১১:৫৫ এম
দেশের সেবা খাতের বিভাগভেদে দুর্নীতি ও ঘুষের তথ্য তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবি বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে তাদের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ এর বিস্তারিত তথ্য প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয়ভাবে দুর্নীতির শিকার মানুষের সংখ্যা ৮১.৬ শতাংশ এবং ঘুষের শিকার মানুষের সংখ্যা ৬৩.৬ শতাংশ। ময়মনসিংহ বিভাগে দুর্নীতির শিকার ৮৮.৯ শতাংশ এবং ঘুষের শিকার ৬৬.৬ শতাংশ সেবাগ্রহীতা পাওয়া গেছে। অন্যদিকে, খুলনা বিভাগে ঘুষের শিকার ৭৩.৬ শতাংশ এবং দুর্নীতির শিকার ৮৮ শতাংশ সেবাগ্রহীতা রয়েছে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
এছাড়া, বরিশাল বিভাগে দুর্নীতির শিকার ৮৭.৬ শতাংশ, ঘুষের শিকার ৬৯.১ শতাংশ। রংপুর বিভাগের দুর্নীতির শিকার ৮৫.৭ শতাংশ, ঘুষের শিকার ৬২.৮ শতাংশ। ঢাকা বিভাগে দুর্নীতির শিকার ৮০.১ শতাংশ ও ঘুষের শিকার ৬৩.৯ শতাংশ। চট্টগ্রামে দুর্নীতির শিকার ৭৯.৪ শতাংশ ও ঘুষের শিকার ৫৯.৪ শতাংশ। সিলেট বিভাগের দুর্নীতি শিকার ৭৯.৩ শতাংশ এবং ঘুষের শিকার ৫৮.৯ শতাংশ। রাজশাহী বিভাগে দুর্নীতির শিকার ৭২.৯ শতাংশ ও ঘুষের শিকার ৫৮.৮ শতাংশ সেবাগ্রহীতা রয়েছে।
এই প্রতিবেদন উপস্থাপনার মূল বক্তা হিসেবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। এতে আরও অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) প্রাক্তন অধ্যাপক সেকেন্দার হায়াত খান, প্রাক্তন অধ্যাপক পিকে মো. মতিউর রহমান, প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ শোয়ায়েব, অধ্যাপক সৈয়দ শাহাদাৎ হোসেন এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন