ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রোজমেরি হেয়ার স্প্রে ব্যবহার করে নতুন চুল গজান


রোজমেরি হেয়ার স্প্রে ব্যবহার করে নতুন চুল গজান

 

বর্তমান সময়ে অনেকেই চুল নিয়ে দুশ্চিন্তায় আছেন। কারণ অতিরিক্ত চুল পড়ার কারণে অনেকের মাথা টাক হয়ে যাচ্ছে।

এই সমস্যার সমাধানের জন্য অনেকে টেনশনে আছেন। ফলে বাজার থেকে বিভিন্ন রকমের শ্যাম্পু, কন্ডিশনার, তেল ব্যবহার করছেন। কিন্তু এর ফলে কোন সমাধান মিলছে না।

আরও পড়ুন: পুরুষদের চেয়ে নারীরা কেন বেশি দিন বাঁচেন?

বর্তমানে বাজার কাঁপাচ্ছে রোজমেরি ওয়াটারের হেয়ার স্প্রে। এটি ম্যাজিকের মতো কাজ করে। খুব সহজে বাড়িতে বসেই আপনি রোজমেরি হেয়ার স্প্রে তৈরি করে নিতে পারেন।

রোজমেরি পাতায় কার্নোসিক অ্যাসিড থাকে। এটি ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ ও স্নায়ুর নিরাময় করে। তাই রোজমেরি হেয়ার স্প্রে ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়া মজবুত হয়। ফলে চুল ঝরে পড়া কমে।

রোজমেরি হেয়ার স্প্রে তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ:

রোজমেরির ডাল: ২-৩টি

আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের ৮ দর্শনীয় স্থান

মেথি: ১ চা চামচ

কালোজিরে: ১ চা চামচ

জল: ৫০০ মিলিলিটার

অ্যালোভেরা জেল: ১ চা চামচ

আরও পড়ুন: মেঘমুক্ত আকাশে পঞ্চগড় থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমীরা

প্রস্তুত প্রণালী:

একটি পাত্রে মেথি ও কালোজিরে ৮-১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ৫০০ মিলিলিটার জল একটি পাত্রে নিন। জলটি ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর গ্যাস বন্ধ করে এতে রোজমেরির পাতা রাখুন। ৩০-৪০ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিন। ঢাকনা খোলার পর ওই জলের মধ্যে ভিজিয়ে রাখা মেথি এবং কালোজিরে দিয়ে দিন এবং আবার ৩০ মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে।

৩০ মিনিট পরে ঢাকনা খুলে মেথি, কালোজিরে এবং রোজমেরি পাতা ওই জলে ভালো করে চটকে নিন। এরপর ওই মিশ্রণে ১ চা চামচ অ্যালোভেরা জেল যোগ করুন। এরপর এটি একটি কাচের শিশিতে ঢেলে নিন এবং ফ্রিজে রেখে দিন। ৭ থেকে ১০ দিন পর্যন্ত এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।

রোজমেরি হেয়ার স্প্রে ব্যবহারের পদ্ধতি:

আরও পড়ুন: বুধবার ১২ রাশির অর্থভাগ্যে সতর্কতা, জেনে নিন রাশিফল

এখন আপনার শুকনো চুল দুই ভাগে ভাগ করুন। মাথার ত্বকে এটি লাগান। মিনিট পাঁচেক হালকা হাতে ম্যাসাজ করুন। শুকিয়ে গেলেই হবে। ধোয়ার প্রয়োজন নেই। ৬ থেকে ৮ সপ্তাহ একটানা এই মিশ্রণ ব্যবহার করলে আপনি সুফল পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:২১ এম


প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাবেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন এ তথ্য প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর আসন্ন নিউ ইয়র্ক সফরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এটি তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম নিউ ইয়র্ক সফর। তিনি প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এবারের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইনে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো আরো জানিয়েছে, প্রধানমন্ত্রীর এবারের নিউ ইয়র্ক সফর হবে অত্যন্ত সংক্ষিপ্ত। তিনি সেখানে মাত্র চার থেকে পাঁচদিন অবস্থান করবেন। আগামী ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সীমিতসংখ্যক সফরসঙ্গী নিয়ে নিউ ইয়র্ক সফরে যাবেন। তার সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন মাস পরপর মুদ্রানীতি ঘোষণার প্রস্তাব সংসদীয় কমিটিতে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৭ এম


তিন মাস পরপর মুদ্রানীতি ঘোষণার প্রস্তাব সংসদীয় কমিটিতে

দেশে বিদ্যমান ছয় মাসের পরিবর্তে তিন মাস পরপর মুদ্রানীতি ঘোষণার প্রস্তাব করা হয়েছে সংসদীয় কমিটিতে। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এনসিপির সংসদ সদস্য ও কমিটির সদস্য হাসনাত আবদুল্লাহ এ প্রস্তাব দেন। বাংলাদেশ ব্যাংকও প্রস্তাবটিতে ইতিবাচক উল্লেখ করে এটি গ্রহণ করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, শাহাদাত হোসেন সেলিম, সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) অংশগ্রহণ করেন। এছাড়া বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির কাঠামো পর্যালোচনা করা হয়েছে। সেখানে দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক লক্ষ্য অর্জনে বর্তমান সুদের হারভিত্তিক মুদ্রানীতি থেকে ধীরে ধীরে মূল্যস্ফীতি-লক্ষ্যভিত্তিক মুদ্রানীতিতে রূপান্তরের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম ও মুদ্রানীতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করে। এতে বর্তমান মুদ্রানীতির কাঠামো, এর বাস্তবায়ন এবং ভবিষ্যৎ অগ্রাধিকার তুলে ধরা হয়। উপস্থাপনা শেষে কমিটির সদস্যরা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দেশের মুদ্রানীতি ও আর্থিক খাতের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। দেশে বর্তমানে ছয় মাস পরপর মুদ্রানীতি ঘোষণা করা হয়। কিন্তু সভায় তিন মাস পরপর মুদ্রানীতি ঘোষণার প্রস্তাব করেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জানা গেছে, হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে ইতিবাচক বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, ‘আবুল হাসনাত যে পয়েন্টগুলো বলেছেন, সেগুলোর মধ্যে মুদ্রানীতি ছয় মাসের পরিবর্তে তিন মাসের করার যে প্রস্তাব, সেটা খুব ভালো পরামর্শ। আমার মনে হয়, এটা নেওয়া উচিত।’ এদিকে বৈঠকে ইসলামী ব্যাংকের বিদ্যমান সমস্যা নিয়ে কথা বলেন জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম। তিনি বৈঠককে বলেন, ইসলামী ব্যাংক ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের জিরো টলারেন্স নীতি দেখাতে হবে। এই ব্যাংকটি ব্যাংকিং খাতের বিরাট অংশ কাভার করে। ইতোমধ্যে ইসলামী ব্যাংক থেকে অনেকেই টাকা উত্তোলন করে নিয়েছেন। এক মাসে দুই হাজার ৪০০ কোটি টাকা উত্তোলন করে নিয়ে গেছে। এটা রোধ করতে তিনি বাংলাদেশ ব্যাংককে জিরো টলারেন্স নীতি দেখানোর প্রস্তাব করেন। তিনি বলেন, বর্তমানে প্রায় ৩০ শতাংশ হলেও প্রায় ৬০ শতাংশ মানুষ ইসলামী ব্যাংকিং করতে চান। নিয়ন্ত্রক হিসেবে তাদের সেই সুযোগ না দিলে তা আমাদের অপরাধ হবে। তাই আমরা ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ করছি। নতুন ইসলামী ব্যাংক আসলে আমরা তাদেরও সহায়তা করছি। তিনি বলেন, গত ১০ বছরে ইসলামী ব্যাংকগুলোতে যে সমস্যাগুলো হয়েছে, তার একটি বড় কারণ ছিল শরিয়াহ বোর্ডের দুর্বলতা। আমরা এখন শরিয়াহ বোর্ডকে আরো শক্তিশালী করছি এবং কীভাবে তাদের আরো ক্ষমতাবান করা যায়, সে কাজ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালে খালি পেটে যেসব খাবার খেলে শরীর সুস্থ থাকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩২ এম


সকালে খালি পেটে যেসব খাবার খেলে শরীর সুস্থ থাকে

শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বিষয়টি যদিও সবাই জানেন, তথাপি অনেকে খাবার বাছাইয়ের ক্ষেত্রে পুষ্টির চেয়ে স্বাদকেই বেশি গুরুত্ব দেন। কিন্তু এই অভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যে ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকার অন্যতম শর্ত হলো সঠিক খাদ্যাভ্যাস। আপনি কী খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন এবং কোন সময়ে খাচ্ছেন—এসব বিষয়ই শরীরের সুস্থতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই যখন যা ইচ্ছা, তা খাওয়ার অভ্যাস পরিহার করা জরুরি।

পুষ্টিকর ও সুষম খাবারের অভাবে শরীর প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অন্যান্য পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। এর ফলে দেখা দিতে পারে বিভিন্ন পুষ্টিঘাটতি, দুর্বলতা এবং নানা ধরনের স্বাস্থ্যজটিলতা। বিশেষ করে দিনের শুরুতে পুষ্টিকর সকালের নাশতা না খেলে শরীর পর্যাপ্ত শক্তি পায় না। এই বিষয়টি সারাদিনের কর্মক্ষমতা ও মনোযোগের ওপর প্রভাব ফেলে।

পুষ্টিবিদদের মতে, সকালের খাবার কখনো বাদ দেওয়া উচিত নয়। তবে সকালে ঠিক কোন কোন খাবার খাওয়া উচিত সেদিকে নজর রাখা জরুরি। কারণ সকালের খাবারের উপরেই নির্ভর করে শরীরের অ্যানার্জি।

চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে কোন কোন খাবার খাওয়া উচিত।

লেবু ও মধু মেশানো পানি: সকালের বেলায় খালি পেটে লেবু ও মধু মেশানো পানি পান করেন অনেকেই। তবে যদি আপনি লেবু না মিশিয়ে মধু দিয়ে খান তাহলেও উপকার পাবেন। অনেকেরই লেবুতে গ্যাস্ট্রিক হয়। এ কারণে তারা শুধু মধু খেতে পারেন পানিতে মিশিয়ে। মধুর মধ্যে শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ, ভিটামিন, উৎসেচক থাকে। এসব উপকারিতা শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখতে সহায়তা করে। খালি পেটে খেলে মেটাবলিজম রেট বাড়ে এবং শরীর থেকে টক্সিন বের হয়।

ভেজানো কাঠবাদাম: পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে কয়েকটি ভেজানো কাঠবাদাম খেলে সারাদিন শরীরে যথেষ্ট অ্যানার্জি মেলে। এটি ওজন কমাতেও সহায়ক। আমন্ডে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, প্রোটিন, ফাইবার, ওমেগা-৩, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকে। এজন্য আমন্ডের সবটুকু পুষ্টি পেতে চেষ্টা করুন তা সারারাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়া।

ডিম: ডিমের পুষ্টিগুণও অনেক। তাই সকালের নাস্তার জন্য অবশ্যই রাখুন সেদ্ধ ডিম কিংবা অমলেট। এর মাধ্যমে সারাদিন খুব বেশি ক্ষুধাও লাগবে না এবং এর ফলে ওজনও কমবে।

ওটস-পাকা কলা: ব্রেকফাস্টে অধিকাংশ লোক ওটস খান। কেউ দুধ দিয়ে, কেউ আবার টকদই দিয়ে। তবে যদি আপনি পরিজ বানিয়ে নিতে পারেন তাহলে তা শরীরের জন্য আরও ভালো। গরম পানিতে ওটস এবং পাকা কলা দিয়েই বানাতে পারেন পরিজ। এর ফলে শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা থাকবে নিয়ন্ত্রণে এবং কমবে কোলেস্টেরল।

পরিজ তৈরি করতে কড়াইতে প্রথমে ওটস ভেজে নিন। এরপর এর মধ্যে ২ কাপ পানি যোগ করুন। কিছুটা ঘন হয়ে এলে আধা কাপ দুধ যোগ করুন। এরপর দুই চামচ গুড় বা মধু মেশান। ঘন হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা হলে উপরে আমন্ড, কাজু ছড়িয়ে খান। ইচ্ছা হলে কলা বা আপেল দিতে ভুলবেন না।

ফল: সকালের নাশতায় ফল রাখতে ভুলবেন না। অনেকেরই থাকে ভুল ধারণা, খালি পেটে ফল খাওয়া যায় না। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, উপোস ভাঙার পর কিংবা দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর খালি পেটে ফল খাওয়া উচিত। ফলে প্রচুর পরিমাণ ভিটামিন, ফাইবার ও পানি থাকে। এসব উপাদান শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩৯ এম


উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের লঘুচাপটি এখন মৌসুমি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। এর প্রভাবে আজ সোমবার থেকে বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রেখেছে, কারণ সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি প্রথমে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পরিবর্তিত হয়েছে। এই লঘুচাপটি গতকাল সন্ধ্যা ৬টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছিল, যা আরো ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। মৌসুমি বায়ুর অক্ষটি ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং বিহার, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটিভাবে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। গতকাল সন্ধ্যায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হওয়ায় এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় আগামী ৩০ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় বর্ষাকাল হিসাবে সারা দেশে কিছু পরিমাণে বৃষ্টি হতে পারে। রাজধানীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিনের বেশিরভাগ সময় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে গতকাল সারা দেশে আবহাওয়া মোটামুটি শুষ্ক ছিল। যদিও রাজধানীতে বৃষ্টিপাত হয়নি, তবে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে কক্সবাজারের টেকনাফে, যেখানে ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের অভাবের ফলস্বরূপ তাপমাত্রা বেড়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, গত তিন দিন বৃষ্টিপাত কমে যাওয়ায় দেশের বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী এখনও বিপৎসীমার উপরে বইছে, তবে সার্বিকভাবে সুরমা-কুশিয়ারার পানি কমছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। অন্যান্য নদীর পানিও ধীরে ধীরে কমতে দেখা যাচ্ছে। বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান জানিয়েছেন, বৃষ্টিপাত কমে আসায় সার্বিক বন্যা পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%