প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাবেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন এ তথ্য প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর আসন্ন নিউ ইয়র্ক সফরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এটি তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম নিউ ইয়র্ক সফর। তিনি প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এবারের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইনে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো আরো জানিয়েছে, প্রধানমন্ত্রীর এবারের নিউ ইয়র্ক সফর হবে অত্যন্ত সংক্ষিপ্ত। তিনি সেখানে মাত্র চার থেকে পাঁচদিন অবস্থান করবেন। আগামী ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সীমিতসংখ্যক সফরসঙ্গী নিয়ে নিউ ইয়র্ক সফরে যাবেন। তার সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন