোর্ডে ১ লাখ ২২ হাজার ২২৮টি, যশোর বোর্ডে ৯১ হাজার ৫৯টি, চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৭ হাজার ৬০১টি, বরিশাল বোর্ডে ৬১ হাজার ৮৬টি, সিলেট বোর্ডে ৬০ হাজার ৯৭৪টি, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১১ হাজার ২৬০টি, ময়মনসিংহ বোর্ডে ৮৭ হাজার ১৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৫৯টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫১ হাজার ২১৪টি আবেদন জমা পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলকে খুশি করতেই কি পাঠ্যবইয়ে পরিবর্তন আনল সৌদি আরব?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


ইসরায়েলকে খুশি করতেই কি পাঠ্যবইয়ে পরিবর্তন আনল সৌদি আরব?

সৌদি আরব নিজেদের স্কুলের পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তন এনেছে যাতে ইসরায়েল ও ইহুদি সংক্রান্ত বিভিন্ন বিষয়কে ইতিবাচকভাবে তুলে ধরা হয়। বলা হচ্ছে, রিয়াদ এই পরিবর্তনগুলো করেছে ইসরায়েলকে ‘খুশি করতে’ এবং পশ্চিমা কূটনৈতিক চাপ সামলানোর জন্য। ইসরায়েলভিত্তিক গবেষণা সংস্থা ইমপ্যাক্ট-এসই দাবি করছে, সৌদি পাঠ্যবই থেকে ইসরায়েলবিরোধী বার্তা ও অনুচ্ছেদ ছেঁটে ফেলা হয়েছে।

এই নতুন শিক্ষাবর্ষের পাঠ্যক্রম পর্যালোচনা করে প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, আড়ালে থাকা ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্যটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। পূর্ববর্তী বাক্যে জেরুজালেমে মুসলিমদের উপস্থিতি যে হুমকির মুখে রয়েছে তা ফুটিয়ে তোলা হতো, যা ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের বৈরিতা উসকে দিত।

এসব পরিবর্তন এমন এক সময়ে আনা হয়েছে, যখন ইসরায়েলি রাজনীতিকেরা উন্মুক্তভাবে আল-আকসা মসজিদ ধ্বংস করে ‘ইহুদি মন্দির’ নির্মাণের দাবি তুলছেন। জেরুজালেমের মূল জনমিতি বদলে দেওয়ার জন্য এবং ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন করা ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে।

ইমপ্যাক্ট-এসইর দাবি অনুযায়ী, পাঠ্যবই থেকে তথাকথিত ‘ইহুদি-বিদ্বেষী’ সকল বিষয় বাদ দেওয়া হয়েছে, যা তারা ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে। এছাড়া পাঠ্যবই থেকে পবিত্র কোরআনের কিছু আয়াত, হাদিস এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষণীয় ঘটনাও বাদ দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য, অসুস্থ এক ইহুদি বালককে মহানবী (সা.) দেখা করার ফলে ইসলাম গ্রহণের ঘটনাটি ২০২৫ সালের সংস্করণ থেকে বাদ দেওয়া হয়েছে।

পাঠ্যবইয়ের মানচিত্রে আগে পুরো এলাকা ‘ফিলিস্তিন’ হিসেবে চিত্রিত করা হতো। নতুন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বইয়ে সেই ফিলিস্তিন নামটি মুছে ফেলা হয়েছে, যদিও মানচিত্রে ইসরায়েল নামটি এখনও লেখা হয়নি। সমস্ত এলাকায় ‘ফিলিস্তিন’ হিসেবে চিহ্নিত করার নীতি থেকে সৌদি আরব সরে এসেছে। একাদশ শ্রেণির ইতিহাস বইয়ে ‘ইহুদি শত্রু’ শব্দের বদলে ‘ইসরায়েলি দখলদারত্ব’ শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে।

সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজকে ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট চাইম ওয়াইজম্যান ফিলিস্তিন ইস্যু থেকে সরে আসতে বিপুল অর্থ ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। ঐতিহাসিক নথিতে এর সত্যতা থাকলেও, এই ঐতিহাসিক ঘটনাটি বইয়ে রাখার সমালোচনা করে একে ইহুদিদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক বর্ণনা’ বলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব বিস্তার ও স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে আরব দেশগুলোর ওপর মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক চাপ দিয়ে আসছে। এই সৌদি পাঠ্যবই পরিবর্তনকে সেই কূটনৈতিক কৌশলের একটি বড় সাফল্য হিসেবে দেখছে ইসরায়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%