প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গী আউচপাড়া মোক্তারবাড়ি রোডে বাবর গাজীর সাততলা ভবনের নিচতলা ফ্লাটে গতকাল সোমবার রাতে পুলিশি অভিযান চালিয়ে সাড়ে দশ হাজার ইয়াবাসহ দুটি মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হচ্ছেন নরসিংদীর মাদবধী থানার মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৫) এবং অপর জন হলেন একই জেলার রায়পুরা থানার মৃত আমির হোসেনের ছেলে মো. শাওন।
এসময় ওই ফ্লাটে তল্লাশি চালিয়ে পুলিশের সদস্যরা মাদক বিক্রির ৫৮ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হন। এই ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে। পরবর্তীতে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের সূত্র থেকে জানা যায়, ওই এলাকায় মাদকের একটি বড় চালান নিয়ে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দলের সদস্যরা ওই বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এরপর আনোয়ার ও শাওনকে গ্রেফতার করা হয় সাড়ে দশ হাজার ইয়াবাসহ। এসময় মাদক বিক্রির ৫৮ লাখ টাকা এবং বেশ কয়েকটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন