১১:৩৭ এম
ঢাকা, ১৬ জুন, ২০২৬ : সরকার ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়া পরিমার্জনের উদ্দেশ্যে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। এতে করে সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এ কমিটির আহ্বায়ক হলেন বাণিজ্যমন্ত্রী এবং মোট চার সদস্য নিয়ে গঠিত হয়েছে।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড
অন্যান্য সদস্যরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী।
কমিটির প্রধান দায়িত্ব হলো ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিমার্জন করে সরকারের কাছে সুপারিশ প্রদান করা।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজনের ব্যবস্থা করবে।
এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয় কমিটির সকল প্রশাসনিক ও সাচিবিক সহায়তা প্রদান করবে।
আরও পড়ুন: জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের আমদানি ব্যবস্থাপনা, বাণিজ্যিক কার্যক্রম এবং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আমদানি নীতি আরও যুগোপযোগী ও কার্যকর করার পথ সুগম হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন